
স্পোর্টস ডেস্কঃ
ব্যাটিংয়ে এগিয়েছে বাংলাদেশের ইনিংস। ব্যাট হাতে নিজেদের মুন্সিয়ানা দেখিয়েছেন দুজন। জাকের হাঁকিয়েছেন ২টি করে ছক্কা এবং চার। ২৫ বলে ৩২ রানের ইনিংস খেলে বিদায় নেন জাকের।
জাকেরের বিদায়ের পর ক্রিজে আসেন নুরুল হাসান সোহান।৪ আগ্রাসী ব্যাটিংয়ে দলের ইনিংস টেনেছেন শামীম। সোহানও সঙ্গ দিয়ে গেছেন। ২২ বলে ৩৩ রানের ইনিংস খেলা শামীম আউট হয়েছেন দলের ১০২ রানের মাথাতে।
সোহান ক্রিজে টিকে ছিলেন। সাত নম্বরে সবাইকে কিছুটা চমকে দিয়ে নেমেছেন নাসুম আহমেদ। ১ ছক্কায় ১১ বলে ১০ রান করেছেন নাসুম। পরে মোহাম্মদ সাইফউদ্দিন এবং রিশাদ হোসেন বিদায় নিলে বেশ চাপে৪ পড়ে যায় বাংলাদেশ। তবে আরও একবার ত্রাতা হয়েছেন নুরুল হাসান সোহান। এবার সঙ্গী হিসেবে ছিলেন শরিফুল ইসলাম। সোহানের ২১ বলে ৩১ রানের হার না মানা ইনিংসের সাথে শরিফুলের ৬ বলে ১১ রানের অপরাজিত ইনিংসে ৫ বল হাতে রেখে ২ উইকেটে জয়লাভ করে বাংলাদেশ।
আফগানিস্তানের হয়ে ৪ উইকেট নেন আজমতউল্লাহ ওমরজাই। ২ উইকেট নিয়েছেন রশিদ খান। ১টি করে উইকেট শিকার করেন নূর আহমেদ এবং মুজিব উর রহমান।
২ উইকেটের জয় বাংলাদেশকে এনে দিয়েছে সিরিজও। তিন ম্যাচ সিরিজে এক ম্যাচ কি থাকতেই বাংলাদেশ ২-০ ব্যবধানে এগিয়ে ট্রফি ক্রিকেট স্টেডিয়ামে মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে আবার মুখোমুখি হয়েছিল দুই দল।
সিরিজ জয়ের ম্যাচে শেষের নায়ক শরীফুল।
দশ নম্বরে নেমে ৬ বলে ১১ রান করেছেন এই বাঁহাতি। এর আগে ম্যাচের শুরুতেও বাংলাদেশকে পথ দেখিয়েছেন এই শরীফুলই।
আফগানিস্তানকে ২০ ওভারে ৫ উইকেটে ১৪৭ রানে আটকে রাখার পথে বিশেষ ভূমিকা ছিল নাসুম আহমেদ, সাইফউদ্দিনেরও। নাসুম ৪ ওভারে ২৫ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট, সাইফউদ্দিন উইকেট না পেলেও ৪ ওভারে দিয়েছেন ২২ রান।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST