
মানিকগঞ্জ প্রতিনিধিঃমানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী এনায়েত হোসেন টিপুসহ ৬ জনকে জেল হাজতে প্রেরণ করেছে আদালত।আজ মঙ্গলবার (২৩ মে) মানিকগঞ্জ জেলা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন।বিচারক তাদের জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ প্রদান করেন।আত্মসমর্পণকৃতরা হলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী এনায়েত হোসেন টিপু, জেলা যুবলীগ নেতা আবু মোহাম্মদ মফিজুর (অনিক), মোহাম্মদ তারেক খান, জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য মনিরুল ইসলাম খান মনি, সাব্বিরুল হক সানি,নাহিদুল ইসলাম হৃদয়।মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST