নিউজ এডিটর
১৪ মার্চ ২০২৫, ৯:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাপাহারে শিরন্টি ইউনিয়ন বিএনপির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

মোকছেদুল ইসলাম,জেলা প্রতিনিধিঃ (নওগাঁ) নওগাঁর সাপাহার উপজেলার শিরন্টি ইউনিয়ন বিএনপির আয়োজনে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার খন্জনপুর বালিকা বিদ্যালয় মাঠে আয়োজিত উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ -১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী তারুন্যের প্রতীক জননেতা মাহমুদুস সালেহীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির,সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী লাবু, ,উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কারা নির্যাতিত নেতা মোকলেসুর রহমান মুকুল, সাবেক আহ্বায়ক সদস্য আব্দুল কাহার মাস্টার,উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভানেতী মোসাঃ শাহনাজ বেগম, আইহাই ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক লুৎফর রহমান মাষ্টার,পাতাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি আনিসুর রহমান,শিরন্টি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক ইসমাইল হোসেন,সাবেক ছাত্র নেতা প্রভাষক জুয়েল হক প্রমূখ। ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি প্রবীন রাজনৈতিক ব্যাক্তিত্ব সর্বজন শ্রদ্ধেয় জননেতা অধ্যক্ষ মোঃ আব্দুন নূর,ইফতার ও দোয়া মাহফিলে শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফেরাত, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ দোয়া সহ দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে জাতীয়তাবাদী দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার আহ্বান জানানো হয়। একই সাথে পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে দোয়া-মোনাজাতের মাধ্যমে ইফতার মাহফিলে সমাপ্তি হয় ।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাত

সরকার গঠনের ছয় মাসের মাথায় মন্ত্রিসভা সম্প্রসারণ ৪ মন্ত্রী এবং ২ প্রতিমন্ত্রীর শপথ

সিলেট ও ছাতক নৌপথে বেপরোয়া চাঁদাবাজি ও টোল আদায়ের অভিযোগ বিলালগংদের বিরুদ্ধে, বিপাকে নৌ-শ্রমিকরা ​

রাষ্ট্রপতি ও মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ: প্রস্তুত বঙ্গভবন

টাকার বিনিময়ে ‘লাইফটাইম প্যাকেজ’ দিতেন পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার সুমাইয়া

ওমর ফারুক এর বিরুদ্ধে ৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মায়ের জন্য বাজারে গিয়ে মাছ কিনলেন প্রবাসী কল্যাণমন্ত্রী: সাদামাটা জীবনযাপনের অনন্য দৃষ্টান্ত

সিডনিতে পারিবারিক কলহে স্বামীর হাতে বাংলাদেশি স্ত্রী’র মৃত্যু  

সাভারে ৬ বছরের শিশুকে হত্যার পর বস্তাবন্দি,এলাকায় চাঞ্চল্য

সিলেটে ডিবি পুলিশের অভিযানে অসামাজিক কাজে জড়িত ১০ জন গ্রেফতার, ২ হোটেল সিলগালা

১০

কালিয়াকৈর উপজেলায় রাস্তা নির্মাণে বেহাল দশা ও দুর্নীতির অভিযোগ

১১

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কোটচাঁদপুরের ইভানের, তিন দিন পর ঢাকায় মৃত্যু

১২

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিত বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৩

রাজবাড়ীতে একই দিনে তিনটি সড়ক দুর্ঘটনা, নিহত-১, আহত-১০

১৪

১৮০ দিনের রিপোর্ট কার্ডে কার ভাগ্যে কী আগস্টেই মন্ত্রিসভায় সীমিত রদবদল

১৫

মানিকগঞ্জের দৌলতপুরে ১২ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত জিসান পলাতক

১৬

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতা মাহদীসহ আটক ৩

১৭

পে স্কেলের চূড়ান্ত প্রতিবেদনে স্বাক্ষর, দুই ধাপে বাস্তবায়ন হবে

১৮

দুর্গাপুরে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগে অনিয়ম, তালিকায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা

১৯

সিলেটে জিরা ও কসমেটিকসের বিশাল চোরাচালান সিন্ডিকেট: নেপথ্যে চিহ্নিত ডাকাত দল, রাজস্ব হারাচ্ছে সরকার

২০

Design & Developed by BD IT HOST