নিউজ এডিটর
১৯ এপ্রিল ২০২৫, ১:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হাসপাতালে ভুল রক্ত পুশে রোগীর মৃত্যুর অভিযোগ,ক্ষোভে ইন্টার্ন চিকিৎসককে অবরুদ্ধ

মানিকগঞ্জ প্রতিনিধিঃমানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হওয়া বিল্লাল নামের এক রোগীর শরীরে ‘ও’ পজিটিভের পরিবর্তে ‘বি’ পজিটিভ রক্ত দেয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৮ এপ্রিল) বিকেল চারটার দিকে এ ঘটনা ঘটে। এর কয়েকঘণ্টা পর রাত ১০টার দিকে ওই রোগীর মৃত্যু হয়।নিহত মো. বিল্লাল মানিকগঞ্জ সদর উপজেরার খাগড়াকুড়ি গ্রামের বাসিন্দা।রোগীর স্বজনদের অভিযোগ, হাসপাতালের ব্লাড ব্যাংক থেকে তাদের ভুল রক্ত দেয়া হয়। রক্ত আনার পর ডাক্তারের অনুমতি লাগবে বলে জানায় নার্সরা। পরে ডাক্তার রক্ত দেখে শরীরে পুশ করার অনুমতি দেয়। এরপর নার্সরা রোগীর শরীরে রক্ত সঞ্চালন করে। এরপর থেকেই রোগীর সারা শরীর ঠান্ডা হয়ে যায়। একপর্যায়ে বাইরের একজন রোগীকে ভুল রক্ত দেয়া হচ্ছে বলে জানায়। এ সময় হাসপাতালের ডাক্তার ও নার্সদের অনেক ডাকাডাকি করলেও তারা চিকিৎসা দেয়নি। একপর্যায়ে তড়িঘড়ি করে তারা রক্তের ব্যাগ ও কাগজপত্র নিয়ে চলে যায়।তারা আরও বলেন, পরে রাত আটটার দিকে আরেকজন ডাক্তার রোগীকে ঢাকায় নিয়ে যাওয়ার কথা বলে। এরপর আমরা ঢাকায় নিয়ে যেতে না চাইলে তারা রোগীকে আর কোনও চিকিৎসা দেয়নি। খবর পেয়ে কয়েকজন সাংবাদিক আসার পর হাসপাতালের লোকজন রোগী নিয়ে দৌঁড়াদৌড়ি শুরু করে।রোগীর স্বজনরা আরও জানান, হাসপাতালের তিন জায়গায় চেক করে রক্ত দেয়া হয়েছে। এক জায়গায় ভুল হলেও সব জায়গায় ভুল হওয়ার কথা না। হাসপাতালের কর্মরতদের অবহেলার কারণেই রোগীর মৃত্যু হয়েছে। আমরা এর সঠিক বিচার চাই।এ বিষয়ে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. ইশতিয়াক আহমেদ জানান, শুক্রবার বিকেলে ইন্টার্ন চিকিৎসক ঐশি ও মেডিকেল অফিসার ডা. নূরজাহান দায়িত্বে ছিলেন। সে সময় রোগীর শরীরে ‘ও’ পজিটিভ রক্তের পরিবর্তে ‘বি’ পজিটিভ রক্ত পুশ করা হয়েছে। এরপর থেকেই রোগীর শারীরিক অবস্থার অবনতি হয়। পরে চেষ্টা করেও রোগীকে বাঁচানো সম্ভব হয়নি।ডা. ইশতিয়াক আরও বলেন, রোগীর শরীরে খুব বেশি রক্ত যায়নি। তবে কাগজপত্র না দেখে রক্ত পুশ করা ঠিক হয়নি। এটি একটি মারাত্মক ভুল।এদিকে রোগীর মৃত্যু সনদে মৃত্যুর কারণ উল্লেখ করা হয়েছে কি না জানতে চাইলে ওই চিকিৎসক বলেন, মৃত্যু সনদে শ্বাসকষ্টজনিত সমস্যা উল্লেখ করা হয়েছে। ভুল রক্ত পুশ করার বিষয়টি উল্লেখ না করার কারণ জানতে চাইলে তিনি বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে এটি করা হয়েছে।এ বিষয়ে ইন্টার্ন চিকিৎসক ঐশি ও কর্তব্যরত চিকিৎসক ডা. নূরজাহানের সাথে যোগাযোগ করা যায়নি। ফলে তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।অপরদিকে, মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. শফিকুল ইসলামের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আমান উল্লাহ জানান, ঘটনাটি শুনেছি। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালীবাড়ি-পৈরতলা সড়কে দুই ফুট উধাও! ৩ কোটি টাকার কাজে অনিয়মের অভিযোগ স্থানীয়দের

১

চসিকের ভ্রাম্যমাণ আদালতের অভিযান

২

তিতাস নদীতে অভিযানে লাখ মিটার কারেন্ট জাল ও চায়না দুয়ারী ধ্বংস

৩

সিএমপি ব্যাডমিন্টন ২০২৬ এর শুভ উদ্বোধন করলেন সিএমপি কমিশনার

৪

ময়মনসিংহ মুক্ত দিবস, শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

৫

হরিরামপুরে ইউপি চেয়ারম্যান ও আ.লীগ নেতা কাজী আব্দুল মজিদ আটক

৬

চট্টগ্রাম নগরীর উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: চসিক প্রশাসক

৭

পাহাড়ি নদীতে প্রাচীন ঐতিহ্য মহাশোল: টিকে থাকার লড়াই ও সংরক্ষণের তাগিদ

৮

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে মেলান্দহে বিএনপির বিক্ষোভ মিছিল, গ্রেপ্তারের দাবি

৯

মানিকগঞ্জে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা,স্বামীর আত্মহত্যার চেষ্টার অভিযোগ

১০

নগরীর প্রধান সড়ক থেকে অলিগলি কোনো এলাকাই উন্নয়নের বাইরে থাকবে না: চসিক প্রশাসক

১১

ছাত্রীদের আন্দোলনের ফসল, অবশেষে উদ্বোধন হলো ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের নবনির্মিত প্রধান ফটক

১২

ঢাকাসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে নজরদারি

১৩

মানিকগঞ্জে নিখোজের পরদিন খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার

১৪

অভিযানের পরও থামছে না রাংপানি নদীর বালু-মাটি উত্তোলন, তদন্তের দাবি

১৫

চাড়োলের ৬ নম্বর ওয়ার্ডকে আদর্শ ওয়ার্ড গড়ার প্রত্যয় লুত্ফুর রহমানের

১৬

১কোটি ৬৯ লাখ টাকার ‘মুক্তিযোদ্ধা চত্বর’ অন্ধকারে, দেড় বছরেও হয়নি উদ্বোধন

১৭

আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৮

বারী সিদ্দিকী সম্মাননায় ভূষিত জামালপুরের কৃতি সন্তান রাজীব সিদ্দিকী

১৯

পুলিশের শীর্ষ ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি

২০

Design & Developed by BD IT HOST