কোটচাঁদপুর উপজেলা ও পৌর কৃষকদলের কর্মী সভা অনুষ্ঠিত - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৭ নভেম্বর ২০২৪, ৪:৫১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কোটচাঁদপুর উপজেলা ও পৌর কৃষকদলের কর্মী সভা অনুষ্ঠিত

ঝিনাইদহ প্রতিনিধিঃ

আমাদের ঐক্যবদ্ধ থেকে নিজেদের মধ্যে দ্বিধা-দ্বন্দ্ব ভুলে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে।বুধবার (৬ নভেম্বর) বিকালে কোটচাঁদপুর উপজেলা ও পৌর কৃষক দলের আয়োজনে শহরের পিজন ক্লাবে জাতীয়তাবাদী কৃষক দলের কর্মীসভায় প্রধান অতিথি জনাব মোঃ শিমুল খাঁন তার বক্তব্যে এসব কথা বলেছেন।

তিনি আরও বলেন, ১৯৭২ সাল থেকে ৭৫ পর্যন্ত শেখ মুজিব বাংলাদেশে নির্বিচারে রাজনৈতিক বিরোধীদের হত্যা করেছিল। অন্তত ৪০ হাজার মানুষকে হত্যা করেছিল রক্ষীবাহিনী। শেখ হাসিনাও তার বাবার মতো মানুষ হত্যা করে ক্ষমতায় চিরদিন থাকার দুঃস্বপ্ন দেখেছিল। শেখ হাসিনা দীর্ঘ ১৬ বছরে কয়েক হাজার রাজনৈতিক নেতাকর্মীকে হত্যা-গুম করেছে।জুলাই আগস্টের ছাত্র-জনতার আত্মত্যাগ স্মরণ করে তিনি বলেন, শেখ হাসিনা ভেবেছিল তার কখনো পতন হবে না। চারবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন, হাসিনা দেশটাকে ধ্বংস করে একদিন পালাবে। আজ হাসিনা ঠিকই পালিয়ে গেছে।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক দলের সাংগঠনিক সম্পাদক ও জেলা কৃষক দলের আহ্বায়ক ওসমান আলী বিশ্বাস। সভাপতিত্ব করেন জেলা কৃষক দলের সদস্য ও কোটচাঁদপুর উপজেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক। কর্মীসভা উদ্বোধন করেন কেন্দ্রীয় কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক ইঞ্জিঃ মোমিনুর রহমান মোমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি এস কে এম সালাউদ্দিন বুলবুল সিডল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলীসহ প্রমুখ।

এসময় কর্মীসভা সঞ্চালনা করেন জেলা কৃষক দলের সদস্য কৃষিবীদ ফিরোজ উদ্দিন মানিক, সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জেলা কৃষক দলের সদস্য আবুল কাশেম।

উক্ত কর্মি সভায় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, কৃষক দল,শ্রমিকদল সহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীগন উপস্থিত ছিলেন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুনারুঘাটে তালাবদ্ধ কক্ষ থেকে মায়া হরিণ উদ্ধার

দেশে ১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের দাবী জানালেন -ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন

গাজীপুরে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, ব্যাহত শিল্প উৎপাদন

বেলফাষ্টে ভারতকে হারিয়ে আয়ারল্যান্ডের ঐতিহাসিক সিরিজ জয়

বিদ্যুৎতের চাহিদার অনুকলে উৎপাদন কমেছে ৩ হাজার মেগাওয়াট, সংকট থাকবে আরও দু’দিন: মন্ত্রী

সিলেটে সাবেক মন্ত্রী-এমপিসহ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক মামলা: গ্রেফতার এড়াতে অধিকাংশ আসামিই পলাতক!

র‍্যাবে – ১৪ এর অভিযানে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শাহজাদা আটক

সিলেটে কাষ্টঘর থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) রাজশাহী বিভাগীয় সম্মেলন ও মিলনমেলা অনুষ্ঠিত

রাজশাহীতে র‍্যাব -৫ এর অভিযানে ২০৩ বোতল অ্যালকোহলসহ যুবক আটক

১০

দলগত নৈপুণ্যে ভারতকে টি-২০ ক্রিকেটে হারিয়ে ঐতিহাসিক জয় আইরিশদের

১১

মামার সাথে ভাগ্নীর প্রেম- থানায় অভিযোগ স্ত্রীর

১২

হযরত শাহজালাল (রহ.)-এর মাজারশরীফের ব্যবস্থাপনা ও উন্নয়ন নিয়ে সিলেট সার্কিট হাউসে গুরুত্বপূর্ণ সভা

১৩

র‌্যাব-৯ এর অভিযানে সিলেটের শাহপরাণ থেকে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার

১৪

পার্বত্য মন্ত্রণালয়ে আদিবাসী পূর্ণ মন্ত্রী নিয়োগের দাবি ৩২ বিশিষ্ট নাগরিকের

১৫

আজ সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১৬

দুধকুমারের দুর্গম চরে আত্মগোপন, অবশেষে হত্যা মামলার প্রধান আসামি আনন্দ গ্রেপ্তার

১৭

যমজ কন্যাসন্তান প্রসব করায় স্ত্রীকে তালাক,থানায় অভিযোগে পুনরায় বিয়ে

১৮

২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক

১৯

অপর্ণাচরণ বালিকা উচ্চ বিদ্যালয়ের পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন 

২০

Design & Developed by BD IT HOST