ময়মনসিংহের জেলখানা গোদারাঘাটে স্বার্থান্বেষী মহল কর্তৃক অযাচিত হস্তক্ষেপের অভিযোগ - দৈনিক অভিযোগ বার্তা    
admin
২৩ ফেব্রুয়ারী ২০২৩, ১:৩২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ময়মনসিংহের জেলখানা গোদারাঘাটে স্বার্থান্বেষী মহল কর্তৃক অযাচিত হস্তক্ষেপের অভিযোগ

ব্যুরো প্রধান- ইমরুল হাসানঃ

ময়মনসিংহের জেলখানা গোদারাঘাটে একদল স্বার্থান্বেষী লোকজনের বিরুদ্ধে অযাচিত হস্তক্ষেপের অভিযোগ উঠেছে। প্রতিদিন পরাণগঞ্জ, চরখরিচা ও চরাঞ্চলের অনেক মানুষ এই গোদারাঘাট দিয়ে যাতায়াত করেন। সরেজমিনে রিপোর্টিং পরিদর্শনে গিয়ে জানা যায় কিছু লোক এই গোদারাঘাটের নিয়ন্ত্রণ নিয়ে ষড়যন্ত্র করছে। জনৈক মোঃ ফজলুল হক বলেন, “বাজার কর্তৃপক্ষ অটোবাইক স্ট্যান্ডের বিশৃঙ্খলা ও অনিয়ম রোধে মোঃ আলাউদ্দিন নামে লাইনম্যান নিয়োগ করেছেন।” তিনি অটোবাইক স্ট্যান্ডের শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত আছেন। প্রত্যক্ষদর্শী ও অটোড্রাইভাররা অভিযোগ করেন নিকটবর্তী গ্রামের আশিক নামক জনৈক ব্যক্তি গ্রামের দলবল নিয়ে অটোবাইক স্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিতে চায়। এ নিয়ে সে ঝগড়া, ফ্যাসাদ ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালিয়ে যাচ্ছে। অটোবাইক স্ট্যান্ডের সকল ড্রাইভার, দোকানদার, ইজারাদারসহ এলাকার লোকজন এমন অযাচিত হস্তক্ষেপের নিন্দা জানান। তারা আরো বলেন এ বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসন, সিটি কর্পোরেশনের ৩নং ওয়ার্ড কাউন্সিলর শরিফ সাহেব, ৩১নং ওয়ার্ড কাউন্সিলর আসাদুজ্জামান জামাল সাহেব, অটোস্ট্যান্ড ড্রাইভার, দোকানদার ও স্থানীয় ব্যক্তিবর্গের মধ্যে আপোষ মিমাংসা হয়েছিল। এলাকার ভুক্তভোগী জনগণ, দোকানদার ও অটোস্ট্যান্ড চালকরা চান কেউ যেন এখানে অবৈধ হস্তক্ষেপ ও ভয়ভীতি প্রদর্শন না করেন। এই এলাকার জনগণ, দোকানদার, ইজারাদার ও অটোস্ট্যান্ড ড্রাইভাররা শান্তি শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখতে রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্তুগালের বড় জয় ও রোনালদোর বিশ্বকাপে ইতিহাস

ইউনিয়ন ভূমি অফিসে প্রশাসনের আকস্মিক পরিদর্শন, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিতের নির্দেশ

গোয়াইনঘাটের হাজীপুরে সনাতন পদ্ধতির আড়ালে অবৈধ ড্রেজিং: হুমকির মুখে রাস্তা ও ঘরবাড়ি

পাহাড়ি ঢলে ভোলাগঞ্জের সাদাপাথর পর্যটন কেন্দ্র সাময়িক বন্ধ ঘোষণা

নিখোঁজের ছয় দিন পর স্কুলছাত্রীর খণ্ডিত মরদেহ উদ্ধার, প্রধান শিক্ষকসহ আটক – ৭

আর্জেন্টিনা প্রথম দল হিসেবে দ্বিতীয় রাউন্ডে, বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা মেসি

আজ দৈনিক অভিযোগ বার্তা’র সম্পাদক এস এম ফিরোজ আহামেদ’র জন্মদিন 

পাহাড়পুরে বিদেশি পর্যটককে হেনস্তার অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর ‘হিরো নানা’ গ্রেফতার

হালদার সাত কিলোমিটার খনন

সিলেটের ডিসি ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম বদলি

১০

ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১১

ঠাকুরগাঁওয়ে গভীর রাতে অগ্নিকাণ্ডে প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতি সাধন

১২

যুক্তরাজ্যে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর নামে মামলা

১৩

গোয়াইনঘাটে মানবিক ওসির বিরুদ্ধে নোংরা রাজনীতি

১৪

রাজবাড়ীতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত।

১৫

বালিয়াডাঙ্গী থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ ৪ জন আটক,গাঁজা ও ইয়াবাসহ জব্দ

১৬

জৈন্তাপুরে মাদকবিরোধী অভিযানে ১ জনের কারাদণ্ড, উপজেলা প্রশাসনের কঠোর অবস্থান

১৭

জলাবদ্ধতামুক্ত চট্টগ্রাম গড়তে নাগরিকদেরও দায়িত্বশীল আচরণ করতে হবে চসিক মেয়র

১৮

পাটুরিয়াঘাট এলাকা থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ নারী আটক

১৯

বগুড়ায় ৪ সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএমএসএস

২০

Design & Developed by BD IT HOST