নড়াইলে চোরের নিউজ করায় সাংবাদিকের বাড়ীতে হামলা ও লুটপাট, আহত ৩ - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১০ অক্টোবর ২০২৪, ১০:২৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নড়াইলে চোরের নিউজ করায় সাংবাদিকের বাড়ীতে হামলা ও লুটপাট, আহত ৩

নিউজ ডেস্কঃ

নড়াইল সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের নিধিখোলা গ্রামে মটর চুরির নিউজ করায় আমিন টিভি অনলাইন এর নির্বাহী সম্পাদক মোঃ আমিনুর রহমানের বাড়ীতে হামলা ও লুটপাট করেছে চোর বাহের কাজী ও চোরের পক্ষ নেওয়া হাফিজুর মাতুব্বরসহ তার সহযোগীরা। ৯ অক্টোবর (বুধবার) সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে। এ সময় আমিনুর রহমানের মায়ের হাত ভেঙ্গে ফেলে এবং তার বাবাও ভাইকে রক্তাক্ত জখম করে সন্ত্রাসীরা। আহতরা নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

জানা যায়, বিগত ২৪ সেপ্টেম্বর ওই খায়রুল মোল্যা ও ইপিআর এর মটর চুরি হয়। ২৬ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) চুরি হওয়া মটর সহ এলাকাবাসীর হাতে আটক হয় একই গ্রামের মৃত মালেক কাজির ছেলে বাহের কাজি। পরে এলাকাবাসী চোরের বিচারের জন্য ওই গ্রামের হাফিজুর মাতুব্বর এর কাছে হস্তান্তর করে। পরে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে দুটো মটর মালিকদের বুঝিয়ে দিয়ে চোরের উপযুক্ত বিচার দিবে বলে আশ্বস্ত করেন হাফিজুর মাতুব্বর। ২৭ সেপ্টেম্বর (শুক্রবার) শুনা যায় চোর পালিয়ে গেছে। এ বিষয়ে ভুক্তভোগী খায়রুল মোল্লা জানতে চাইলে হাফিজুর মাতুব্বর বাড়াবাড়ি না করার জন্য হুমকি দেন। পরবর্তীতে এ বিষয়ে একাধিক সাংবাদিক ওই এলাকায় পাঠালে অসংখ্য ভুক্তভোগী অভিযোগ করে বলেন হাফিজুর মাতুব্বর চোরের বিচার না করে ছেড়ে দিয়েছে। পরে ভুক্তভোগী ও এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে নিউজ করা হয়।

অবশেষ দীর্ঘ প্রায় দু’সপ্তাহ পর চোরের বিচার করা হয় এবং নিউজ করার অপরাধ দেখিয়ে সাংবাদিকের বাবা ও মাকে একা পেয়ে জোরপূর্বক ক্ষমা চাইতে বাধ্য করে ওই মাতুব্বর ও স্থানীয় মেম্বার মোস্তফা কামাল। বিষয়টি নিউজে গেলে ৯ অক্টোবর স্থানীয় মেম্বার মোস্তফা কামালের হুকুমে মাতুব্বরসহ চোর ও চোরের দোসররা হামলা ও লুটপাট করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান আবারও হরমুজ প্রণালী বন্ধ করে দিলো

বিজ্ঞানচর্চা এই চত্বর থেকেই সৃষ্টি হবে দেশ ও বিশ্বকে এগিয়ে নেয়ার আগামীদিনের – মো. আবু ওয়াহাব আকন্দ এমপি

আজ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাদের সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী – তারেক রহমান

আমাদের কাজের পরিবেশ এখনো তৈরি হয়নি – রিচি সোলায়মান

সেলুনে চুল কাটার সিরিয়াল নিয়ে সংঘর্ষ আহত – ৬

শিক্ষকদের সহযোগিতায় পুনর্জীবিত হবে চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের সহশিক্ষা কার্যক্রম – চসিক মেয়র

পত্নীতলায় ডিবি ও থানা পুলিশের অভিযানে মাদকসহ ২ জন আটক

অস্ট্রেলিয়ার সিডনির হারবারে বাঙালীদের বৈশাখ উদ্‌যাপন

জামায়াতে ইসলামী’র সংরক্ষিত নারী আসনে ১০ জনের নাম চূড়ান্ত

হজযাত্রা নির্বিঘ্ন করতে বিমানবন্দরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী’র পরিদর্শন 

১০

আন্তঃনগর ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট সেবা চালু করছে সরকার

১১

নিজ বিছানায় রাতে অন্য পুরুষকে ভাড়া দিয়ে কোটিপতি তরুণী

১২

ছাত্রদল নেতা রুজেলের নেতৃত্বে পাথর ব্যবসার নামে কোটি টাকা লোপাট ও প্রাণনাশের হুমকি

১৩

অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ অগ্নিকাণ্ডে: জ্বালানি সরবরাহে প্রভাবের আশঙ্কা

১৪

বালাগঞ্জে বালু চুরির অভিযোগকে কেন্দ্র করে মোটরসাইকেল ভাংচুর

১৫

গ্রিসে ওয়ার্ক ভিসায় গিয়ে কাজ পাচ্ছে না শতাধিক বাংলাদেশি

১৬

ইরানের হরমুজ জলসীমা ব্যবহারে নতুন প্রস্তাব 

১৭

সাবেক মেয়র রমজান আলীকে দুদকের করা মামলায় কারাগারে প্রেরন

১৮

স্মার্ট, পরিচ্ছন্ন ও শিক্ষাবান্ধব চট্টগ্রাম গড়তে কাজ করছি চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

১৯

সাটুরিয়ায় ২ দিন ব্যাপী চড়ক পূজা ও বৈশাখী মেলা অনুষ্ঠিত

২০

Design & Developed by BD IT HOST