পত্নীতলায় বিজিবির অভিযানে মাদকসহ দুই চোরাকারবারি আটক - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯:৩৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পত্নীতলায় বিজিবির অভিযানে মাদকসহ দুই চোরাকারবারি আটক

মোকছেদুল ইসলাম,স্টাফ রিপোর্টার (নওগাঁ)

ব্যাটালিয়ন (১৪ বিজিবি)-এর অভিযানে মাদকদ্রব্যসহ দুই চোরাকারবারিকে আটক করা হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে ধামইরহাট উপজেলার আলমপুর ইউনিয়নের শেখহাটি এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, অদ্য ২০ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ বিকেল ৩টা ৩০ মিনিটে বস্তাবর বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. আহসান হাবিবের নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৬১ এমপি হতে আনুমানিক ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ধামইরহাট থানাধীন আলমপুর ইউনিয়নের শেখহাটি গ্রামের পাকা সড়কে অভিযান চালায়।
এসময় ৫ বোতল নেশাজাতীয় ফায়ারডিল সিরাপ, ৭০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, একটি মোটরসাইকেল এবং ৩টি মোবাইল ফোনসহ দুইজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—মো. আরিফ হোসেন (২৬) ও মো. আহসান হাবিব (২৫)। তারা উভয়েই পত্নীতলা উপজেলার রাজাপুর (জুগ্নীপাড়া) গ্রামের বাসিন্দা।

আটকদের বিরুদ্ধে ধামইরহাট থানা-এ মামলা দায়ের করা হয়েছে (মামলা নম্বর-২৩, তারিখ: ২০ ফেব্রুয়ারি ২০২৬)। পরে জব্দকৃত আলামতসহ তাদের থানায় হস্তান্তর করা হয়। উদ্ধারকৃত মাদকের সর্বমোট সিজার মূল্য আনুমানিক ২ লাখ ৭ হাজার টাকা।

পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)-এর অধিনায়ক জানান, নওগাঁ ও জয়পুরহাট সীমান্তবর্তী এলাকায় অবৈধ সীমান্ত পারাপার, মাদক চোরাচালান এবং আন্তঃসীমান্তীয় সকল অপরাধ দমনে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়াইনঘাটে স্বেচ্ছাসেবক দল নেতা রিয়াজের বিরুদ্ধে চাঁদাবাজি ও চোরাচালান নিয়ন্ত্রণের অভিযোগ

গোয়াইনঘাটে নৌকা শ্রমিক সংগঠনের নাম ভাঙিয়ে সভাপতি আলিম উদ্দীনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ 

ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

অস্ট্রেলিয়াকে হারিয়ে ঐতিহাসিক জয় পেলো টাইগাররা স্পোর্টস ডেস্কঃ

নওগাঁর পত্নীতলায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

স্বপ্নের দালাল, সর্বস্বান্ত মানুষ ও জীবনের নির্মম বাস্তবতা

ধামইরহাট থানা পরিদর্শনে নওগাঁর পুলিশ সুপার

বঙ্গবন্ধুর জন্ম না হলে দেশ স্বাধীন হতো না, তিনি স্বাধীনতার স্থপতি: আসিফ নজরুল

ঘোষিত আয়ের সঙ্গে সম্পদের অসামঞ্জস্যের অভিযোগ—পাংশায় কোটি টাকার ফ্ল্যাট-জমি, যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস!

গোয়াইনঘাটে খোলস বদলে নতুন সিন্ডিকেটের তাণ্ডব: মন্ত্রীর নাম ভাঙিয়ে কোটি কোটি টাকার বালু লুট ও দখলদারিত্বের অভিযোগ

১০

পোরশায় চেকপোস্টে ৫০০ পিস ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেফতার

১১

আজ শোকাবহ ১৫ আগস্ট

১২

সিলেটের ‘মিতালী-১১১’ ট্রিপল মার্ডার: অ্যাডভোকেট সিরাজুল ইসলামকে প্রধান আসামি করে এজাহার দাখিল

১৩

মাটির নিচে মিলল দুই পাইপগান, ডিবির হাতে গ্রেপ্তার ১

১৪

ডিএফও তৌহিদুল ইসলাম উম্মক্তভাবে ঘুষ নিয়ে অর্ডার করে থাকেন

১৫

বিএনপি নেতা শাহপরানের আশীর্বাদপুষ্ট ‘মাফিয়া চক্র’রাজস্ব হারাচ্ছে সরকার

১৬

পত্নীতলায় ২৩ পিস টাপেন্টাডলসহ দুইজন আটক

১৭

তামিমের সেঞ্চুরিতে স্বপ্নের পথে ছুটছে বাংলাদেশ

১৮

তামাবিল স্হল বন্দরে দেড় কোটি টাকার রাজস্ব ফাঁকি: ৩০ টন কাপড়ের চাঞ্চল্যকর চালানে বিএনপি নেতা শাহপরান ও মিসবার সিন্ডিকেট

১৯

ঢাকা বসুন্ধরায় অভিযান নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৫৩ নেতা-কর্মী গ্রেপ্তার

২০

Design & Developed by BD IT HOST