নিউজ এডিটর
১৮ নভেম্বর ২০২৫, ১০:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

২২ বছর পর ভারত কে হারালো বাংলাদেশ

স্পোর্টস ডেস্কঃ ২০০৩ সালে জাতীয় স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপে সবশেষ ভারতকে হারিয়েছিল বাংলাদেশ। তার পর থেকে আর প্রতিবেশী দেশটির বিপক্ষে জয়ের দেখা পায়নি লাল-সবুজরা। ২২ বছর পর আবারও একই মাঠে সেই স্মৃতি ফিরিয়ে আনলেন হামজা-রাকিবরা। এশিয়ান কাপ বাছাইয়ে শেখ মোরসালিনের গোলে জয় খরা কাটিয়েছে বাংলাদেশ। ভারতকে ১-০ গোলে হারিয়ে বাছাইপর্বে প্রথম জয়ের দেখা পেয়েছে জামাল ভূঁইয়ারা। মঙ্গলবার ঢাকার জাতীয় স্টেডিয়ামে ভারতের বিপক্ষে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে ছিল বাংলাদেশ। সেই গোলটি করেছেন শেখ মোরসালিন। শেষ পর্যন্ত তার গোলটিই হয়ে থাকে জয় নির্ধারিক। শুরু থেকে মধ্যমাঠ নিয়ন্ত্রণে নিয়ে ভারত আক্রমণে এগিয়ে থাকে। কিন্তু গোল পেয়েছে বাংলাদেশ-ই। তৃতীয় মিনিটে রাকিব হোসেনের দুর্বল ভলি সহজে গোলকিপার গুরপ্রীত সিং সান্ধুর গ্লাভসে জমা পড়লে তাতে দর্শক ফেটে পড়ে উচ্ছ্বাসে। সপ্তম মিনিটে মোরসালিনের থ্রু পাস ধরার কেউ ছিল না। একটু ঢিমেতালে সাবধানী ছকে চলতে থাকে দুই দলের খেলা। এরপর ১২ মিনিটে হঠাতই চোখ জুড়ানো গোলে গ্যালারিতে প্রাণ সঞ্চার করেন শেখ মোরসালিন। মাঝমাঠ মাঠ থেকে রাকিবকে বল বাড়িয়ে বক্সের দিকে ছুটতে থাকেন মোরসালিন। গায়ের সঙ্গে সেঁটে থাকা ডিফেন্ডারকে গতিতে পেছনে ফেলে বক্সে ঢুকে নিজে শট না নিয়ে মাপা পাস বাড়ান রাকিব। অন্য প্রান্তে থাকা মোরসালিন প্রয়োজনীয় টোকায় গুরপ্রীতের দুই পায়ের ফাঁক দিয়ে বল জালে জড়িয়েই ডানা মেলে উদযাপনে মাতেন। দর্শকরাও উল্লাসে ফেটে পড়লো। লাল-সবুজের জার্সিতে এ নিয়ে তার গোল হলো ৭টি। শুরু থেকে খুব একটা সাবলীল ছিলেন না তারিক কাজী। অস্বস্তি বোধ করায় ২৬ মিনিটে তাকে তুলে শাকিল আহাদ তপুকে নামান কাবরেরা। ৩১ মিনিটে নিজেদের মধ্যে বল দেওয়া নেওয়া করতে গিয়ে অকারণে পোস্ট ছেড়ে বেরিয়ে অনেক দূরে গিয়ে বিপদ ডেকে এসেছিলেন মিতুল মারমা। কর্নারের কাছাকাছি মিতুল বল হারানোর পর এক পর্যায়ে পেয়ে যান লালিয়ানজুয়ালা চাংতে। তার শটে আটকানোর উপায় ছিল না পোস্ট থেকে অনেক দূরে থাকা মিতুলের। চাংতের শট হেডে ক্লিয়ার করে বাংলাদেশের ত্রাতা হামজা। একটু পর তপু বর্মণের করা একটি ফাউলকে কেন্দ্র ধরে উত্তেজনা ছড়ায় দুই দলের মধ্যে। ধাক্কাধাক্কিও হয় কিছুটা। তপু ও নারাভি নিখিল প্রভুকে হলুদ কার্ড দেখান রেফারি। ৩৯ মিনিটে ভারতের এক খেলোয়াড়ের হেড হেডেই ফেরান রাকিব। ৪৪ মিনিটে হামজার জোরালো ভলি শট বাক খেয়ে অল্পের জন্য বাইরে দিয়ে যায়। বিরতির পর ভারত চেপে বসে। তবে গোলের দেখা পায়নি। বাংলাদেশকে এইসময় কিছুটা এলোমেলো মনে হয়ছে। তবে রক্ষণ ছিল দুর্ভেদ্য। হামজা-তপুরা গোল হতে দেননি। ৫০ মিনিটে ফ্রি-কিকে রাহুল ভেকের হেড অল্পের জন্য দূরের পোস্ট দিয়ে যায়। ৩ মিনিট পর বদলি মহেষ সিংয়ের নিচু শট আবারও অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ৭১ মিনিটে জায়ান চোটে পড়েন। নামেন তাজ উদ্দিন। মোরসালিনের জায়গায় সুযোগ পান শাহরিয়ার ইমন। নিজেদের গুছিয়ে নিয়ে বাংলাদেশও সুযোগ তৈরি করে। ৭৯ মিনিটে ভালো জায়গায় বল পেয়েছিলেন শাকিল আহাদ তপু, বক্সের ঠিক বাইরে থেকে নেওয়া এই ডিফেন্ডারের শট গোলকিপার বাঁ দিকে একটু ঝুঁকে কোনওমতে আটকে দেন। দুই মিনিট পর শাহরিয়ার ইমনের ক্রস ফাহিমের হেড সন্দে ঝিঙ্গানের মাথার পিছনে লেগে কর্নার হয়। বাংলাদেশ পেনাল্টির দাবি তুললে তাতে সাড়া দেননি ফিলিপাইনের রেফারি। ওই কর্নার থেকে ভারত আক্রমণে উঠলেও কাজ হয়নি। শেষ দিকে এসে ভারত আবারও আক্রমণ শাণায়। কিন্তু শেষ রক্ষা হয়নি। ১৬ বছর পর বাংলাদেশে খেলতে এসে পরাজয়ের স্বাদ বরণ করেছে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূর্ব সুন্দরবনে টানা ৩ দিন টেলিটক নেটওয়ার্ক বন্ধ, ভোগান্তিতে পর্যটক-জেলেরা

