কিশোরী সুবা নওগাঁয় র‍্যাব হেফাজতে, প্রেমিক পলাতক - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৫ ফেব্রুয়ারী ২০২৫, ৬:৩০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কিশোরী সুবা নওগাঁয় র‍্যাব হেফাজতে, প্রেমিক পলাতক

নওগাঁ প্রতিনিধি:

রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে নিখোঁজ ১১ বছরের কিশোরী আরাবি ইসলাম সুবাকে নওগাঁ শহরের আরজি মধ্যপাড়া থেকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে তাকে উদ্ধার করা হয়।

উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম।

ওসি নুরে আলম বলেন, ওই কিশোরী ও তরুণকে উদ্ধারে সকাল থেকে র‍্যাব ও পুলিশ কাজ করছিল। কিশোরীর সন্ধান পেয়ে র‍্যাব তাকে উদ্ধার করে হেফাজতে নিয়েছে। তবে তরুণের খোঁজ পাওয়া যায়নি।

এর আগে নঁওগা কালিতলা সদর পুলিশ ফাঁড়িতে হেফাজতে নেওয়া হয় তরুণের বাবা মোস্তফা। তিনি বলেন, আজ ভোর ৪টার দিকে ছেলে ওই মেয়েকে নিয়ে বাড়ি আসে। ছেলে ঢাকায় কাপড়ের দোকানে কাজ করে। তারা বিয়ে করেছে কি না এ বিষয়ে কিছুই বলেনি। দুজনই বেলা ১১টা পর্যন্ত বাড়িতেই ছিল। পরে পুলিশ খোঁজ করা শুরু করলে দুজনই বাড়ি থেকে চলে যায়। কোথায় গেছে এ বিষয়ে তিনি জানেন না।

এর আগে আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাকারিয়া জানান, যেই ছেলের হাত ধরে সুবাকে যেতে দেখা গেছে তার নাম মোমিন (২১)। তারা দুজনেই এখন নওগাঁ জেলায় আছে।

সুবার পরিবার সূত্রে জানা গেছে, ফুসফুসের ক্যানসারে আক্রান্ত মায়ের চিকিৎসার জন্য দুই মাস আগে বরিশাল থেকে ঢাকায় এসেছিল সুবা। রোববার সন্ধ্যা ৬টার দিকে ফুপাতো ভাইয়ের সঙ্গে বাসা থেকে বের হয় সুবা। তারা প্রথমে আদাবরের জাপান গার্ডেন এলাকার টোকিও স্কয়ার মার্কেটে ঘোরাঘুরি করে। মার্কেট থেকে বের হয়ে রাস্তা পার হতে গিয়ে নিখোঁজ হয় সে। সুবা বরিশালের একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

মার্কেটের সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, আদাবরের জাপান গার্ডেন এলাকার টোকিও স্কয়ার মার্কেটে দুজনে ঘোরাঘুরি করছে। সেখানে সুবার ফুপাতো ভাই ছাড়া আরেকজনও ছিল। তার সঙ্গে সুবাকে হাত ধরে হাঁটতে দেখা গেছে।

মেয়ে নিখোঁজের বিষয়ে জানতে চাইলে সুবার বাবা ইমরান রাজিব বলেন, ‘রোববার সন্ধ্যায় ফুপাতো ভাইয়ের সঙ্গে বাইরে বের হয় সুবা। রাস্তা পার হওয়ার সময় ফুপাতো ভাই কিছুটা আগে চলে যায়। পরে সে পেছনে ফিরে দেখে সুবা নেই।’

প্রেমের সম্পর্ক ছিল কি না জানতে চাইলে তিনি বলেন, এ ধরনের কোনো সম্পর্ক ছিল না। আমরা ধারণা করছি প্রতারক চক্র তাকে নিয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুনারুঘাটে তালাবদ্ধ কক্ষ থেকে মায়া হরিণ উদ্ধার

দেশে ১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের দাবী জানালেন -ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন

গাজীপুরে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, ব্যাহত শিল্প উৎপাদন

বেলফাষ্টে ভারতকে হারিয়ে আয়ারল্যান্ডের ঐতিহাসিক সিরিজ জয়

বিদ্যুৎতের চাহিদার অনুকলে উৎপাদন কমেছে ৩ হাজার মেগাওয়াট, সংকট থাকবে আরও দু’দিন: মন্ত্রী

সিলেটে সাবেক মন্ত্রী-এমপিসহ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক মামলা: গ্রেফতার এড়াতে অধিকাংশ আসামিই পলাতক!

র‍্যাবে – ১৪ এর অভিযানে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শাহজাদা আটক

সিলেটে কাষ্টঘর থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) রাজশাহী বিভাগীয় সম্মেলন ও মিলনমেলা অনুষ্ঠিত

রাজশাহীতে র‍্যাব -৫ এর অভিযানে ২০৩ বোতল অ্যালকোহলসহ যুবক আটক

১০

দলগত নৈপুণ্যে ভারতকে টি-২০ ক্রিকেটে হারিয়ে ঐতিহাসিক জয় আইরিশদের

১১

মামার সাথে ভাগ্নীর প্রেম- থানায় অভিযোগ স্ত্রীর

১২

হযরত শাহজালাল (রহ.)-এর মাজারশরীফের ব্যবস্থাপনা ও উন্নয়ন নিয়ে সিলেট সার্কিট হাউসে গুরুত্বপূর্ণ সভা

১৩

র‌্যাব-৯ এর অভিযানে সিলেটের শাহপরাণ থেকে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার

১৪

পার্বত্য মন্ত্রণালয়ে আদিবাসী পূর্ণ মন্ত্রী নিয়োগের দাবি ৩২ বিশিষ্ট নাগরিকের

১৫

আজ সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১৬

দুধকুমারের দুর্গম চরে আত্মগোপন, অবশেষে হত্যা মামলার প্রধান আসামি আনন্দ গ্রেপ্তার

১৭

যমজ কন্যাসন্তান প্রসব করায় স্ত্রীকে তালাক,থানায় অভিযোগে পুনরায় বিয়ে

১৮

২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক

১৯

অপর্ণাচরণ বালিকা উচ্চ বিদ্যালয়ের পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন 

২০

Design & Developed by BD IT HOST