রাত থেকে বন্ধ অনলাইনে ট্রেনের টিকেট বিক্রি - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৪ এপ্রিল ২০২৫, ৩:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাত থেকে বন্ধ অনলাইনে ট্রেনের টিকেট বিক্রি

অভিযোগ বার্তা ডেস্কঃ

ট্রেনের টিকেট বিক্রির অনলাইন সেবা (ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ) বন্ধ রয়েছে বৃহস্পতিবার (৩ এপ্রিল) রাত থেকে। একইসঙ্গে কাউন্টারেও বন্ধ রয়েছে আন্তঃনগর ট্রেনের টিকেট বিক্রি। এতে করে টিকেটপ্রত্যাশীরা পড়েছেন ভোগান্তিতে।

শুক্রবার (৪ এপ্রিল) কমলাপুর রেলওয়ে স্টেশন ও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে এমন ভোগান্তির কথা জানা গেছে। যদিও রেলওয়ে আন্তঃনগর ট্রেনের আসনের টিকেট শতভাগ অনলাইনে বিক্রি করে থাকে।ট্রেনের টিকেট বিক্রির কাউন্টার সফটওয়্যার বন্ধ থাকায় কাউন্টার থেকে শুধু ব্ল্যাক পেপার টিকেট (বিপিটি) দেওয়া হচ্ছে। এর মাধ্যমে শুধু স্ট্যান্ডিং টিকেট বিক্রি করা হচ্ছে। আন্তঃনগর ট্রেনের কোনো আসন দেওয়া হচ্ছে না।

কাউন্টারের সামনে দাঁড়িয়ে থাকা যাত্রীরা সংবাদমাধ্যমকে জানান, আজ শুধু হাতে লেখা টিকেট দেওয়া হচ্ছে। কোনো সিট আছে কিনা সেটি দেখার সুযোগ নেই। তারা শুধু স্ট্যান্ডিং টিকেট দিচ্ছে।এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। তারা প্রশ্ন তুলেছেন, কেন আগাম কোনো ঘোষণা ছাড়াই এই সেবা বন্ধ হলো।

এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন সংবাদমাধ্যমকে বলেন,গতকাল রাতে টিকেট বিক্রির ওয়েবসাইটের সার্ভার স্লো হয়ে গিয়েছিল। সেটা ঠিক করতে গিয়ে পুরোটা একসঙ্গে শাটডাউন হয়ে গিয়েছে। আমরা এখন আমাদের প্রিন্টেড টিকেট দিয়ে যাত্রীদের সেবা দিচ্ছি। যদিও আমাদের সব টিকেট অ্যাডভান্স বিক্রি হয়ে গিয়েছে।

তিনি আরও বলেন,গতকাল রাত থেকে এটি ঠিক করার চেষ্টা করা হচ্ছে। তারা আমাদের জানিয়েছে আজ দুপুরের মধ্যে এটি ঠিক হয়ে যাবে।

উল্লেখ্য, সহজ-সিনেসিস-ভিনসেন জেভি বাংলাদেশ রেলওয়ে টিকেট বিক্রির দায়িত্বে রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অজ্ঞান করে হত্যা ও স্বর্ণালংকার লুট: ২২ দিন পর রহস্য উদঘাটন, দুইজন গ্রেপ্তার

ইতালি থেকে দেশে ফেরার পথে বিমানে প্রবাসী বাংলাদেশির মৃত্যু, বড়লেখায় শোকের ছায়া

মসিকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ফগিং ও সচেতনতামূলক লিফলেট বিতরণ

রাস্তার কাজে দুর্নীতির অভিযোগ গোয়াইনঘাটে, উপজেলা প্রকৌশলী হাসিবের প্রত্যাহারের দাবি

ভোক্তা অধিকারের অভিযানে রাজ হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা

ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার ,দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী

পত্নীতলায় মুক্তিপণ আদায়কারী চক্রের ৪ সদস্য গ্রেফতার

পুলিশের বিশেষ অভিযানে বিদেশি পিস্তলসহ দুই বন্ধু গ্রেপ্তার

সিলেটের কোম্পানীগঞ্জে লক্ষাধিক ঘনফুট অবৈধ পাথর জব্দ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালু হলে বদলে যাবে বিদ্যুতের চিত্র

১০

ধ্বংসের মুখে বিছনাকান্দি: ‘বোমা মেশিন’ দিয়ে চলছে পাথর চুরির তাণ্ডব

১১

প্রধানমন্ত্রী সঙ্গে শিক্ষামন্ত্রীর জরুরি বৈঠক

১২

জলাবদ্ধতার কারণ চিহ্নিত করে স্থায়ী সমাধানে কাজ করছে চসিক

১৩

ময়মনসিংহে জুলাই শহিদ দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১৪

চায়না জাল ও কারেন্ট জালের দৌরাত্ম্যে বিলুপ্তির পথে দেশি মাছ

১৫

সিলেটে গাড়ির ধাক্কায় প্রাণ হারাল চিতাবাঘ

১৬

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের বিশেষ অভিযান: ১২ জনের কারাদণ্ড, সরঞ্জাম ধ্বংস

১৭

পানি উন্নয়ন বোর্ডের করা স্লুইসগেটগুলো চসিককে হস্তান্তর করা হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১৮

সীমান্তে বিজিবির অভিযানে ৭৫ বোতল ভারতীয় নেশাজাতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার

১৯

জৈন্তাপুরের শ্রীপুর চা বাগানে বাঘের আতঙ্ক: চরম নিরাপত্তাহীনতায় শ্রমিক ও এলাকাবাসী

২০

Design & Developed by BD IT HOST