বিনোদন ডেস্কঃ
বলিউডের মঞ্চ কাঁপানো দুই জনপ্রিয় আইটেম ড্যান্সার সানি লিওন ও নোরা ফাতেহি, যাদের নাচ মানেই ইউটিউবে ঝড়! প্রতিটি গানে তারা এমন আগুন ঝরান যে মুহূর্তেই ভিউজ ছাড়িয়ে যায় মিলিয়নের ঘর।
সানি লিওন, যিনি অন্ধকার জগৎ পেছনে ফেলে বলিউডের রঙিন পর্দায় নিজের জায়গা করে নিয়েছেন, তার আত্মবিশ্বাস আর অনবদ্য পারফরম্যান্সে দর্শকদের মুগ্ধ করেন। “বেবি ডল”, “লেলা ম্যায় লেলা”র মতো সুপারহিট গানগুলোতে তার মুভস ও এক্সপ্রেশন যেন দর্শকদের চোখের পলক ফেলতে দেয় না!
অন্যদিকে, মরক্কোর মেয়ে নোরা ফাতেহি এখন বলিউডের সবচেয়ে আলোচিত ও আকর্ষণীয় নৃত্যশিল্পীদের একজন। তার ফ্লেক্সিবিলিটি, গ্রেস আর হার্ডওয়ার্ক তাকে এনে দিয়েছে “আইটেম ড্যান্স কুইন”-এর তকমা।”দিলবার”,”গারমি” কিংবা “এক তো কম জিন্দেগানি”র মতো গানে তার পারফরম্যান্স ভাইরাল হওয়া যেন নিয়মিত ব্যাপার!
সানি আর নোরার মধ্যে তুলনা করাটা কঠিন, কারণ দুজনেই তাদের নিজস্ব স্টাইল আর ক্যারিশমা দিয়ে দর্শকদের হৃদয় জয় করেছেন। একজন নিজের জীবনসংগ্রামের গল্প দিয়ে অনুপ্রেরণা জাগান, অন্যজন তার নাচের অসাধারণ স্কিল দিয়ে দর্শকদের মোহিত করেন।মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST