
বিপ্লব কুমার বিশ্বাস,রাজবাড়ীঃরাজবাড়ী সদর থানা পুলিশের অভিযানে মাদক মামলার এক সাজাপ্রাপ্ত ও দুইজন ওয়ারেন্টভুক্ত আসামীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১৮ এপ্রিল ২০২৫) দিনব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়।থানা সূত্রে জানা গেছে, রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জের দিকনির্দেশনায় এসআই (নিঃ) সৌরভ কুন্ডু, এএসআই (নিঃ) মোঃ ফরিদ মিয়া ও এএসআই (নিঃ) জহিরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন।গ্রেফতারকৃতরা হলেন,মোঃ সোহেল সরদার (২৩), পিতা- মৃত ইসমাইল সরদার, সাং- ধুলদী জয়পুর (ক্লাব), থানা ও জেলা- রাজবাড়ী। তিনি মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামী আরও আটক করা হয় অপূর্ব কুমার দে (৪০), পিতা- অরুন কুমার দে, সাং- চন্দনী, থানা ও জেলা- রাজবাড়ী, মোঃ শহিদ শেখ (৫৮), পিতা- বারেক শেখ, সাং- বাবুপুর, থানা ও জেলা- রাজবাড়ী।পুলিশ জানায়, সকল আসামীদের নিজ নিজ বসতবাড়ি থেকে গ্রেফতার করা হয় এবং পরবর্তীতে পুলিশি পাহারায় আদালতে প্রেরণ করা হয়েছে।এসময় রাজবাড়ী জেলা পুলিশ সূত্রে আরও জানা যায়,এলাকায় অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST