নিউজ এডিটর
২৭ মে ২০২৫, ১:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হরিরামপুরে ড্রেজার ও বাল্কহেডসহ ২৪ জন আটক

মোঃরাসেল মিয়া মানিকগঞ্জ থেকেঃআজ ২৭ মে রোজ মঙ্গলবার বেলা ৭ ঘটিকায় মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ধূলশুড়া ইউনিয়নের ইলিশপুর থেকে বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোন, বিসিজি আউট পোষ্ট (পাটুরিয়া-শিবালয়) টিমের নেতৃত্বে ৫টি ড্রেজার, ৩ টি ব্লাল্কহেডসহ ২৪ জন আটক করা হয়।এর মধ্যে বিএনপির ২ জন পদধারী নেতাকে আটক করা হয়। আটককৃত বিএনপি পদধারীদের মধ্যে একজন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল আজম,আরেকজন হলো সুতালড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুল ইসলাম মিল্টন।কোস্ট গার্ডের সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশিদ জানান, কোস্টগার্ডের রুটিন টহল চলাকালে ধুলশুড়া ঘাট এলাকা থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের সময় ৫টি ড্রেজার, ৩টি বাল্কহেড, নগদ ৮৫ হাজার টাকাসহ ২৪ জনকে আটক করা হয়েছে৷ আটককৃতদের টাকাসহ হরিরামপুর থানায় হস্তান্তর করা হচ্ছে। ড্রেজার ও বাল্কহেড নৌ-পুলিশের কাছে হস্তান্তর করা হবে।বিষয়টি নিয়ে হরিরামপুর উপজেলা বিএনপির সভাপতি হাজী আব্দুল হান্নান মৃধা মুঠোফোনে সাংবাদিকদের জানান,পদ্মা হতে রাতের আধারে বালু উত্তোলনের জন্য আটকের বিষয়টি আমি শুনেছি, অবৈধভাবে পদ্মা হতে কেউ যদি বালু উত্তোলন করে অথবা জড়িত থাকে, এ ব্যাপারে দলীয় সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিকভাবে যে সিদ্ধান্ত নিবে সেটার ওপর আমরা অটল থাকবো।এ বিষয়ে হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মুমিন খান জানান,আটকৃতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালীবাড়ি-পৈরতলা সড়কে দুই ফুট উধাও! ৩ কোটি টাকার কাজে অনিয়মের অভিযোগ স্থানীয়দের

১

চসিকের ভ্রাম্যমাণ আদালতের অভিযান

২

তিতাস নদীতে অভিযানে লাখ মিটার কারেন্ট জাল ও চায়না দুয়ারী ধ্বংস

৩

সিএমপি ব্যাডমিন্টন ২০২৬ এর শুভ উদ্বোধন করলেন সিএমপি কমিশনার

৪

ময়মনসিংহ মুক্ত দিবস, শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

৫

হরিরামপুরে ইউপি চেয়ারম্যান ও আ.লীগ নেতা কাজী আব্দুল মজিদ আটক

৬

চট্টগ্রাম নগরীর উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: চসিক প্রশাসক

৭

পাহাড়ি নদীতে প্রাচীন ঐতিহ্য মহাশোল: টিকে থাকার লড়াই ও সংরক্ষণের তাগিদ

৮

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে মেলান্দহে বিএনপির বিক্ষোভ মিছিল, গ্রেপ্তারের দাবি

৯

মানিকগঞ্জে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা,স্বামীর আত্মহত্যার চেষ্টার অভিযোগ

১০

নগরীর প্রধান সড়ক থেকে অলিগলি কোনো এলাকাই উন্নয়নের বাইরে থাকবে না: চসিক প্রশাসক

১১

ছাত্রীদের আন্দোলনের ফসল, অবশেষে উদ্বোধন হলো ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের নবনির্মিত প্রধান ফটক

১২

ঢাকাসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে নজরদারি

১৩

মানিকগঞ্জে নিখোজের পরদিন খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার

১৪

অভিযানের পরও থামছে না রাংপানি নদীর বালু-মাটি উত্তোলন, তদন্তের দাবি

১৫

চাড়োলের ৬ নম্বর ওয়ার্ডকে আদর্শ ওয়ার্ড গড়ার প্রত্যয় লুত্ফুর রহমানের

১৬

১কোটি ৬৯ লাখ টাকার ‘মুক্তিযোদ্ধা চত্বর’ অন্ধকারে, দেড় বছরেও হয়নি উদ্বোধন

১৭

আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৮

বারী সিদ্দিকী সম্মাননায় ভূষিত জামালপুরের কৃতি সন্তান রাজীব সিদ্দিকী

১৯

পুলিশের শীর্ষ ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি

২০

Design & Developed by BD IT HOST