সাটুরিয়ায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৪ জুন ২০২৫, ৩:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাটুরিয়ায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

মানিকগঞ্জ প্রতিনিধিঃ

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় সংবাদ প্রকাশের জেরে দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি ও দি এশিয়ান এইজের জেলা প্রতিনিধি মুহাম্মদ লুৎফর রহমানকে প্রাণনাশের হুমকি দিয়েছেন ফয়সাল মোল্লা নামের এক ব্যক্তি, যিনি নিজেকে ইউনিয়ন ছাত্রদলের কর্মী হিসেবে পরিচয় দেন। এ ঘটনায় সাংবাদিক লুৎফর রহমান সাটুরিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং: ১২৫, তারিখ: ৩ জুন ২০২৫) করেছেন।

ঘটনার পর সাটুরিয়ায় কর্মরত সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাঁরা দাবি জানিয়েছেন, হুমকিদাতাকে আইনের আওতায় না আনলে সাটুরিয়া প্রেসক্লাব কর্মসূচি দিতে বাধ্য হবে।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুল ইসলাম জানান, মঙ্গলবার সাংবাদিক লুৎফর রহমান থানায় সাধারণ ডায়েরি করেছেন। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

সাংবাদিক লুৎফর রহমান জানান, সম্প্রতি তিনি সাটুরিয়ার ফুকুরহাটি ইউনিয়নের যমুনা ব্রিকসের গরম গ্যাসে শত বিঘা ফসল নষ্ট হওয়ার বিষয়ে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করেন। পাশাপাশি হরগজ মোড় থেকে শিমুলিয়া চৌরাস্তা পর্যন্ত সড়ক পুনর্নির্মাণসংক্রান্ত প্রতিবেদনও প্রকাশ করেন। এতে একটি মহল ক্ষিপ্ত হয়ে ওঠে।

তিনি অভিযোগ করেন, গত ২৩ মে সকাল ৯টার দিকে হরগজ বাজারে নয়াপাড়া গ্রামের ফয়সাল মোল্লা তাঁর উদ্দেশে প্রকাশ্যে বলেন, ‘তোর মতো সাংবাদিককে পিটিয়ে মেরে ফেললেও কেউ কিছু বলবে না।’ ওই সময় ফয়সাল সংবাদ মুছে ফেলতে বলেন এবং ভবিষ্যতে একা পেলে মারধর ও খুন-জখমের হুমকি দেন। ফয়সাল তাঁর বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্যও ছড়াচ্ছেন বলে জানান লুৎফর রহমান। এতে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করেন।

ঘটনার পর সাটুরিয়ায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

সাটুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাসান ফয়জী বলেন, ‘লুৎফর রহমান সম্প্রতি ইটভাটা ও রাস্তা সংস্কার নিয়ে সংবাদ প্রকাশ করায় তাঁকে হুমকি দেওয়া হয়েছে। আমরা হুমকিদাতার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’

প্রেসক্লাবের সভাপতি মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘এ ঘটনার তীব্র নিন্দা জানাই। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে সাংবাদিক সমাজ বৃহত্তর কর্মসূচিতে যেতে বাধ্য হবে।’

সাটুরিয়া উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক সাদ্দাম হোসেন বলেন, ‘ফয়সাল মোল্লাকে কখনো বিএনপি বা ছাত্রদলের কোনো কর্মসূচিতে দেখা যায়নি। ২০২৪ সালের জুলাই-আগস্টের পর থেকে সে নিজেকে ছাত্রদলের কর্মী দাবি করছে। আসলে তার সঙ্গে সংগঠনের কোনো সম্পৃক্ততা নেই।’

অভিযুক্ত ফয়সাল মোল্লার মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সয়াবিন তেলের বাজারে হাহাকার; সরবরাহ ফেরাতে লিটারে বাড়ল ৪ টাকা

যশোরে রাতের আঁধারে মিছিল: সাবেক প্রতিমন্ত্রী ও ৫ এমপিসহ শতাধিকের বিরুদ্ধে মামলা

হালদায় শুরু হলো রূপালি ফসলের উৎসব: মা মাছের ‘নমুনা ডিম’ ছাড়ার মধ্য দিয়ে প্রতীক্ষার অবসান

রেকর্ড ভোটবঙ্গে নজর এখন ৪ মে-র দিকে-দেখুন শেষ মুহূর্তের বিশ্লেষণ

জামিন পেয়েও মুক্তি মিলল না: জেলগেট থেকেই ফের গ্রেপ্তার আ.লীগ নেতা অরুন সাহা

বালিয়াডাঙ্গীতে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উপলক্ষে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে র‍্যাবের অভিযান আটক ১২ দালাল

অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে পুলিশের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রত্যাহার

দুই হত্যা মামলায় জামিন পেলেন আইভী, তবে মুক্তি মিলছে না এখনই

ওপেক ছাড়ছে আমিরাত: মধ্যপ্রাচ্যে নতুন মেরুকরণ ও জ্বালানি বাজারে অস্থিরতার শঙ্কা

১০

হিন্দু–বৌদ্ধ–মুসলিম সবাই মিলে সম্প্রীতির চট্টগ্রাম গড়তে চাই চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

১১

মাদারগঞ্জে আদালতের রায় বাস্তবায়ন: উচ্ছেদ অভিযানে জমি বুঝে পেলেন মুরাদুজ্জামান

১২

শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক লুৎফুর রহমান স্মারকগ্রন্থের প্রকাশনা উৎসব আয়োজন

১৩

মানিকগন্জে ভেজাল, মেয়াদোত্তীর্ণ ও অনিবন্ধিত ঔষধ বিক্রয় রোধে বিশেষ অভিযান

১৪

ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ৫ জেলায় বন্যার শঙ্কা: প্লাবিত হাওরের নিম্নাঞ্চল

১৫

জিম্মি করে স্টাম্প পেপারে সই টাকা আদায়ের চেষ্টার অভিযোগ: লিজা চক্রের বিরুদ্ধে

১৬

রাজবাড়ীতে মেয়েকে নিয়ে বাড়ির পাশে দোকানে যাওয়ার পথে বজ্রপাতে বাবার মৃত্যু

১৭

রোমানিয়ায় বাংলাদেশি কর্মীদের জন্য সুখবর

১৮

এই শহর আমাদের—জনসচেতনতা ছাড়া জলাবদ্ধতা নিরসন সম্ভব নয় চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

১৯

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোডিং শুরু: পারমাণবিক যুগে বাংলাদেশ

২০

Design & Developed by BD IT HOST