লাজফার্মাকে ২ লাখ টাকা জরিমানা নকল ওষুধ বিক্রি - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১ ডিসেম্বর ২০২৫, ১১:২০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

লাজফার্মাকে ২ লাখ টাকা জরিমানা নকল ওষুধ বিক্রি

টাংগাইল প্রতিনিধিঃ

টাঙ্গাইল শহরের আকুরটাকুর পাড়া এলাকায় নকল ওষুধ বিক্রির অভিযোগ প্রমাণিত হওয়ায় লাজফার্মাকে ২ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রবিবার বিকেলে জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল, সেনেটারি ইন্সপেক্টর শাহিদা আক্তারসহ সেনাবাহিনী ও পুলিশের সদস্যদের নিয়ে এই অভিযান পরিচালনা করেন।

ভোক্তা অধিদপ্তর জানায়, গত বৃহস্পতিবার রাতে স্থানীয় বাসিন্দা শফিকুল ইসলাম নকল ওষুধ বিক্রির অভিযোগ করেন। অভিযোগ পাওয়ার পর রাতেই লাজফার্মায় অভিযান চালিয়ে বেশ কিছু সন্দেহজনক ওষুধ জব্দ করা হয়।

পরবর্তী তদন্ত ও ল্যাব পরীক্ষায় এগুলো নকল প্রমাণিত হলে আইন অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল বলেন, জনস্বাস্থ্যের সঙ্গে বিষয়টি সরাসরি সম্পৃক্ত হওয়ায় নকল ওষুধের ক্ষেত্রে কোনো ছাড় নেই। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে অভিযান চালানো হয়েছে এবং পরীক্ষায় নকল প্রমাণিত হওয়ায় জরিমানা করা হয়েছে।

এসময় লাজফার্মার পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের সাপ্লাইকারি প্রতিনিধি প্রতারণা করেছেন।ভুলবশত এসব ওষুধ দোকানে এসেছে।

স্থানীয়রা অভিযোগ করছেন, বাজারে ভেজাল ও নকল ওষুধের সংখ্যা বাড়ায় প্রতিদিন সাধারণ মানুষ ঝুঁকিতে পড়ছেন। ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, জেলার বিভিন্ন ফার্মেসিতে নিয়মিত নজরদারি অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুক্তাগাছায় নিষিদ্ধ ইউক্যালিপটাস-আকাশমনি চারা ধ্বংস, প্রশাসনের অভিযান অব্যাহত 

আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার মারা গেছেন

বাংলাদেশি জাহাজ দিনে আয় করছে ১৬ লাখ টাকা, কীভাবে?

বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী এলাকায় ঘরের তালা ভেঙে  স্বর্ণের অলংকারসহ  দুর্ধর্ষ চুরি

কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করতে মেলান্দহে ধান-চাল সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করলেন-মোস্তাফিজুর রহমান বাবুল এমপি

সাটুরিয়ায় সাংবাদিকের উপর হামলা ও হত্যার চেষ্টা

রাজশাহীতে বহুতল ভবনের নির্মাণ ত্রুটিতে হোটেলের ক্ষতি: পাওনা টাকা চাওয়ায় মালিককে প্রাণনাশের হুমকি

সমকামীতার দায়ে ছাএদলের নেতাসহ ৪ শিক্ষার্থীর সিট বাতিল

ঢাকায় ৯৪ কোটি টাকার স্বর্ণ আত্মসাৎ করার অভিযোগ

নতুন প্রজন্মকে নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় সচেতন হতে হবে: ডেপুটি স্পিকার

১০

কলেজ শিক্ষকের গাড়ির কাঁচ ভেঙে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেপ্তার ১

১১

তারাকান্দায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন তথ্য প্রতিমন্ত্রী

১২

মেলান্দহের মাহমুদপুর ইউনিয়নে বিট পুলিশের ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত

১৩

মিরপুরে পাকিস্তানকে হারিয়ে টাইগারদের ইতিহাস

১৪

রাজধানী ঢাকা থেকে যুবলীগের ২সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ

১৫

রাজশাহীর গ্লোবাল নার্সিং কলেজে আন্তর্জাতিক নার্সেস দিবস উদযাপন

১৬

জিয়াউর রহমানকে অনুসরণ করেই প্রধানমন্ত্রী খাল খননের কার্যক্রম শুরু করেছেন : বিমান ও পর্যটন মন্ত্রী

১৭

মাহমুদপুরের জনগণের আস্থার ঠিকানা, ইউপি নির্বাচনে জনপ্রিয়তায় এগিয়ে জিএস  রুনু তালুকদার

১৮

চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন ভারতের নতুন সহকারী হাইকমিশনার শ্রী হরিশ কুমার

১৯

ময়মনসিংহে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, বিকল করলো ১৭টি ড্রেজার 

২০

Design & Developed by BD IT HOST