শেখ হাসিনাকে বিদায় না দেওয়া পর্যন্ত বিএনপির কর্মসূচি বন্ধ হবে না আমান উল্লাহ আমান  - দৈনিক অভিযোগ বার্তা    
admin
২৫ ফেব্রুয়ারী ২০২৩, ৯:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শেখ হাসিনাকে বিদায় না দেওয়া পর্যন্ত বিএনপির কর্মসূচি বন্ধ হবে না আমান উল্লাহ আমান 

smart

মোঃ সাইফুল ইসলাম ঠাকুরগাঁও প্রতিনিধি

গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফা’ দাবিতে জেলায় জেলায় বিএনপির পদযাত্রা কর্মসূচির অংশ হিসাবে আজ শনিবার ঠাকুরগাঁওয়ে ছিলেন দলটির চেয়ারপার্সনের উপদেষ্টা আমান উল্লাহ আমান। বিকাল চারটায় ঠাকুরগাঁও জেলা বিএনপি কার্যালয়ের সামনে পদযাত্রার আগ মুহুর্তে জেলা বিএনপ’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. তৈমুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে সংক্ষিপ্ত বক্তব্য দেন আমান। এ সময় তিনি বলেন, শেখ হাসিনাকে বিদায় না দেওয়া পর্যন্ত বিএনপি’র কর্মসূচি বন্ধ হবে না। আগামী ৪ মার্চ সকল মহানগরীতে পদযাত্রা হবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বক্তব্য দেওয়ার সময় মঞ্চ ভেঙ্গে পড়ার ঘটনাকে কেন্দ্র করে ও প্রধানমন্ত্রীর সমালচনা করে আমান বলেন, মঞ্চ স্মার্ট বলতে বলেতে মঞ্চ ভেঙ্গে পড়েযান ওবায়দুল কাদের। তার মানে আওয়ামী লীগ ভেঙ্গে পড়েছে। আওয়ামী লীগের কোমড় ভেঙ্গে গেছে। আওয়ামী লীগের এই ভাঙ্গা মঞ্চ আর জোড়া নিবে না। বাংলাদেশের জনগণের বরদোয়ায় আওয়ামী লীগেরকোমড় ভেঙ্গে মঞ্চ ভেঙ্গে পড়েছে। এজন্যেই আজ সারা বাংলাদেশে ১০ দফা দাবিতে আমাদের যুগপথ আন্দোলন চলছে। এই অনির্বাচিত ও অবৈধ সরকারকে ভোট ডাকাতি করে আর নির্বাচিত হতে দেবে না। আমাদের দেওয়া আন্দোলন, সংগ্রাম ও কর্মসূচির মধ্যে দিয়ে এই সরকারকে অবশ্যই বিদায় নিতে হবে। তিনি সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, স্বপ্ন দেখেন ভোট ডাকাতি করে আবার ক্ষমতায় আসবেন। তা আর হতে দিবে না জনগণ। সেই স্বপ্ন দূরস্বপ্ন পরিণত হবে। সেই স্বপ্ন বাংলাদেশের জনগণ পূরণ হতে দিবে না। অতীতে যা করেছেন মনে করছেন তা আবারও হবে, কিন্তু না; আমরা আমাদের বুকের তাজা রক্ত ঢেলে দিবে কিন্তু তার পরেও এই দেশে হাসিনার অধীনে আর কোনো নির্বাচন হতে দিবো না। তাই ঠাকুরগাঁওবাসী আপনারা প্রস্তুত থাকেন আমরাও ঢাকা নগরী এবার প্রস্তুত। আপনারা মাঠে থাকবেন ঘরে যাবেন না। ইনশাল্লাহ মাঠে থেকে আমাদের কর্মসূচি সফল করার মধ্যদিয়েই এই সরকারের বিদায় ঘটাবো। এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র অঙ্গসংগঠনের বিভিন্ন নেতাকর্মী।

বক্তব্য শেষে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত নেতাকর্মী ও সমর্থকরা নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য, কৃষি উপকরণের লাগামহীন মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং গণতন্ত্র পুনরুদ্ধার, ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ, খালেদা জিয়ার ও নেতাকর্মীদের মুক্তিসহ ১০ দফা দাবীতে এক বিশালা পদযাত্রা ও বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেলান্দহে অটোচালক নায়েব আলী হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

মেলান্দহে অটো চালক নায়েব আলী হত্যার ঘটনায় ১২ ঘন্টার মধ্যে মূল অভিযুক্তসহ গ্রেফতার ৬

ফেক আইডিতে মাদক বিরোধী পোস্ট, সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ, বিএমএসএসর নিন্দা

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে ময়মনসিংহে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

পর্তুগালের বড় জয় ও রোনালদোর বিশ্বকাপে ইতিহাস

ইউনিয়ন ভূমি অফিসে প্রশাসনের আকস্মিক পরিদর্শন, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিতের নির্দেশ

গোয়াইনঘাটের হাজীপুরে সনাতন পদ্ধতির আড়ালে অবৈধ ড্রেজিং: হুমকির মুখে রাস্তা ও ঘরবাড়ি

পাহাড়ি ঢলে ভোলাগঞ্জের সাদাপাথর পর্যটন কেন্দ্র সাময়িক বন্ধ ঘোষণা

নিখোঁজের ছয় দিন পর স্কুলছাত্রীর খণ্ডিত মরদেহ উদ্ধার, প্রধান শিক্ষকসহ আটক – ৭

আর্জেন্টিনা প্রথম দল হিসেবে দ্বিতীয় রাউন্ডে, বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা মেসি

১০

আজ দৈনিক অভিযোগ বার্তা’র সম্পাদক এস এম ফিরোজ আহামেদ’র জন্মদিন 

১১

পাহাড়পুরে বিদেশি পর্যটককে হেনস্তার অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর ‘হিরো নানা’ গ্রেফতার

১২

হালদার সাত কিলোমিটার খনন

১৩

সিলেটের ডিসি ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম বদলি

১৪

ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১৫

ঠাকুরগাঁওয়ে গভীর রাতে অগ্নিকাণ্ডে প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতি সাধন

১৬

যুক্তরাজ্যে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর নামে মামলা

১৭

গোয়াইনঘাটে মানবিক ওসির বিরুদ্ধে নোংরা রাজনীতি

১৮

রাজবাড়ীতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত।

১৯

বালিয়াডাঙ্গী থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ ৪ জন আটক,গাঁজা ও ইয়াবাসহ জব্দ

২০

Design & Developed by BD IT HOST