নিউজ এডিটর
১৭ নভেম্বর ২০২৪, ১২:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

১৮+ সিনেমা ‘ভয়াল’ মুক্তি পাবে ২৯ তারিখে

বিনোদন ডেস্কঃ আগামী ২৯ নভেম্বর দেশব্যাপী মুক্তি পাচ্ছে দেশের প্রথম ১৮+ সিনেমা ‘ভয়াল’। সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন থেকে ‘এ’ গ্রেডে (প্রাপ্তবয়স্কদের জন্য) ছাড়পত্র পায় এটি। সিনেমাটি পরিচালনা করেছেন বিপ্লব হায়দার। সিনেমা মুক্তিকে সামনে রেখে সম্প্রতি এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত অতিথিদের সামনে উন্মুক্ত করা হয় সিনেমার টিজার। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রযোজনা প্রতিষ্ঠান সিনেক্রাফ্ট ক্রিয়েশনসয়ের চেয়ারম্যান ক্যাপ্টেন শাহ আলম, নির্মাতা বিপ্লব হায়দার, প্রযোজক আশিকুর রহমান, অভিনেতা ইরফান সাজ্জাদ, অভিনেত্রী আইশা খান, গোলাম ফরিদা ছন্দাসহ অন্য শিল্পী ও কলাকুশলীরা। সিনেক্রাফট ক্রিয়েশনসের ব্যানারে নির্মিত ‘ভয়াল’ প্রযোজনা করেছেন তরুণ প্রযোজক আশিকুর রহমান। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, আইশা খান, গোলাম ফরিদা ছন্দা, লুৎফর রহমান জর্জ, ম্যাক বাদশা, পারভেজ সুমন, ইকবালসহ অনেকেই। অনুষ্ঠানে ইরফান সাজ্জাদ বলেন, ‘ভিন্নধর্মী গল্প। যদিও “এ” গ্রেড তকমা পেয়েছে। তবে ছবির যে বার্তা, তা খুবই ইউনিক। যারা ছবিটি দেখবেন, ভিন্ন রকম স্বাদ পাবেন। বাংলাদেশের সিনেমা তো এখন আস্তে আস্তে অন্য রকম একটা অবস্থান তৈরি করছে। সে জায়গা থেকে আমারও মনে হয়, “ভয়াল” একটা ভালো প্রভাব ফেলবে।’ অভিনেত্রী আইশা খান বলেন, ‘এক গ্রামীণ কিশোরীর চরিত্রে অভিনয় করেছি ছবিতে। পাহাড়ি পটভূমিতে নির্মাণ হয়েছে, পুরো ইউনিট প্রচুর কষ্ট করছি, প্রেম, ভালোবাসা, যন্ত্রণা পর্দায় তা ফুটে উঠেছে, আশাকরি দর্শকদের ভালো লাগবে।’ গোলাম ফরিদা ছন্দা বলেন, ‘প্রেম, রোমাঞ্চকর গল্পের সঙ্গে ছবিতে মা-বাবার সঙ্গে সন্তানের ভালোবাসাও ফুটে উঠেছে, পুরো পরিবার নিয়ে “ভয়াল” দর্শকদের দেখার আমন্ত্রণ রইল, এতে বিনোদনের পাশাপাশি শিক্ষনীয় অনেক কিছু আছে। আশা করি, দর্শক নিরাশ হবে না।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

, দীর্ঘ ২১৬ দিন পর চালুর প্রক্রিয়ায় যমুনা ফার্টিলাইজার: আগামী সপ্তাহেই সার উৎপাদনের আশা

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি শহিদুল ইসলাম বদলি, নতুন দায়িত্বে খাইরুল আলম

শাহজালালে প্লেনের টয়লেটে মিলল ৫০টি সোনার বার, দাম ১১ কোটি টাকা

জামালপুরে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

আবাসিক হোটেলে নারীসহ অবস্থানের অভিযোগ—জামায়াত নেতা আবুল মনসুরকে ঘিরে তোলপাড়!

জানুয়ারিতে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি মাছউদ

অটোরিকশার ব্যাটারি চুরি করতে গিয়ে জামাই’র হাতে শশুর খুন

জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ‘দি ডেইলী পেনব্রীজ’

এবার প্রতি লিটারে জ্বালানি তেলের দাম ২০ টাকা বাড়াল সরকার

কোটচাঁদপুরে ২০ পিস ইয়াবাসহ দুই কারবারি আটক

১০

রাজধানীতে ন্যাম ভবন থেকে সাতক্ষীরা-৪ আসনের সাবেক এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

পাবনায় চাঞ্চল্যকর শিশু কলি ধর্ষণ-হত্যা বিচারের দাবিতে আদালত-ডিসি কার্যালয় ঘেরাও

১২

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১৩

নতুন ওসি যোগদানের ২৪ ঘণ্টায় আওয়ামী লীগের ৯ নেতাকর্মী আটক

১৪

রাজধানীতে একাধিক বাসে আগুন: নতুন নির্দেশনা পরিবহন মালিক সমিতির

১৫

সিলেটে শাহজালাল (রহ.) মাজারে দানবাক্স ও ডেক খুলে মিলল প্রায় ৮৯ লাখ টাকা, সোনা ও ১৫ দেশের মুদ্রা

১৬

১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চাইছে দুদক

১৭

মানিকগঞ্জে স্ত্রী-সন্তানকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

১৮

জামালপুর শহরে মধ্যরাতে নিষিদ্ধ সংগঠন যুবলীগের ব্যানারে পলাতক নেতাকর্মীদের মিছিল

১৯

ভোলায় জমি বিরোধে বৃদ্ধা মমতাজ বেগম হত্যা: প্রধান দুই আসামি গ্রেপ্তার

২০

Design & Developed by BD IT HOST