মাটি খুঁড়ে খুঁজছেন আলু কুড়ানি মা - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২০ জানুয়ারী ২০২৫, ৮:৩৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মাটি খুঁড়ে খুঁজছেন আলু কুড়ানি মা

বদরগঞ্জ প্রতিনিধি,হাবিবুর রহমান হানিফ বকশী:

রংপুরের বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের আইরমারী এলাকার বারোঘরিয়া গ্রামের বিধবা জাহেদা বেগম(৭০)। স্বামী সাইদুল ইসলাম স্বাধীনতার পরপরই মারা গেছেন। এক মেয়ে ও দু’ছেলেকে নিয়ে ছিল তার সংসার জীবন। স্বামীর মৃত্যুর পর অভাবী সংসারের চাহিদা মেটাতে তিনি কখনো করেছেন কৃষি শ্রমিকের কাজ। কখনোবা করেছেন ঝিয়ের কাজ।

অভাব-অনটনের সংসারে খেয়ে না খেয়ে সন্তানরা তবুও বেড়ে উঠছিল। কিন্তু মাত্র ৯ বছর বয়সে বড়ছেলে সাহাবুল ইসলাম বাড়ি থেকে রাস্তায় বের হলে একটি আখ বোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা যায়। মেয়ে বুলবুলি বড় হলে প্রতিবেশী এক রিকশা চালকের সাথে তার বিয়ে দেয়া হয়। এরপর তিনি স্বপ্ন দেখেন ছোটছেলে সাইফুল ইসলামকে নিয়ে। সাইফুল ইসলামও জীবিকার তাগিদে বেছে নেন রিকশাচালকের পেশা।

তিনিও একসময় বিয়েশাদী করে সংসার পাতেন। কিন্তু চার বছর আগে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে চিকিৎসকরা নানা পরীক্ষার পর নিশ্চিত হন তার দু’টি কিডনিই নষ্ট হয়েছে। অথার্ভাবে চিকিৎসা না হওয়ায় বর্তমানে তিনি শয্যাশায়ী। তার মুখে দু’মুঠো অন্ন যোগাতে তার স্ত্রী করছেন কৃষি শ্রমিকের কাজ।

আর বৃদ্ধা মা বিভিন্ন আলুক্ষেতের মাটি সরিয়ে আলুর সন্ধান করছেন। সারাদিন মাটি খুঁড়ে যে আলু পান তা’ বাজারে বিক্রি করে নিজের অন্ন যোগান দেন। আর বয়স্ক ভাতার টাকা ব্যয় করেন ছেলের সামান্য ওষুধে। রোববার(১৯ জানুয়ারি) সকালে গোপালুপুর ইউনিয়নের জমিদারবাড়ি এলাকার একটি আলুক্ষেতে তার সাথে কথা হয়।

তিনি আরো বলেন, অনেক কষ্ট করে ছেলেমেয়েদের বড় করেছি। মেয়ের বিয়ে দিয়েছি, ছেলেরও বিয়ে দিয়েছে। ছেলে জায়গায় গিয়ে রিক্সা চালাতে। কষ্ট হওয়ার পর থেকে তার বউ মানুষের বাড়িতে ও কৃষি জমিতে কাজ করছে। আমরা বর্তমানে খুব খারাপ অবস্থায় রয়েছে। জমিটিতে আলু তোলা হয়েছে। এখন মাটি খুঁড়ে খুঁড়ে আলু খুঁজছি। কেজি খানিক আলু পেয়েছি। আজকে এতেই হয়ে যাবে। কাল কি হবে জানিনা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হযরত শাহজালাল (রহ.)-এর মাজারশরীফের ব্যবস্থাপনা ও উন্নয়ন নিয়ে সিলেট সার্কিট হাউসে গুরুত্বপূর্ণ সভা

র‌্যাব-৯ এর অভিযানে সিলেটের শাহপরাণ থেকে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার

পার্বত্য মন্ত্রণালয়ে আদিবাসী পূর্ণ মন্ত্রী নিয়োগের দাবি ৩২ বিশিষ্ট নাগরিকের

আজ সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

দুধকুমারের দুর্গম চরে আত্মগোপন, অবশেষে হত্যা মামলার প্রধান আসামি আনন্দ গ্রেপ্তার

যমজ কন্যাসন্তান প্রসব করায় স্ত্রীকে তালাক,থানায় অভিযোগে পুনরায় বিয়ে

২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক

অপর্ণাচরণ বালিকা উচ্চ বিদ্যালয়ের পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন 

মেলান্দহে অটোচালক নায়েব আলী হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

মেলান্দহে অটো চালক নায়েব আলী হত্যার ঘটনায় ১২ ঘন্টার মধ্যে মূল অভিযুক্তসহ গ্রেফতার ৬

১০

ফেক আইডিতে মাদক বিরোধী পোস্ট, সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ, বিএমএসএসর নিন্দা

১১

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে ময়মনসিংহে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

১২

পর্তুগালের বড় জয় ও রোনালদোর বিশ্বকাপে ইতিহাস

১৩

ইউনিয়ন ভূমি অফিসে প্রশাসনের আকস্মিক পরিদর্শন, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিতের নির্দেশ

১৪

গোয়াইনঘাটের হাজীপুরে সনাতন পদ্ধতির আড়ালে অবৈধ ড্রেজিং: হুমকির মুখে রাস্তা ও ঘরবাড়ি

১৫

পাহাড়ি ঢলে ভোলাগঞ্জের সাদাপাথর পর্যটন কেন্দ্র সাময়িক বন্ধ ঘোষণা

১৬

নিখোঁজের ছয় দিন পর স্কুলছাত্রীর খণ্ডিত মরদেহ উদ্ধার, প্রধান শিক্ষকসহ আটক – ৭

১৭

আর্জেন্টিনা প্রথম দল হিসেবে দ্বিতীয় রাউন্ডে, বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা মেসি

১৮

আজ দৈনিক অভিযোগ বার্তা’র সম্পাদক এস এম ফিরোজ আহামেদ’র জন্মদিন 

১৯

পাহাড়পুরে বিদেশি পর্যটককে হেনস্তার অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর ‘হিরো নানা’ গ্রেফতার

২০

Design & Developed by BD IT HOST