নিউজ এডিটর
২৩ মে ২০২৬, ৪:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শিশু রামিসা হত্যার বিচার দাবিতে উত্তাল দেশ, ফাঁসির দাবিতে বিভিন্ন জেলায় মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক ও জেলা প্রতিনিধি: রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী সাত বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং জড়িতদের ফাঁসির দাবিতে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন, বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে। আজ শনিবার (২৩ মে) ঢাকার ধামরাই, বাগেরহাট, গাজীপুর, জামালপুর,কুমিল্লা ও ঠাকুরগাঁওসহ দেশের বিভিন্ন এলাকায় হাজার হাজার মানুষ রাজপথে নেমে আসেন। ধামরাইয়ে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিভিন্ন সংগঠন দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকার ধামরাই উপজেলা চত্বরে সাধারণ শিক্ষার্থী ও স্থানীয় সামাজিক সংগঠনের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, রামিসার মতো একটি কোমলমতি শিশুকে যেভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছে, তা কোনো সুস্থ সমাজ মেনে নিতে পারে না। তারা অবিলম্বে এই হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও আসামির ফাঁসির দাবি জানান। বাগেরহাটে ‘আমরা শোক না, পরিবর্তন চাই’ স্লোগান আজ দুপুরে বাগেরহাটের সোনাতলা মোড়ে বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা বিশাল মানববন্ধনের আয়োজন করেন। ‘মানববন্ধন নয়, গণজাগরণ চাই’, ‘তার অপরাধ, সে শুধু মেয়ে ছিল’ সংবলিত বিভিন্ন প্রতিবাদী প্ল্যাকার্ড হাতে নিয়ে সাধারণ শিক্ষার্থীরা কর্মসূচিতে অংশ নেন। ইয়ুথ এন্ডিং হাঙ্গারসহ বেশ কয়েকটি সামাজিক সংগঠন এ সময় উপস্থিত ছিল। এর আগে রাজধানীর মিরপুর ১০ নম্বর গোলচত্বর ও কালশী সড়ক অবরোধ করে কয়েক ঘণ্টা বিক্ষোভ করেন বিক্ষুব্ধ জনতা। ‘জাস্টিস ফর রামিসা’ স্লোগানে পুরো মিরপুর এলাকা উত্তাল হয়ে ওঠে। জনতা দাবি করেন, দেশে দ্রুত বিচার নিশ্চিত না হওয়ার কারণেই বারবার এমন অপরাধ ঘটছে, তাই আগামী ২৪ ঘণ্টার মধ্যে বিশেষ ট্রাইব্যুনালে অপরাধীদের মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। আইনজীবী ও ক্রিকেটারদের সংহতি প্রকাশ করেছেন এসময় শিশু রামিসা হত্যাকাণ্ডের বিচার দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে সোচ্চার হয়েছেন জাতীয় দলের ক্রিকেটাররা। এদিকে ঢাকা বারের আইনজীবীরা ঘোষণা দিয়েছেন, তারা কোনো অবস্থাতেই রামিসা হত্যার আসামির পক্ষে আদালতে লড়াই করবেন না। উল্লেখ্য, গত ১৯ মে পল্লবী এলাকায় শিশু রামিসাকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করা হয়। এ ঘটনায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রীকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং বর্তমানে মামলাটির তদন্ত চলছে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারগঞ্জে রূপসী(১৫) নামে এক মেয়ের লাশ পাওয়া গেল চর পাকের দহ পূর্ব পাড়া একটি মেশিন ঘরে।

ঢাকাসহ দেশজুড়ে টানা ১০ দিন বৃষ্টির আভাস

নরুন্দি রেলস্টেশনে ঘোরাফেরা করা দুই শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পরিবেশ সেবার মানোন্নয়নে অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ডিবি’র অভিযানে সরকারি এম্বুলেন্সে মিললো ইয়াবার চালান

সিলেটে ২০ লক্ষাধিক টাকার চোরাই চকলেটসহ আটক ১, কাভার্ড ভ্যান জব্দ

অক্টোবরেই কক্সবাজারে নামবে বিদেশি বিমান

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে মৃত ৯৫, নিখোঁজ ৪০৩

অনলাইন ক্যাসিনো ও মাদকের জালে ৩৬ নং ওয়ার্ড: অভিযুক্ত আরিয়ানের বিরুদ্ধে স্থানীয়দের ক্ষোভ

রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেফতার

১০

নওগাঁ জেলার পোরশায় প্রায় ২০ কেজি ওজনের কষ্টিপাথর সদৃশ মূর্তি উদ্ধার

১১

সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

১২

নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি

১৩

ঐতিহ্যবাহী লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৪

জাফলংয়ে পাহাড় কেটে মাটি বিক্রির মহোৎসব: পরিবেশ ধ্বংসের নেপথ্যে প্রভাবশালী সিন্ডিকেট

১৫

সরকারি হাসপাতালে রোগী রেখে বেসরকারি ক্লিনিকে চিকিৎসক, হাতেনাতে আটক

১৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান

১৭

আনোয়ারার শিক্ষিত তরুণদের চাকরি নিশ্চিতের দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

১৮

রিপন–আঁখির আবেগঘন নাটক ‘ভাইবোনের ভালোবাসা’

১৯

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন স্থানীয় ভাবে ঠিক করা হবে: রিজভী

২০

Design & Developed by BD IT HOST