বিনোদন ডেস্কঃ
সম্প্রতি গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে বিভিন্ন বিষয়ে কথা বলেছেন জায়েদ খান। সেখানে এই অভিনেতা জানান, তিনি কোনো অন্যায় করেননি। দেশে ফিরতে ভয় পাচ্ছেন কিনা এমন প্রশ্নের জবাবে জায়েদ খান বলেন, “না না, আমি ভয় পাচ্ছি না। দেশে তো আর বাবা-মা নাই, ভাই-বোন নাই।
আমি এই জায়গায় (নিউইয়র্কে) একটা কোম্পানির সঙ্গে কাজ করতেছি। যেহেতু দেশে অনেক দিন কাজ করলাম, দেশে কাজও কম, রাজনৈতিক পরিবেশ-পরিস্থিতির কারণে অনেক শিল্পী কাজ পাচ্ছেন না, সবাই তো বিদেশে এসে কাজ করছেন। আমিও বিভিন্ন জায়গায় শো করছি। এখানে আমি বসে নেই। দেশে ফেরার ব্যাপারে আমার ভয়ের কোনো কারণ নেই। আমি তো কোনো অন্যায় করে আসিনি, কোনো অপরাধ করে আসিনি।
জায়েদ খান আরও বলেন, “শিল্পীরা কখনো অন্যায়-দুর্নীতি করতে পারে না। আপনি কোনো একটা দলকে পছন্দ করতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। শিল্পদের ব্যক্তিগত মতাদর্শ থাকতে পারে। আপনারা দেখবেন, তাদের দ্বারা কোনো দুর্নীতি হচ্ছে কি না। আমি দেশের আইন অমান্য করেছি? আমি কারোও ক্ষতি করেছি? অবৈধভাবে টাকা ইনকাম করেছি? আমি কষ্ট করে শৈল্পিক লাইন দিয়ে অর্থ উপার্জন করেছি, কোনো অন্যায় কাজ করিনি।
অন্যায়ের কাছে মাথা নতো করিনি। যদি করতাম, তাহলে শিল্পীসমিতিই আমার অন্যায়ের বিরুদ্ধে কথা বলতো। আমি যখন সমিতিতে ছিলাম, দুপুরের খাবারও নিজের টাকায় খেয়েছি। চার বছরে কোনো দিন সমিতির টাকায় খাইনি।মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST