চাটমোহরে মুরগী ব্যবসায়ী ইসমাইল হোসেন হত্যার মূল রহস্য উদঘাট : ঘটনার মূল হত্যাকারী গ্রেফতার - দৈনিক অভিযোগ বার্তা    
admin
৭ মার্চ ২০২৩, ৭:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চাটমোহরে মুরগী ব্যবসায়ী ইসমাইল হোসেন হত্যার মূল রহস্য উদঘাট : ঘটনার মূল হত্যাকারী গ্রেফতার

মীর শাহাদাৎ, পাবনা প্রতিনিধি:

পাবনার চাটমোহরে মুরগী ব্যবসায়ী ইসমাইল হোসেন হত্যার মূল রহস্য উদঘাটনসহ হত্যাকারীকে ঢাকা গ্রেপ্তার করেছে থানা পুলিশ। একইসাথে হত্যাকান্ডে ব্যবহৃত একটি গামছা মোবাইল ফোন, মানিব্যাগ ও বাইসাইকেল উদ্ধার করেছে। গ্রেপ্তারকৃত আসামি হলেন, চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের ধুলাউড়ি কুঠিপাড়া গ্রামের আরদোস আলী মৃধার ছেলে রবিউল করিম। এই তথ্য জানান। মূলতঃ পরকীয়া সম্পর্কের কারণেই হত্যা করা হয় ইসমাইলকে। পুলিশ সুপার জানান, নিহত চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের তেবাড়িয়া গ্রামের মৃত সানোয়ার হোসেনের ছেলে ইসমাইল হোসেন ও হত্যাকারী রবিউল করিম পাশাপাশি গ্রামের বাসিন্দা। রবিউল ঢাকার মোহাম্মদপুরে থেকে রিক্সা চালায়। পরিচয়ের সূত্র ধরে অভাবের কারণে ইসমাইল রবিঊলের সাথে ঢাকায় রিক্সা চালাতে যান। সে সুবাধে ইসমাইলের স্ত্রী মাহমুদা খাতুনের সাথে মোবাইল ফোনে পরিচয় হয় রবিউলের। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তাদের মধ্যে তৈরি হয় শারীরিক সম্পর্কও। রবিউল রিক্সা চালানো বাদ রেখে বাড়িতে চলে আসে আর ইসমাইল ঢাকায় থেকে যান সোমবার (৬ মার্চ) সকালে পাবনার পুলিশ সুপার কার্যালয়ে পুলিশ সুপার আকবর আলী মুন্সি এক প্রেসব্রিফিং-এ । বাড়িতে এসে রবিউল ও মাহমুদার গোপন অভিসার চলতে থাকে। এরইমধ্যে ইসমাইল বাড়িতে চলে আসেন। পরকীয়ায় বাঁধা সৃষ্টি হলে রবিঊল ইসমাইলকে হত্যার পরিকল্পনা করে। এরই জের ধরে রবিউল ইসমাইলকে বলে তার কাছে একটি স্বর্ণের পুতুল আছে। লোভে পরে ইসমাইল সেটি দেখতে চায়। রবিউল গত ২২ ফেব্রুয়ারি রাতে ইসমাইলকে মূর্তিটি দেখানোর জন্য ধুলাউড়ি গ্রামের নলগাড়া বিলে একটি ভুট্টার খেতের পাশে নিয়ে গিয়ে আলোচনার একপর্যায়ে রবিউল পূর্বপরিকল্পনা অনুসারে দাঁড়িয়ে পেছন থেকে ইসমাইলের গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরেধে হত্যা করে। মৃত্যু নিশ্চিত হবার পর মৃতদেহ দুই হাত ধওে টেনে ভূট্টা ক্ষেতের ভেতরে ফেলে রেখে চলে যায়। পুলিশ সুপার আরো জানান, হত্যার ঘটনার পর রবিউল ইসমাইলের বাড়িতে গিয়ে মাহমুদার সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করে। পরের দিন রবিউল ঢাকায় চলে যায়। ঘটনার ৫ দিন পর ভূট্টাক্ষেত থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। এরপর তদন্তকালে ঢাকার মোহাম্মদপুরের একটি সাইকেল গ্যারেজ থেকে গ্রেপ্তার করা হয় হত্যাকারী রবিউল করিমকে। পুলিশ সুপার আরো জানান, রবিউল হত্যার কথা স্বীকার করেছে। হত্যায় ব্যবহৃত গামছা মোবাইল ফোন, মানিব্যাগ ও বাইসাইকেল উদ্ধার করা হয়েছে। প্রেসব্রিফিংয়ে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম, সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) মোঃ হাবিবুল ইসলাম, চাটমোহর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জালাল উদ্দিনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) রাজশাহী বিভাগীয় সম্মেলন ও মিলনমেলা অনুষ্ঠিত

রাজশাহীতে র‍্যাব -৫ এর অভিযানে ২০৩ বোতল অ্যালকোহলসহ যুবক আটক

দলগত নৈপুণ্যে ভারতকে টি-২০ ক্রিকেটে হারিয়ে ঐতিহাসিক জয় আইরিশদের

মামার সাথে ভাগ্নীর প্রেম- থানায় অভিযোগ স্ত্রীর

হযরত শাহজালাল (রহ.)-এর মাজারশরীফের ব্যবস্থাপনা ও উন্নয়ন নিয়ে সিলেট সার্কিট হাউসে গুরুত্বপূর্ণ সভা

র‌্যাব-৯ এর অভিযানে সিলেটের শাহপরাণ থেকে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার

পার্বত্য মন্ত্রণালয়ে আদিবাসী পূর্ণ মন্ত্রী নিয়োগের দাবি ৩২ বিশিষ্ট নাগরিকের

আজ সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

দুধকুমারের দুর্গম চরে আত্মগোপন, অবশেষে হত্যা মামলার প্রধান আসামি আনন্দ গ্রেপ্তার

যমজ কন্যাসন্তান প্রসব করায় স্ত্রীকে তালাক,থানায় অভিযোগে পুনরায় বিয়ে

১০

২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক

১১

অপর্ণাচরণ বালিকা উচ্চ বিদ্যালয়ের পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন 

১২

মেলান্দহে অটোচালক নায়েব আলী হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

১৩

মেলান্দহে অটো চালক নায়েব আলী হত্যার ঘটনায় ১২ ঘন্টার মধ্যে মূল অভিযুক্তসহ গ্রেফতার ৬

১৪

ফেক আইডিতে মাদক বিরোধী পোস্ট, সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ, বিএমএসএসর নিন্দা

১৫

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে ময়মনসিংহে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

১৬

পর্তুগালের বড় জয় ও রোনালদোর বিশ্বকাপে ইতিহাস

১৭

ইউনিয়ন ভূমি অফিসে প্রশাসনের আকস্মিক পরিদর্শন, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিতের নির্দেশ

১৮

গোয়াইনঘাটের হাজীপুরে সনাতন পদ্ধতির আড়ালে অবৈধ ড্রেজিং: হুমকির মুখে রাস্তা ও ঘরবাড়ি

১৯

পাহাড়ি ঢলে ভোলাগঞ্জের সাদাপাথর পর্যটন কেন্দ্র সাময়িক বন্ধ ঘোষণা

২০

Design & Developed by BD IT HOST