লালমনিরহাট থেকে পেয়ারুল ইসলাম
লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নের শিমুলতলার পাশে অবসরপ্রাপ্ত নুরুজ্জামান পুলিশের বাড়ি ও মার্কেটে শুক্রবার আনুমানিক সকাল ১০ টা ৪৫ মিনিটে বৈদ্যুতিক সট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে,নিমিষেই ছড়িয়ে পরে ৪ টি দোকান সহ একটি বাড়ির ২ টি পরিবারে,পরিবার সুত্রে জানা যায়, আনুমানিক ৪৫-৫০ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয় ও নিমিশেই পুরে ধূলিরসাথ হয়ে যায়।
এলাকাবাসি আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিস কে কল দিলে, তাৎক্ষণিক ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে।
ভুক্তভোগী পরিবার জানায়, এখন আমার পরিবারের ১৪-১৫ জন লোক সবাই এক কাপড়ে আছি সবাই। আজ এই শিতের রাতে কোথায় থাকব তার ব্যবস্থা টুকু নেই সব পুড়ে ছাই হয়েছে।
আমি এই বিষয়ে তদন্তপূর্বক প্রশাসন ও জেলা প্রশাসকের কাছে সঠিক বিচারের আবেদন জানাচ্ছি ।
এলাকাবাসি সুত্রে জানাযায়, পাশে অবস্থিত মেসার্স সোনারগাঁ ট্রেডার্স, প্রোপাইটার গোপরান হাজীর ম্যানেজার বৈদ্যুতিক তারে বাঁশ দিয়ে আঘাত করলে বৈদ্যুতিক তার ছিড়ে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য নুরুজ্জামান মিয়ার বাড়িতে ও মার্কেটে বৈদ্যুতিক তারটি ছিড়ে পড়ে বলে এলাকাবাসী জানায়।মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST