রায়পুরাতে বর্ণিল আয়োজনে বিজয় দিবস পালিত - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১৬ ডিসেম্বর ২০২৪, ৬:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রায়পুরাতে বর্ণিল আয়োজনে বিজয় দিবস পালিত

সাদ্দাম উদ্দিন রাজ নরসিংদী জেলা-

সারাদেশের মতো নরসিংদীর রায়পুরায় ব্যতিক্রমী বর্ণিল আয়োজনে মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস ও চেতনায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা আলোচনা সভা, শোভাযাত্রা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।

সোমবার (১৬ ডিসেম্বর) সকালে রায়পুরা উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপনের কার্যক্রম শুরু হয়। প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের শুভ সূচনা হয়। পরে স্থানীয় প্রশাসন, রাজনৈতিক দল, মুক্তিযোদ্ধা, সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয় বীর শহীদদের। পরে শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃমাসুদ রানা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিট্রেট শফিকুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ মোঃআদিল মাহমুদ, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী হযরত আলী প্রমুখ।

এদিকে রায়পুরা পৌর প্রশাসনের আয়োজিত পৌর মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন শেষে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে বিজয় মেলার উদ্বোধন করা হয়। এসময় আলোচনা সভায় বক্তারা মুক্তিযুদ্ধের চেতনা তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। তাছাড়া রায়পুরা সরকারি কলেজ মাঠে প্রীতি ফুটবল ম্যাচ এবং শিশু কিশোরদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে দেশাত্মবোধক গান, নৃত্য এবং নাটক পরিবেশন করা হবে। বিভিন্ন আয়োজনের মধ্যে আরও ছিলো শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা।

অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে। এছাড়া ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসকে জাঁকজমকপূর্ণ করতে শহরের সরকারি বেসরকারি ভবনসহ বিভিন্ন স্থাপনায় লাল সবুজ বাতিতে আলোকসজ্জা ও পতাকা উত্তোলন করা হয়। এছাড়াও উপজেলা ও পৌর রাজনৈতিক দল বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংগঠন, জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়।

বিজয়ের ৫৪তম বার্ষিকীতে রায়পুরায় জুড়ে ছিলো মুক্তিযুদ্ধের চেতনার জাগরণ এবং আনন্দঘন পরিবেশ। নতুন প্রজন্মের অংশগ্রহণ এবং মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস তুলে ধরার মধ্য দিয়ে এই আয়োজন একটি মাইলফলক হয়ে থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুনারুঘাটে তালাবদ্ধ কক্ষ থেকে মায়া হরিণ উদ্ধার

দেশে ১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের দাবী জানালেন -ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন

গাজীপুরে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, ব্যাহত শিল্প উৎপাদন

বেলফাষ্টে ভারতকে হারিয়ে আয়ারল্যান্ডের ঐতিহাসিক সিরিজ জয়

বিদ্যুৎতের চাহিদার অনুকলে উৎপাদন কমেছে ৩ হাজার মেগাওয়াট, সংকট থাকবে আরও দু’দিন: মন্ত্রী

সিলেটে সাবেক মন্ত্রী-এমপিসহ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক মামলা: গ্রেফতার এড়াতে অধিকাংশ আসামিই পলাতক!

র‍্যাবে – ১৪ এর অভিযানে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শাহজাদা আটক

সিলেটে কাষ্টঘর থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) রাজশাহী বিভাগীয় সম্মেলন ও মিলনমেলা অনুষ্ঠিত

রাজশাহীতে র‍্যাব -৫ এর অভিযানে ২০৩ বোতল অ্যালকোহলসহ যুবক আটক

১০

দলগত নৈপুণ্যে ভারতকে টি-২০ ক্রিকেটে হারিয়ে ঐতিহাসিক জয় আইরিশদের

১১

মামার সাথে ভাগ্নীর প্রেম- থানায় অভিযোগ স্ত্রীর

১২

হযরত শাহজালাল (রহ.)-এর মাজারশরীফের ব্যবস্থাপনা ও উন্নয়ন নিয়ে সিলেট সার্কিট হাউসে গুরুত্বপূর্ণ সভা

১৩

র‌্যাব-৯ এর অভিযানে সিলেটের শাহপরাণ থেকে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার

১৪

পার্বত্য মন্ত্রণালয়ে আদিবাসী পূর্ণ মন্ত্রী নিয়োগের দাবি ৩২ বিশিষ্ট নাগরিকের

১৫

আজ সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১৬

দুধকুমারের দুর্গম চরে আত্মগোপন, অবশেষে হত্যা মামলার প্রধান আসামি আনন্দ গ্রেপ্তার

১৭

যমজ কন্যাসন্তান প্রসব করায় স্ত্রীকে তালাক,থানায় অভিযোগে পুনরায় বিয়ে

১৮

২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক

১৯

অপর্ণাচরণ বালিকা উচ্চ বিদ্যালয়ের পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন 

২০

Design & Developed by BD IT HOST