সরকারি এলপি গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাব,গণশুনানি ছাড়াই - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সরকারি এলপি গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাব,গণশুনানি ছাড়াই

অভিযোগ বার্তা ডেস্কঃ

সরকারি এলপিজির দাম আবারও বাড়তে পারে। সাড়ে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ৮২৫ টাকা থেকে বাড়িয়ে ৯২৫ টাকা নির্ধারণের প্রস্তাব করেছে সরকারি কোম্পানি এলপি গ্যাস লিমিটেড। কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. ইউসুফ হোসেন ভূঁইয়া স্বাক্ষরিত ঐ আবেদন গত সপ্তাহে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে (বিইআরসি) জমা দেওয়া হয়েছে।

মূল্যবৃদ্ধির প্রস্তাবে এলপি গ্যাস লিমিটেড বলেছে, ক্রসফিলিং বন্ধ, ডিলার পর্যায়ে স্থানীয় পরিবহন, অপারেশন খরচ ও চার্জ বৃদ্ধির কারণে খরচ বেড়েছে। একই সঙ্গে বেসরকারি কোম্পানির এলপিজির দাম তুলনামূলক বেশি হওয়ার বিষয়টিও প্রস্তাবে উল্লেখ করা হয়েছে।

দেশের মোট এলপিজি ব্যবহারের ৯৭-৯৮ শতাংশই হয় আমদানিকৃত বিউটেন ও প্রোপেন থেকে, যা বিভিন্ন বেসরকারি কোম্পানি বোতলজাত করে বিক্রি করে। ২০২১ সালের এপ্রিল থেকে প্রতি মাসে এলপিজির দাম নির্ধারণ করে আসছে বিইআরসি। সৌদি সিপিকে (চুক্তি মূল্য) ভিত্তিমূল্য বিবেচনা করা করে বাজার-সংশ্লিষ্ট কয়েকটি ফ্যাক্টর বিবেচনায় নিয়ে এলপিজির দর ঘোষণা করা হয়। সিপির দর ওঠানামা করলে ভিত্তিমূল্য ওঠানামা করে। অন্যান্য কমিশন অপরিবর্তিত থাকে।

২০২১ সালে বলা হয়েছিল বেসরকারি কোম্পানিগুলো চড়াদামে আমদানি করলেও এলপি গ্যাস লিমিটেড দেশীয় গ্যাস ফিল্ড থেকে উপজাত হিসেবে বিউটেন ও প্রোপেন অনেক কমদামে সংগ্রহ করে। সে কারণে বিইআরসি ফর্মুলা (না লোকসান না মুনাফা) অনুযায়ী এলপি গ্যাস লিমিটেডের দর ঘোষণা করা হয়। তখন সাড়ে ১২ কেজির দাম ৬৯০ টাকা নির্ধারিত ছিল। এরপর ২০২৫ সালের ৪ মে গণশুনানি ছাড়াই দাম বাড়ানো হয়। তখন বিইআরসি চেয়ারম্যান বলেছিলেন, সরকারি কোম্পানির এলপি গ্যাসের দামে কিছু প্যারামিটার রয়েছে। সেসব প্যারামিটারে পরিবর্তন এসেছে, সে কারণে দাম সমন্বয় করা হয়েছে। যেভাবে আমরা বেসরকারি এলপি গ্যাসের দাম প্রতিমাসে সমন্বয় করছি।

এসময় এলপি গ্যাস লিমিটেডের এক কর্মকর্তা জানান, প্রস্তাবে ডিলারদের পরিবহন ও অন্যান্য খরচ বৃদ্ধির কথা বলা হয়েছে। বর্তমানে ডিলাররা পরিবহন খরচ ও কমিশন বাবদ ৪১ টাকা পান। তারা স্বল্প পরিমাণে সিলিন্ডার পেয়ে থাকেন। এতে তাদের খরচ উঠছে না। যে কারণে আরও ১০০ টাকা বাড়ানোর আবেদন করা হয়েছে।

দেশে বছরে ১৫ লাখ টনের বেশি এলপিজির চাহিদার বিপরীতে এলপি গ্যাস লিমিটেড ২০২৩-২৪ অর্থবছরে মাত্র ১২ হাজার ৭২৩ টন সরবরাহ দিয়েছে। যদিও খুচরা বাজারে এ এলপিজি দেখা যায় না বললেই চলে। বিপিসির ও কোম্পানিটির একশ্রেণির কর্মকর্তাদের যোগসাজশে নির্ধারিত প্রতিষ্ঠানে সরবরাহ করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহে জুলাই শহিদ দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

চায়না জাল ও কারেন্ট জালের দৌরাত্ম্যে বিলুপ্তির পথে দেশি মাছ

সিলেটে গাড়ির ধাক্কায় প্রাণ হারাল চিতাবাঘ

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের বিশেষ অভিযান: ১২ জনের কারাদণ্ড, সরঞ্জাম ধ্বংস

পানি উন্নয়ন বোর্ডের করা স্লুইসগেটগুলো চসিককে হস্তান্তর করা হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

সীমান্তে বিজিবির অভিযানে ৭৫ বোতল ভারতীয় নেশাজাতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার

জৈন্তাপুরের শ্রীপুর চা বাগানে বাঘের আতঙ্ক: চরম নিরাপত্তাহীনতায় শ্রমিক ও এলাকাবাসী

ভারতফেরত যাত্রীদের এক বছর ‘লকডাউন’-এ রাখার নির্দেশ: গুজব না কি বাস্তবতা?

বিএমএসএস-এর গোয়াইনঘাট উপজেলা কমিটি গঠন: সভাপতি নূরুল হুদা, সম্পাদক কালাম সিকদার

আশেকানে আউলিয়া বাংলাদেশ-এর ৩৬০ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠন

১০

সিলেটে ‘আমরা জুলাই যোদ্ধা’র উপদেষ্টা কমিটি গঠন

১১

বালিয়াডাঙ্গীতে বাবার বাড়ি থেকে দুই সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

গোয়াইনঘাট সীমান্তে খাসিয়ার গুলিতে প্রাণ হারালেন বাংলাদেশি তরুণ

১৩

মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমানের বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ

১৪

ময়মনসিংহের ভালুকায় কুমিরের খামার পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

১৫

জাফলংয়ে সরকারি জমি অবৈধভাবে দখল করে রিসোর্ট-রেস্টুরেন্ট: উচ্ছেদের সুপারিশ করে প্রতিবেদন

১৬

সিলেটে রেস্ট হাউজে ডিবির অভিযান: অনৈতিক কার্যকলাপে জড়িত ৪ জন গ্রেফতার, হোটেল সিলগালা

১৭

ব্রহ্মপুত্র পাড়ে ৮০ কেজি গাঁজা উদ্ধার:১৮০ কেজি ছিল,সামাজিক মাধ্যমে নতুন বিতর্ক, নিরপেক্ষ তদন্তের দাবি

১৮

জামালপুরের ইসলামপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর

১৯

সিলেটের ব্যাংক কর্মকর্তা কামরুল ইসলাম: বিয়ের নামে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে কারাগারে

২০

Design & Developed by BD IT HOST