
মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জের হরিরামপুরে প্রতিবছরের ন্যায় এ বছরও ভাঙ্গনের কবলের মুখে পদ্মারপাড়,হুমকির মুখে সরকারি স্থাপনা সহ শতাধিক বাড়িঘর।বর্ষার আগমনের পারম্ভে পদ্মার ভাঙ্গন শুরু। হুমকির মুখে পড়েছে শতাধিক বাড়ি ঘর,মসজিদ,মন্দির, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্থাপনা-হরিরামপুর থানা,হরিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্স, আন্ধারমানিক বাজার,আন্ধারমানিক ইসলামিয়া দাখিল মাদ্রাসা এবং হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা,২ টি মাধ্যমিক বিদ্যালয়,পাটগ্রাম অনাথ বন্ধু সরকারি উচ্চ বিদ্যালয়.বীরমুক্তিযোদ্ধা এমএ রাজ্জাক উচ্চ বিদ্যালয়,৪ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ আন্ধারমানিক মৎস্য আড়ৎ।
স্থানীয় বাসিন্দারা সাংবাদিকদের জানায়, বিগত বছরগুলোতে ব্লক,জিওব্যাগ পদ্মাভাঙ্গ রোধে পদক্ষেপ নেওয়া হলেও স্থায়ীভাবে বেড়িবাধ নির্মাণ সময়ের দাবি বলে অনেকেই মনে করেন।
এ বিষয়ে অত্র এলাকার স্থানীয় বাসিন্দারা জোরদার দাবি জানান, পদ্মার ভাঙ্গন রোধে স্থায়ীভাবে বেড়িবাধ নির্মাণ করা হোক।
বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী অফিসার কোহিনূর আক্তার মুঠোফোন সাংবাদিকদের জানান,আমরা এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডকে অবজ্ঞত করেছি,বিষয়টি খতিয়ে দেখে অতিদ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া কথা জানিয়েছে।
জেলা পানি উন্নয়ন বোর্ড অফিস কর্তৃক জানান,ইতিপূর্বে আমরা সরেজমিনে তদারকি করেছি,অতিদ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST