নিউজ এডিটর
৪ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভূয়া নারী সাংবাদিকসহ ৩ জন আটক ও ১ মাসের কারাদণ্ড

মানিকগঞ্জ প্রতিনিধিঃমানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় সাংবাদিক পরিচয়ে ৩ ভূয়া সাংবাদিক আটক। ভ্রাম্যমান আদালতে ১ নারীকে ৭ দিনের ২ জনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও নিবার্হী ম্যাজিস্ট্রেট আহসানুল আলম।৩ ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যার দিকে উপজেলার জিয়নপুর ইউনিয়নের আবুডাঙ্গা গ্রামের জনৈক আব্দুল গাফফার নামক একজন মুদি দোকনাদারকে অন্যায় ভাবে কিছু লোক ভূয়া সাংবাদিক পরিচয় দিয়ে তাহার দোকান ভেঙে অন্যত্র যেতে বলে। এবং দাঁড়িয়ে থেকে দোকান ভেঙে দেয় ।পরে স্থানীয় লোকজন উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা আহসানুল আলম ভারপ্রাপ্ত ও থানা অফিসার ইনচার্জ ওসি তৌফিক আজমকে ফোন করলে ঘটস্থলে গিয়ে যাচাই করার পর ঘটনার সত্যতা পেয়ে তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ধৃত আসামী ১। সাইফুল ইসলাম শাহিন(৬০), পিতা : মৃত নুরুল হক, সাং: বি/ ২১ জয়রা,থানা+ জেলা: মানিকগঞ্জ, ২। সুমন আহমেদ (৩২), পিতা:মোশারফ হোসেন, সাং: বালিটেক,থানা+জেলা: মানিকগঞ্জ দের ০১ মাসের কারাদণ্ড এবং ০৩। লাইলী আক্তার(২৫), পিতা: ইসমাইল হোসেন, সাং: জয়রা, থানা + জেলা: মানিকগঞ্জ কে ০৭ দিনের কারাদণ্ড প্রদান করেন।এবিষয়ে স্থানীয় এক ব্যক্তি নূরালী মিয়া বলেন সাংবাদিক পেশা একটি সম্মানজনক পেশা। পেশাকে কিছু অপেশাদার লোকজন অতি লোভে সাংবাদিক সেজে চাঁদাবাজি সহ বিভিন্ন অপকর্ম করে পেশাকে কলঙ্কিত করছে ।আমরা এসকল ভূয়া সাংবাদিকদের বিচার চাই।এবিষয়ে থানা অফিসার ইনচার্জ ওসি জেওএম তৌফিক আজম বলেছেন – এলাকার লোকজন আমাকে ফোন দিয়ে বলেছেন সাংবাদিক পরিচয় দিয়ে ভূয়া ৩ জন সাংবাদিক আবুডাঙ্গা গ্রামে ঢুকে দোকান ভাঙচুর করেছে। পরে বিষয়টি উপজেলা নিবার্হী কর্মকর্তা ভারপ্রাপ্ত আহসানুল আলমকে অবগত করলে পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পেয়ে তাদের কারাদণ্ড প্রদান করেন।এবিষয়ে উপজেলা নিবার্হী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার ভূমি আহসানুল আলম বলেন- সাংবাদিক পরিচয়ে ভাংচুরের অভিযোগে উক্ত স্থানে মোবাইল কোর্ট পরিচালনাকালে অভিযোগের সত্যতা প্রমানিত হলে দন্ডবিধি ১৮৬০ এর ১৭১ ধারা অনুযায়ী ১মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালীবাড়ি-পৈরতলা সড়কে দুই ফুট উধাও! ৩ কোটি টাকার কাজে অনিয়মের অভিযোগ স্থানীয়দের

১

চসিকের ভ্রাম্যমাণ আদালতের অভিযান

২

তিতাস নদীতে অভিযানে লাখ মিটার কারেন্ট জাল ও চায়না দুয়ারী ধ্বংস

৩

সিএমপি ব্যাডমিন্টন ২০২৬ এর শুভ উদ্বোধন করলেন সিএমপি কমিশনার

৪

ময়মনসিংহ মুক্ত দিবস, শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

৫

হরিরামপুরে ইউপি চেয়ারম্যান ও আ.লীগ নেতা কাজী আব্দুল মজিদ আটক

৬

চট্টগ্রাম নগরীর উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: চসিক প্রশাসক

৭

পাহাড়ি নদীতে প্রাচীন ঐতিহ্য মহাশোল: টিকে থাকার লড়াই ও সংরক্ষণের তাগিদ

৮

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে মেলান্দহে বিএনপির বিক্ষোভ মিছিল, গ্রেপ্তারের দাবি

৯

মানিকগঞ্জে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা,স্বামীর আত্মহত্যার চেষ্টার অভিযোগ

১০

নগরীর প্রধান সড়ক থেকে অলিগলি কোনো এলাকাই উন্নয়নের বাইরে থাকবে না: চসিক প্রশাসক

১১

ছাত্রীদের আন্দোলনের ফসল, অবশেষে উদ্বোধন হলো ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের নবনির্মিত প্রধান ফটক

১২

ঢাকাসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে নজরদারি

১৩

মানিকগঞ্জে নিখোজের পরদিন খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার

১৪

অভিযানের পরও থামছে না রাংপানি নদীর বালু-মাটি উত্তোলন, তদন্তের দাবি

১৫

চাড়োলের ৬ নম্বর ওয়ার্ডকে আদর্শ ওয়ার্ড গড়ার প্রত্যয় লুত্ফুর রহমানের

১৬

১কোটি ৬৯ লাখ টাকার ‘মুক্তিযোদ্ধা চত্বর’ অন্ধকারে, দেড় বছরেও হয়নি উদ্বোধন

১৭

আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৮

বারী সিদ্দিকী সম্মাননায় ভূষিত জামালপুরের কৃতি সন্তান রাজীব সিদ্দিকী

১৯

পুলিশের শীর্ষ ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি

২০

Design & Developed by BD IT HOST