
মোকছেদুল ইসলাম,স্টাফ রিপোর্টার, (নওগাঁ)
পত্নীতলা থানা পুলিশের দ্রুত অভিযানে একটি চোরাই মোটর সাইকেলসহ এক চোরকে গ্রেফতার করা হয়েছে।
আজ আনুমানিক দুপুর ১২টা দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পাওয়া যায় যে, পত্নীতলা থানাধীন চকনিরখিল গ্রামে কেএইচবি নামক একটি ইটভাটায় চোর প্রবেশ করেছে। সংবাদ পাওয়ার পর থানার জরুরি ডিউটি অফিসার এসআই সমর আচার্য সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন।
সেখানে চোর সন্দেহে মোঃ আজিজুল হক (৩২), পিতা– মোঃ আয়নুল ইসলাম, সাং– তালবোনা সেলিমপুর, থানা– ধামইরহাট থানা-কে হেফাজতে নেওয়া হয়। তার সঙ্গে থাকা একটি মোটরসাইকেল সম্পর্কে জিজ্ঞাসাবাদ করলে তিনি সেটি তার বাবার বলে দাবি করেন।
তবে মোটরসাইকেলের মালিকানা নিয়ে সন্দেহ হলে নম্বরপ্লেটে থাকা নজিপুর বাজারের শোরুম প্রতিনিধিকে ঘটনাস্থলে এনে যাচাই করা হয়। পরবর্তীতে নিশ্চিত হওয়া যায় যে, মোটর সাইকেলটির প্রকৃত মালিক ধামইরহাট এলাকার একজন ব্যক্তি। তার সঙ্গে মোবাইলে যোগাযোগ করে জানা যায়, গত ১৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ধামইরহাট থানাধীন তার ইটভাটা থেকে মোটরসাইকেলটি চুরি হয়েছিল।
এ তথ্যের ভিত্তিতে মোঃ আজিজুল হককে মোটরসাইকেল চুরির অভিযোগে গ্রেফতার করা হয়।এ বিষয়ে ধামইরহাট থানার অফিসার ইনচার্জের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST