
জেলা প্রতিনিধিঃমানিকগঞ্জে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে রক্তদান কর্মসূচি, বর্ণাঢ্য শোভাযাত্রাসহ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।আজ ২ জানুয়ারি দুপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন – বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবীর, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সিরাজুর রহমান খান সজিবসহ বিএনপির সব অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।এ সময় বক্তারা বলেন,জাতীয়তাবাদী দল বিএনপি জনগণের দল। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সার্বিক উন্নয়নসহ মানুষের সুখ-শান্তি প্রতিষ্ঠাই বিএনপির লক্ষ্য।এছাড়াও রক্ত দান কর্মসুচি এবংস্বৈরাচারবিরোধী আন্দোলনে কারাবরণকারী ও নির্যাতনের শিকার ছাত্র ও নেতা-কর্মীদের সংবর্ধনা দেওয়া হয়।মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST