জুলাই জাতীয় সনদ স্থগিত চেয়ে রিটের পরবর্তী শুনানি ১লা মার্চ - দৈনিক অভিযোগ বার্তা
সেহরির শেষ সময়: ৫:০৫
ইফতারের সময়: ৬:০২
নিউজ এডিটর
২৫ ফেব্রুয়ারী ২০২৬, ৯:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জুলাই জাতীয় সনদ স্থগিত চেয়ে রিটের পরবর্তী শুনানি ১লা মার্চ

মু: মুস্তাকিম হুসাইন, ঢাকা: জুলাই সনদ বাতিল চেয়ে দাখিলকৃত রিটের শুনানি আগামী ১ মার্চ নির্ধারণ করেছে হাইকোর্ট। জুলাই জাতীয় সনদ বাতিল ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণার নির্দেশনা বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মো. জিয়াউল হকের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ প্রদান করেন।

আদালতে রিটের পক্ষে শুনানিতে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ।এর আগে, গত ১৮ ফেব্রুয়ারি /২৬ ইং জুলাই জাতীয় সনদ বাতিল ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণার নির্দেশনা চেয়ে হাইকোর্টে এই রিট মামলা দায়ের করা হয়। রিটে জুলাই জাতীয় সনদের কার্যকারিতা স্থগিত চাওয়া হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ জনস্বার্থে এ রিট মামলা দায়ের করেন। রিটে মন্ত্রিপরিষদ সচিব, আইন মন্ত্রণালয়ের সচিব, জাতীয় ঐক্যমত্য কমিশন, প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। রিটের বিপক্ষে জুলাই জাতীয় সনদের পক্ষে শুনানীতে আদালতে উপিস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী এডভোকেট শিশির মনির। উল্লেখ্য যে, গণভোটে জুলাই জাতীয় সনদের পক্ষে অর্থাৎ ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯ জন ভোটার। অন্যদিকে, বিপক্ষে অর্থাৎ ‘না’ ভোট দিয়েছেন ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭ জন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত

সরাইলে মন্দিরের সম্পত্তি উদ্ধারের দাবিতে মানববন্ধনে হামলা

জুলাই জাতীয় সনদ স্থগিত চেয়ে রিটের পরবর্তী শুনানি ১লা মার্চ

আমার দেশ ও অভিযোগ বার্তা এবং দৈনিক জালালাবাদ সংবাদ প্রকাশের পর মানববন্ধনের ডাক

ভোক্তা পর্যায়ে কমল এলপি গ্যাসের দাম

জনতার তোপের মুখে মরা গরুর মাংস রেখে পালালেন কসাই

প্রবাসী সাংবাদিক সুমনের মায়ের মৃত্যু, বিএমএসএস’র শোক প্রকাশ

কারাগার থেকেই  নির্বাচনের প্রার্থী ব্যারিস্টার সুমন

ভোলায় প্রতিবন্ধী নারীকে গণধর্ষণের ঘটনায় জড়িত ৩ আসামী গ্রেফতার

ওসমানীনগরে নির্বাচনি সিসি ক্যামেরা প্রকল্পে দুর্নীতি

১০

বলিউডের এক রাজকীয় প্রেমকাহিনী

১১

বিএনপি’র সংরক্ষিত নারী আসনে আলোচনায় যারা

১২

ভোলায় গমের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি

১৩

নারীর উপর চেতনানাশক প্রয়োগের চেষ্টা আটক ১

১৪

তিতাস নদীর অবৈধ দখলদারদের কঠোর হুঁশিয়ারি ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের

১৫

ঈদুল ফিতরে টানা ৭ থেকে ১০ দিনের ছুটির সুযোগ

১৬

ওসমানীনগর প্রেসক্লাবের ইফতার, দোয়া মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠিত

১৭

পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

ময়মনসিংহে বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত

১৯

ব্রাহ্মণবাড়িয়া আনন্দ বাজারে জেলিযুক্ত চিংড়ি বিক্রয়,ভোক্তার অভিযানে জরিমানা

২০

Design & Developed by BD IT HOST