বোয়িং থেকে নতুন করে বিমান কেনা লাভের নাকি চাপের?

কিশোরগঞ্জে বিয়ের আনন্দের মাঝে ফিল্মি স্টাইলে নববধূ ‘ছিনতাই’-এর অভিযোগ

দেশের বাজারে আবারও বাড়ল সয়াবিন তেলের দাম, নতুন মূল্য ২০৪ টাকা

নড়াইলে গৃহবধূর মরদেহের সঙ্গে অনৈতিক আচরণের চেষ্টার অভিযোগে অ্যাম্বুলেন্স চালক আটক

গান্ধীমারা হাইওয়ে পুলিশের সঙ্গে সখ্যের অভিযোগ, শাজাহানকে ঘিরে নানা প্রশ্ন

পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির শোভাযাত্রা ও সমাবেশ

নদী-প্রকৃতি ও পরিবেশ রক্ষায় নোঙর বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপির

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪০.৭৮ ভরি স্বর্ণালংকারসহ আটক ২

১০

ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ গড়ার ডাক: সিলেটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

১১

সৌদি রিয়াল নিয়ে প্রতারণা , মানিকগঞ্জে প্রতারক চক্রের দুই সদস্য আটক

১২

বানিয়াজুরী ইউপি নির্বাচন: জনপ্রিয়তার শীর্ষে অ্যাডভোকেট মোঃ ইউসুফ আলী

১৩

রাজবাড়ীতে নারী উদ্যোক্তার ওপর হামলা ও শ্লীলতাহানির মামলায় তিন আসামী গ্রেফতার।

১৪

জিয়া ‍উদ্যানের লেকে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

১৫

ভারতকে আরও পাচঁটি এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দিতে চায় রাশিয়া

১৬

যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

১৭

শালগাঁও কালিসীমা স্কুল এন্ড কলেজে তরী বাংলাদেশের বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ।

১৮

লাহিড়ীতে স্বামী-স্ত্রীর বিরোধ: মেয়ের বাড়ির লোকজনের বিরুদ্ধে টাকা-স্বর্ণ লুটের অভিযোগ

১৯

ভোলা দৌলতখান মোস্তফা কামাল লঞ্চঘাট সড়কে ভাঙন, প্লাবিত এলাকা—দুর্ভোগে সাধারণ মানুষ ও যাত্রীরা

২০

Design & Developed by BD IT HOST