নিউজ এডিটর
১৭ মে ২০২৫, ২:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে মোবাইলে ভিডিও ধারণ করার কারণে এক যুবকে পিটিয়ে হত্যা

বিপ্লব বিশ্বাস, রাজবাড়ী।রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুরের মুঠোফোনে ভিডিও ধারণ করার অপরাধে শাহিন শেখ (২৫) নামে এক দিনমজুরকে সালিশের কথা বলে ডেকে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত শুক্রবার (১৬ মে) দিবাগত রাতে সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের রাজাপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।শনিবার (১৭ মে) সকাল সাড়ে ৭টার দিকে যুবকের মরদেহ উদ্ধার করে রাজবাড়ী জেলা সদর হাসপাতালে প্রেরণ করার কথা জানিয়েছেন রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুর রহমান।পিটিয়ে হত্যা করা ওই দিন মজুরের নাম শাহিন শেখ (২৫)। সে রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের জিন্নাহ শেখের ছেলে।নিহতের পিতা জিন্নাহ শেখ বলেন, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্থানীয় শ্যাম, কচি, মুক্তার, রাকিবুল সহ কয়েকজন আমার ছেলেকে বাড়ি থেকে সালিশের কথা বলে ডেকে নিয়ে যায়। আমার ছেলের বিরুদ্ধে তাদের অভিযোগ, তার মোবাইল ফোনে একটি ঘটনার ভিডিও ধারণ করা আছে। এরপর একটি ঘরে বন্দি করে তাকে কাঠের বাটাম দিয়ে মারপিট করে। বাটাম দিয়ে পিটিয়ে তাকে হত্যা করা হয়। রাত ১০টায় রাজবাড়ী সদর থানার পুলিশ এসে মরদেহ উদ্ধার করে নিয়ে গেছে। আমার ছেলের হত্যার জন্য আমি রাজবাড়ী সদর থানায় হত্যা মামলা দায়ের করবো।রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুর রহমান বলেন, এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ৪ জনকে আটক করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করলে তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হবে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালীবাড়ি-পৈরতলা সড়কে দুই ফুট উধাও! ৩ কোটি টাকার কাজে অনিয়মের অভিযোগ স্থানীয়দের

১

চসিকের ভ্রাম্যমাণ আদালতের অভিযান

২

তিতাস নদীতে অভিযানে লাখ মিটার কারেন্ট জাল ও চায়না দুয়ারী ধ্বংস

৩

সিএমপি ব্যাডমিন্টন ২০২৬ এর শুভ উদ্বোধন করলেন সিএমপি কমিশনার

৪

ময়মনসিংহ মুক্ত দিবস, শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

৫

হরিরামপুরে ইউপি চেয়ারম্যান ও আ.লীগ নেতা কাজী আব্দুল মজিদ আটক

৬

চট্টগ্রাম নগরীর উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: চসিক প্রশাসক

৭

পাহাড়ি নদীতে প্রাচীন ঐতিহ্য মহাশোল: টিকে থাকার লড়াই ও সংরক্ষণের তাগিদ

৮

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে মেলান্দহে বিএনপির বিক্ষোভ মিছিল, গ্রেপ্তারের দাবি

৯

মানিকগঞ্জে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা,স্বামীর আত্মহত্যার চেষ্টার অভিযোগ

১০

নগরীর প্রধান সড়ক থেকে অলিগলি কোনো এলাকাই উন্নয়নের বাইরে থাকবে না: চসিক প্রশাসক

১১

ছাত্রীদের আন্দোলনের ফসল, অবশেষে উদ্বোধন হলো ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের নবনির্মিত প্রধান ফটক

১২

ঢাকাসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে নজরদারি

১৩

মানিকগঞ্জে নিখোজের পরদিন খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার

১৪

অভিযানের পরও থামছে না রাংপানি নদীর বালু-মাটি উত্তোলন, তদন্তের দাবি

১৫

চাড়োলের ৬ নম্বর ওয়ার্ডকে আদর্শ ওয়ার্ড গড়ার প্রত্যয় লুত্ফুর রহমানের

১৬

১কোটি ৬৯ লাখ টাকার ‘মুক্তিযোদ্ধা চত্বর’ অন্ধকারে, দেড় বছরেও হয়নি উদ্বোধন

১৭

আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৮

বারী সিদ্দিকী সম্মাননায় ভূষিত জামালপুরের কৃতি সন্তান রাজীব সিদ্দিকী

১৯

পুলিশের শীর্ষ ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি

২০

Design & Developed by BD IT HOST