নিউজ এডিটর
৩১ মার্চ ২০২৬, ২:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এসিল্যান্ডের তেল কেলেঙ্কারি! ভিডিও ধারন করায় অভিযোগ বার্তা’র সাংবাদিককে গ্রেফতারের হুমকি। বিএমএসএস’র নিন্দা

স্টাফ রিপোর্টারঃ রাজবাড়ীর কালুখালী উপজেলায় দৈনিক অভিযোগ বার্তা ও বার্তা২৪ টিভির জেলা প্রতিনিধি বিপ্লব কুমার বিশ্বাস’কে গ্রেফতারের হুমকি ও তার ব্যবহৃত মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করার অভিযোগ উঠেছে সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ডের বিরুদ্ধে। ঘটনাটি স্থানীয় সাংবাদিক মহলে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি করেছে। ভুক্তভোগী সাংবাদিক বিপ্লব কুমার বিশ্বাস জানান, তিনি শেখ ফিলিং স্টেশন, মোহনপুর এলাকায় তেল সংগ্রহ করতে গেলে এ ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, এসিল্যান্ড তার সরকারি গাড়িতে তেল নেওয়ার পর অতিরিক্ত ২৫ লিটার তেল পাঁচটি ৫ লিটারের বোতলে নিয়ে যাচ্ছিলেন। বিষয়টি নিয়ে দৈনিক অভিযোগ বার্তা’র জেলা প্রতিনিধি প্রশ্ন করলে এসিল্যান্ড সাংবাদিকের প্রতি ক্ষুব্ধ হয়ে মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেন। ও একপর্যায়ে তাকে গ্রেফতারের হুমকিও দেওয়া হয়। এসময় দৈনিক অভিযোগ বার্তা’র সাংবাদিক বিপ্লব কুমার বিশ্বাস বলেন,“আমি শুধুমাত্র তথ্য জানার জন্য প্রশ্ন করেছি। কিন্তু তার প্রতিক্রিয়ায় আমাকে ভয় দেখানো হয়েছে এবং আমার পেশাগত কাজে বাধা দেওয়া হয়েছে।” এ ঘটনায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান বলেন, এধরনের আচরন কখনোই আমরা প্রশাসনের নিকট প্রত্যাশা করি না আমি ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি ও সাংবাদিকদের হুমকি -ধামকি  বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি বরদাশত করবে না। এসময় বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের ভাইস চেয়ারম্যান ও দৈনিক অভিযোগ বার্তার সম্পাদক এস এম ফিরোজ আহাম্মেদ এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির মহাসচিব মোঃ সগীর আহামেদ এই  ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এক যৌথ বিবৃতিতে বলেন, প্রশাসনের এমন আচরণ স্বাধীন গণমাধ্যমের জন্য হুমকিস্বরূপ আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। পরে স্থানীয় সাংবাদিকরা ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রশাসনের এমন আচরণ স্বাধীন গণমাধ্যমের জন্য হুমকিস্বরূপ। তারা মনে করেন, দায়িত্ব পালনের নামে কোনো সরকারি কর্মকর্তা যদি ক্ষমতার অপব্যবহার করেন, তবে তা আইন ও শৃঙ্খলার পরিপন্থী। আইন বিশেষজ্ঞদের মতে, “Allocation of Business Rules” অনুযায়ী প্রতিটি কর্মকর্তার দায়িত্ব ও ক্ষমতা নির্ধারিত। এর বাইরে গিয়ে কোনো ধরনের হস্তক্ষেপ বা ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক অনিয়ম হিসেবে গণ্য হতে পারে। একইসঙ্গে “General Financial Rules (GFR)” ও নিয়ন্ত্রণ/অডিট নীতিমালার আলোকে দায়িত্ব ও ক্ষমতার সীমা লঙ্ঘন করলে তা অডিট আপত্তিযোগ্য বিষয় হিসেবে বিবেচিত হয়। এছাড়া সংবিধানের অনুচ্ছেদ ৩৯ অনুযায়ী মতপ্রকাশ ও সংবাদ সংগ্রহের স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে। কোনো সাংবাদিককে তথ্য সংগ্রহে বাধা দেওয়া বা ভয় দেখানো এই মৌলিক অধিকারের লঙ্ঘন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।বাংলাদেশ দণ্ডবিধি ১৮৬০-এর ধারা ৫০৬ অনুযায়ী কাউকে ভয়ভীতি প্রদর্শন করা দণ্ডনীয় অপরাধ। একইভাবে মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা ধারা ৩৭৯ বা ৩৮৪-এর আওতায় অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে বলে মত দেন আইনজীবীরা। এ ঘটনায় সাংবাদিক সমাজ দ্রুত তদন্ত ও দায়ীদের জবাবদিহি নিশ্চিত করার দাবি জানিয়েছে। পাশাপাশি অভিযুক্ত কর্মকর্তার কাছ থেকে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা অথবা প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির শোভাযাত্রা ও সমাবেশ

নদী-প্রকৃতি ও পরিবেশ রক্ষায় নোঙর বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপির

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪০.৭৮ ভরি স্বর্ণালংকারসহ আটক ২

ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ গড়ার ডাক: সিলেটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

সৌদি রিয়াল নিয়ে প্রতারণা , মানিকগঞ্জে প্রতারক চক্রের দুই সদস্য আটক

বানিয়াজুরী ইউপি নির্বাচন: জনপ্রিয়তার শীর্ষে অ্যাডভোকেট মোঃ ইউসুফ আলী

রাজবাড়ীতে নারী উদ্যোক্তার ওপর হামলা ও শ্লীলতাহানির মামলায় তিন আসামী গ্রেফতার।

জিয়া ‍উদ্যানের লেকে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

ভারতকে আরও পাচঁটি এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দিতে চায় রাশিয়া

যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

১০

শালগাঁও কালিসীমা স্কুল এন্ড কলেজে তরী বাংলাদেশের বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ।

১১

লাহিড়ীতে স্বামী-স্ত্রীর বিরোধ: মেয়ের বাড়ির লোকজনের বিরুদ্ধে টাকা-স্বর্ণ লুটের অভিযোগ

১২

ভোলা দৌলতখান মোস্তফা কামাল লঞ্চঘাট সড়কে ভাঙন, প্লাবিত এলাকা—দুর্ভোগে সাধারণ মানুষ ও যাত্রীরা

১৩

ময়মনসিংহে সমন্বয় সভায় বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত এমপি

১৪

কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি, রাতে খুলছে ১৬ জলকপাট

১৫

সিলেট শিশু পার্কের সামনে থেকে ছিনতাইকারী গ্রেফতার

১৬

মাদারগঞ্জে রূপসী(১৫) নামে এক মেয়ের লাশ পাওয়া গেল চর পাকের দহ পূর্ব পাড়া একটি মেশিন ঘরে।

১৭

ঢাকাসহ দেশজুড়ে টানা ১০ দিন বৃষ্টির আভাস

১৮

নরুন্দি রেলস্টেশনে ঘোরাফেরা করা দুই শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৯

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পরিবেশ সেবার মানোন্নয়নে অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

২০

Design & Developed by BD IT HOST