সাবেক এমপি মমতাজ আটক - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১৩ মে ২০২৫, ৪:১২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সাবেক এমপি মমতাজ আটক

নিজস্ব প্রতিবেদকঃ

মানিকগঞ্জ-২ আসনের সাবেক এমপি ও সংগীতশিল্পী মমতাজ বেগম গ্রেপ্তার হয়েছেন। সোমবার রাতে রাজধানীর ধানমন্ডির স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা তাকে গ্রেপ্তার করে।

এদিন রাতে ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন।তিনি বলেন, মানিকগঞ্জ-২ আসনের সাবেক এমপি মমতাজ বেগমকে ধানমন্ডি থেকে গ্রেপ্তার করেছে ডিবি।

ডিবি সূত্রে জানা গেছে, মমতাজের বিরুদ্ধে মানিকগঞ্জ ও ঢাকায় জুলাই-আগস্টের হত্যা মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে আনা হয়েছে। মঙ্গলবার তাকে আদালতে তোলা হবে।

২০০৮ সালে আওয়ামী লীগের মনোনয়নে সংরক্ষিত মহিলা আসনের এমপি হন মমতাজ। এরপর ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মনোনয়নে মানিকগঞ্জ-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। সর্বশেষ ২০২৪ সালে নৌকার মনোনয়ন পান। কিন্তু স্বতন্ত্র প্রার্থী বিশিষ্ট শিল্পপতি দেওয়ান জাহিদ আহম্মদ টুলুর কাছে হেরে যান মমতাজ।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর আওয়ামী সরকার পতনের পর থেকে তিনি পলাতক ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতালি থেকে দেশে ফেরার পথে বিমানে প্রবাসী বাংলাদেশির মৃত্যু, বড়লেখায় শোকের ছায়া

মসিকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ফগিং ও সচেতনতামূলক লিফলেট বিতরণ

রাস্তার কাজে দুর্নীতির অভিযোগ গোয়াইনঘাটে, উপজেলা প্রকৌশলী হাসিবের প্রত্যাহারের দাবি

ভোক্তা অধিকারের অভিযানে রাজ হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা

ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার ,দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী

পত্নীতলায় মুক্তিপণ আদায়কারী চক্রের ৪ সদস্য গ্রেফতার

পুলিশের বিশেষ অভিযানে বিদেশি পিস্তলসহ দুই বন্ধু গ্রেপ্তার

সিলেটের কোম্পানীগঞ্জে লক্ষাধিক ঘনফুট অবৈধ পাথর জব্দ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালু হলে বদলে যাবে বিদ্যুতের চিত্র

ধ্বংসের মুখে বিছনাকান্দি: ‘বোমা মেশিন’ দিয়ে চলছে পাথর চুরির তাণ্ডব

১০

প্রধানমন্ত্রী সঙ্গে শিক্ষামন্ত্রীর জরুরি বৈঠক

১১

জলাবদ্ধতার কারণ চিহ্নিত করে স্থায়ী সমাধানে কাজ করছে চসিক

১২

ময়মনসিংহে জুলাই শহিদ দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১৩

চায়না জাল ও কারেন্ট জালের দৌরাত্ম্যে বিলুপ্তির পথে দেশি মাছ

১৪

সিলেটে গাড়ির ধাক্কায় প্রাণ হারাল চিতাবাঘ

১৫

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের বিশেষ অভিযান: ১২ জনের কারাদণ্ড, সরঞ্জাম ধ্বংস

১৬

পানি উন্নয়ন বোর্ডের করা স্লুইসগেটগুলো চসিককে হস্তান্তর করা হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১৭

সীমান্তে বিজিবির অভিযানে ৭৫ বোতল ভারতীয় নেশাজাতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার

১৮

জৈন্তাপুরের শ্রীপুর চা বাগানে বাঘের আতঙ্ক: চরম নিরাপত্তাহীনতায় শ্রমিক ও এলাকাবাসী

১৯

ভারতফেরত যাত্রীদের এক বছর ‘লকডাউন’-এ রাখার নির্দেশ: গুজব না কি বাস্তবতা?

২০

Design & Developed by BD IT HOST