মশিউর রহমানের ২য় মৃত্যু বার্ষিকীতে কোটচাঁদপুরে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২ নভেম্বর ২০২৪, ৯:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মশিউর রহমানের ২য় মৃত্যু বার্ষিকীতে কোটচাঁদপুরে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান

মোঃ রমজান আলীঃ ঝিনাইদহ

সাবেক মেয়র ও পৌর বিএনপি সভাপতি সালাউদ্দিন বুলবুল সিডল বলেছেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগের দুঃশাসনের স্মৃতি মাথায় রেখে নতুন দেশ গড়ার স্বপ্ন নিয়ে রাজনীতি করতে হবে। শেখ হাসিনা ছাত্র-জনতার ওপর গণহত্যা চালিয়েছে। জনগণ তাকে ক্ষমা করবে না। তাই, ঐক্যবদ্ধ থেকে নিজেদের মধ্যে দ্বিধা-দ্বন্দ্ব ভুলে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে।শনিবার (২ নভেম্বর) রাতে কোটচাঁদপুর শহরের পিজন ক্লাবে ঝিনাইদহের সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টামণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা মসিউর রহমানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে কোটচাঁদপুর উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত আলোচনা ও দোয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেছেন।
তিনি আরো বলেন, ১৯৭২ সাল থেকে ৭৫ পর্যন্ত শেখ মুজিব বাংলাদেশে নির্বিচারে রাজনৈতিক বিরোধীদের হত্যা করেছিল। অন্তত ৪০ হাজার মানুষকে হত্যা করেছিল রক্ষীবাহিনী। শেখ হাসিনাও তার বাবার মতো মানুষ হত্যা করে ক্ষমতায় চিরদিন থাকার দুঃস্বপ্ন দেখেছিল। শেখ হাসিনা দীর্ঘ ১৬ বছরে কয়েক হাজার রাজনৈতিক নেতাকর্মীকে হত্যা-গুম করেছে।জুলাই আগস্টের ছাত্র-জনতার আত্মত্যাগ স্মরণ করে তিনি বলেন, শেখ হাসিনা ভেবেছিল তার কখনো পতন হবে না।

দেশের লাখ লাখ কোটি টাকা লুটপাট করে বিদেশে বেগমপাড়া বানিয়েছে শেখ হাসিনা ও তার সাঙ্গপাঙ্গরা। চারবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন, হাসিনা দেশটাকে ধ্বংস করে একদিন পালাবে। আজ হাসিনা ঠিকই পালিয়ে গেছে।বীর মুক্তিযোদ্ধা মসিউর রহমানের মাগফিরাত কামনা করে তিনি বলেন, মসিউর রহমান এই ঝিনাইদহ উন্নয়নের কারিগর। তিনি উন্নয়নে যেমন এগিয়ে ছিলেন, রাজনীতিতেও তিনি ছিলেন সেরা। আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি আবুবকর বিশ্বাস, সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর বিএনপি সাধারণ সম্পাদ আবুল কাশেম, উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ শহিদুল ভুঁইয়া, পৌর বিএনপি সাংগঠনিক সম্পাদক মির্জা টিপু, পৌর বিএনপি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মিলন, উপজেলা যুবদলের আহ্বায়ক আশরাফুজ্জামান খান মুকুল, পৌর যুব দলের আহ্বায়ক ফয়েজ আহমেদ তুফান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুজ্জামান সিদ্দিক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হুমায়ুন কবির হিরা, পৌর ছাত্রদলের সদস্য সচিব রাব্বি হোসেন প্রমুখ। এ সময় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, কৃষক দল, শ্রমিকদল সহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুনারুঘাটে তালাবদ্ধ কক্ষ থেকে মায়া হরিণ উদ্ধার

দেশে ১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের দাবী জানালেন -ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন

গাজীপুরে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, ব্যাহত শিল্প উৎপাদন

বেলফাষ্টে ভারতকে হারিয়ে আয়ারল্যান্ডের ঐতিহাসিক সিরিজ জয়

বিদ্যুৎতের চাহিদার অনুকলে উৎপাদন কমেছে ৩ হাজার মেগাওয়াট, সংকট থাকবে আরও দু’দিন: মন্ত্রী

সিলেটে সাবেক মন্ত্রী-এমপিসহ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক মামলা: গ্রেফতার এড়াতে অধিকাংশ আসামিই পলাতক!

র‍্যাবে – ১৪ এর অভিযানে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শাহজাদা আটক

সিলেটে কাষ্টঘর থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) রাজশাহী বিভাগীয় সম্মেলন ও মিলনমেলা অনুষ্ঠিত

রাজশাহীতে র‍্যাব -৫ এর অভিযানে ২০৩ বোতল অ্যালকোহলসহ যুবক আটক

১০

দলগত নৈপুণ্যে ভারতকে টি-২০ ক্রিকেটে হারিয়ে ঐতিহাসিক জয় আইরিশদের

১১

মামার সাথে ভাগ্নীর প্রেম- থানায় অভিযোগ স্ত্রীর

১২

হযরত শাহজালাল (রহ.)-এর মাজারশরীফের ব্যবস্থাপনা ও উন্নয়ন নিয়ে সিলেট সার্কিট হাউসে গুরুত্বপূর্ণ সভা

১৩

র‌্যাব-৯ এর অভিযানে সিলেটের শাহপরাণ থেকে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার

১৪

পার্বত্য মন্ত্রণালয়ে আদিবাসী পূর্ণ মন্ত্রী নিয়োগের দাবি ৩২ বিশিষ্ট নাগরিকের

১৫

আজ সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১৬

দুধকুমারের দুর্গম চরে আত্মগোপন, অবশেষে হত্যা মামলার প্রধান আসামি আনন্দ গ্রেপ্তার

১৭

যমজ কন্যাসন্তান প্রসব করায় স্ত্রীকে তালাক,থানায় অভিযোগে পুনরায় বিয়ে

১৮

২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক

১৯

অপর্ণাচরণ বালিকা উচ্চ বিদ্যালয়ের পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন 

২০

Design & Developed by BD IT HOST