নিউজ এডিটর
২১ মার্চ ২০২৫, ৮:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ী থানা পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে অস্ত্র সহ ১জন গ্রেফতার।

বিপ্লবী বিশ্বাস,রাজবাড়ীঃরাজবাড়ী জেলা পুলিশ গুরুত্বপূর্ন অপরাধ উদ্ঘাটনে সদা বদ্ধপরিকর। ইতোমধ্যে রাজবাড়ী জেলায় সংঘটিত বিভিন্ন অপরাধ দ্রততার সাথে উদঘাটন করা হয়েছে। গতকাল ২১/০৩/২০২৫ তারিখ রাত্রি অনুমান ০৩:৪৫ ঘটিকার সময় সেনাবাহিনী রাজবাড়ী অস্থায়ী ক্যাম্পের সেনা সদস্যরা অবৈধ অস্ত্র উদ্ধারের লক্ষ্যে রাজবাড়ী থানাধীন রাজবাড়ী পৌরসভাস্থ নিউ কলোনীস্থ এল-২৭১ বাসায় অভিযান পরিচালনা করার নিমিত্তে অবস্থান করিতেছে। তাহাদের সহিত যৌথ অভিযান পরিচালনা ও আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য অফিসার ইনচার্জ রাজবাড়ী থানা সাহেবের নির্দেশক্রমে এসআই (নিরস্ত্র)/ সাইফুল বাসার ও সঙ্গীয় ফোর্স সহ একই তারিখ ০৪:০৫ ঘটিকার সময় রাজবাড়ী থানাধীন রাজবাড়ী পৌরসভাস্থ নিউ কলোনীস্থ এল-২৭১ বাসায় হাজির হইয়া সেনাবাহীনির অফিসার ও ফোর্সদের সহায়তায় রাজবাড়ী থানাধীন রাজবাড়ী পৌরসভাস্থ নিউ কলোনীস্থ এল-২৭১ বাসার পশ্চিম কোনে ফাকাঁ জায়গায় অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযান পরিচালনা করিয়া ধৃত আসামী ১। প্রীতম কর্মকার (৩৮), পিতা- কৃষ্ণ কর্মকার, মাতা- পাপিয়া কর্মকার, সাং-বিনোদপুর, থানা ও জেলা রাজবাড়ীকে উপস্থিত সাক্ষী ও অন্যান্য লোকজনদের সামনে দেহ তল্লাশী করিয়া তাহার বাম হাত হইতে (I) এক দিকে ধার বিশিষ্ট লোহার তৈরী একটি ধারালো চাকু, (II) একটি ফোল্ডিং চাকু, (III) একটি লাল কালো রংয়ের ১৫০ সিসি মোটর সাইকেল উদ্ধার করা হয়। তখন এসআই (নিঃ) সাইফুল বাসার উপস্থিত সাক্ষীদের সামনে উক্ত আলামত জব্দতালিকা মূলে জব্দ করে অত্র থানায় হাজির হয়ে ধৃত আসামীর বিরুদ্ধে এজাহার দায়ের করিলে ধৃত আসামীর বিরুদ্ধে রাজবাড়ী সদর থানার মামলা নং-২৬, তারিখ: ২১ মার্চ, ২০২৫ খ্রিঃ, ধারা-19A The Arms Act, 1878; রুজু করা হয়। আসামীকে যথাযথ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালীবাড়ি-পৈরতলা সড়কে দুই ফুট উধাও! ৩ কোটি টাকার কাজে অনিয়মের অভিযোগ স্থানীয়দের

১

চসিকের ভ্রাম্যমাণ আদালতের অভিযান

২

তিতাস নদীতে অভিযানে লাখ মিটার কারেন্ট জাল ও চায়না দুয়ারী ধ্বংস

৩

সিএমপি ব্যাডমিন্টন ২০২৬ এর শুভ উদ্বোধন করলেন সিএমপি কমিশনার

৪

ময়মনসিংহ মুক্ত দিবস, শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

৫

হরিরামপুরে ইউপি চেয়ারম্যান ও আ.লীগ নেতা কাজী আব্দুল মজিদ আটক

৬

চট্টগ্রাম নগরীর উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: চসিক প্রশাসক

৭

পাহাড়ি নদীতে প্রাচীন ঐতিহ্য মহাশোল: টিকে থাকার লড়াই ও সংরক্ষণের তাগিদ

৮

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে মেলান্দহে বিএনপির বিক্ষোভ মিছিল, গ্রেপ্তারের দাবি

৯

মানিকগঞ্জে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা,স্বামীর আত্মহত্যার চেষ্টার অভিযোগ

১০

নগরীর প্রধান সড়ক থেকে অলিগলি কোনো এলাকাই উন্নয়নের বাইরে থাকবে না: চসিক প্রশাসক

১১

ছাত্রীদের আন্দোলনের ফসল, অবশেষে উদ্বোধন হলো ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের নবনির্মিত প্রধান ফটক

১২

ঢাকাসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে নজরদারি

১৩

মানিকগঞ্জে নিখোজের পরদিন খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার

১৪

অভিযানের পরও থামছে না রাংপানি নদীর বালু-মাটি উত্তোলন, তদন্তের দাবি

১৫

চাড়োলের ৬ নম্বর ওয়ার্ডকে আদর্শ ওয়ার্ড গড়ার প্রত্যয় লুত্ফুর রহমানের

১৬

১কোটি ৬৯ লাখ টাকার ‘মুক্তিযোদ্ধা চত্বর’ অন্ধকারে, দেড় বছরেও হয়নি উদ্বোধন

১৭

আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৮

বারী সিদ্দিকী সম্মাননায় ভূষিত জামালপুরের কৃতি সন্তান রাজীব সিদ্দিকী

১৯

পুলিশের শীর্ষ ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি

২০

Design & Developed by BD IT HOST