নিউজ এডিটর
১১ অক্টোবর ২০২৫, ১০:৫৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

হরিরামপুরে জলবদ্ধতার কারণে অতিষ্ঠ পূর্বখলিলপুরবাসী- পানি নিষ্কাশনের নেই কোন ব্যবস্হা

মোহাম্মদ আলী, হরিরামপুর প্রতিনিধিঃমানিকগঞ্জের হরিরামপুর উপজেলার পূর্বখলিলপুর সুইচগেইট সংলগ্ন রাস্তায় বৃষ্টি হলেই জলবদ্ধতার কারণে দীর্ঘ ৫ মাস যাবৎ জলবদ্ধতার কারণে অতিষ্ঠ দুই গ্রামের সর্বসাধারণ জনগন, পানি নিষ্কাশনের প্রয়োজনীয় কোন ব্যবস্থা নেই।পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকার কারণে স্কুল পড়ুয়া শিক্ষার্থীসহ সর্বসাধারণের যাতায়াত বিঘ্ন ঘটে।এখন পর্যন্ত কর্তৃপক্ষ কোন ব্যবস্থা গ্রহন করেনি এমনটি মন্তব্য করেন স্থানীয় বাসিন্দারা ও স্কুল পড়ুয়া শিক্ষার্থীবৃন্দ। সরেজমিনে দেখা যায়,হাটু সমান পানি জমে থাকে।কিন্তু পানি নিষ্কাশনের প্রয়োজনীয় কোন ব্যবস্থা নেই।পূর্ব খলিলপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ সাব্বির হোসেন জানান,বিষয়টি নিয়ে উপজেলা ইউএনওকে একাধিকবার মৌখিকভাবে জানানো হয়েছে,কিন্তু এখন পর্যন্ত নেওয়া হয়নি কোন কার্যকর পদক্ষেপ।খলিলপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক মীর শওকত হোসেন আরো জানান, আমি উর্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হোক।স্কুল পড়ুয়া শিক্ষার্থী মোঃ আলামিন জানান,জলবদ্ধতার কারণে আমাদের স্কুলে যেতে নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হয়,চলাচলে বিঘ্ন ঘটছে।স্থানীয় ভুক্তভোগী মোঃ জামিল বিশ্বাস জানান,দীর্ঘ দিন ধরে সামন্য বৃষ্টি হলেই জলবদ্ধতার কারনে পানি জমে থাকায় স্থানীয়দের চলাচলের বিঘ্ন ঘটছে। পানি নিষ্কাশনের প্রয়োজনীয় কোন ব্যবস্থা গ্রহন করা হয়নি,দেখার কেউ নেই।বলড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হোসনে আরা বেগমকে জিজ্ঞেসা করলে তিনি জানান,বিষয়টি আমি অবজ্ঞত নয়, খতিয়ে দেখে কর্তৃপক্ষের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করছি। দ্রুত নিরাসনের ব্যবস্থা গ্রহন করবো।উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত ফাহিজা বিসরাত হোসেন মুঠোফোনে জানান,বিষয়টি আগের ইউএনকে জানানো হয়েছিলো,আমি আপনাদের মাধ্যমে জানতে পেরেছি। বিষয়টি খতিয়ে দেখে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করছি।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালীবাড়ি-পৈরতলা সড়কে দুই ফুট উধাও! ৩ কোটি টাকার কাজে অনিয়মের অভিযোগ স্থানীয়দের

১

চসিকের ভ্রাম্যমাণ আদালতের অভিযান

২

তিতাস নদীতে অভিযানে লাখ মিটার কারেন্ট জাল ও চায়না দুয়ারী ধ্বংস

৩

সিএমপি ব্যাডমিন্টন ২০২৬ এর শুভ উদ্বোধন করলেন সিএমপি কমিশনার

৪

ময়মনসিংহ মুক্ত দিবস, শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

৫

হরিরামপুরে ইউপি চেয়ারম্যান ও আ.লীগ নেতা কাজী আব্দুল মজিদ আটক

৬

চট্টগ্রাম নগরীর উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: চসিক প্রশাসক

৭

পাহাড়ি নদীতে প্রাচীন ঐতিহ্য মহাশোল: টিকে থাকার লড়াই ও সংরক্ষণের তাগিদ

৮

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে মেলান্দহে বিএনপির বিক্ষোভ মিছিল, গ্রেপ্তারের দাবি

৯

মানিকগঞ্জে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা,স্বামীর আত্মহত্যার চেষ্টার অভিযোগ

১০

নগরীর প্রধান সড়ক থেকে অলিগলি কোনো এলাকাই উন্নয়নের বাইরে থাকবে না: চসিক প্রশাসক

১১

ছাত্রীদের আন্দোলনের ফসল, অবশেষে উদ্বোধন হলো ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের নবনির্মিত প্রধান ফটক

১২

ঢাকাসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে নজরদারি

১৩

মানিকগঞ্জে নিখোজের পরদিন খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার

১৪

অভিযানের পরও থামছে না রাংপানি নদীর বালু-মাটি উত্তোলন, তদন্তের দাবি

১৫

চাড়োলের ৬ নম্বর ওয়ার্ডকে আদর্শ ওয়ার্ড গড়ার প্রত্যয় লুত্ফুর রহমানের

১৬

১কোটি ৬৯ লাখ টাকার ‘মুক্তিযোদ্ধা চত্বর’ অন্ধকারে, দেড় বছরেও হয়নি উদ্বোধন

১৭

আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৮

বারী সিদ্দিকী সম্মাননায় ভূষিত জামালপুরের কৃতি সন্তান রাজীব সিদ্দিকী

১৯

পুলিশের শীর্ষ ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি

২০

Design & Developed by BD IT HOST