মেলান্দহ উপজেলা পরিষদের মাসিক মিটিংয়ে এসে আটক ৪ ইউপি চেয়ারম্যান - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২৬ ফেব্রুয়ারী ২০২৫, ৫:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মেলান্দহ উপজেলা পরিষদের মাসিক মিটিংয়ে এসে আটক ৪ ইউপি চেয়ারম্যান

মেলান্দহ প্রতিনিধিঃ

জামালপুরের মেলান্দহে উপজেলার সমন্বয় কমিটির মাসিক মিটিং শেষে বের হওয়ার সময় আটক হয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত ৪ চেয়ারম্যান। বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টা দিকে মেলান্দহ উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। পরে তাদেরকে জেলা ডিবি পুলিশ কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

আটককৃতরা হলেন, উপজেলার ৭নংচরবানী পাকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের সদস্য শাহাদাৎ হোসেন ভুট্টো (৫৮), ৮নং ফুলকোচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন (৪২) ৯নং ঘোষেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য সাইদুল ইসলাম লিটু (৫২) ১১নং শ্যামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সদস্য এস.এম. সায়েদুর রহমান (৬৩)।

জানা যায়,  আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে মেলান্দহ উপজেলা পরিষদ হলরুমে আইনশৃঙ্খলা কমিটির সদস্য হিসেবে মাসিক সমন্বয় মিটিংয়ে উপস্থিত হন তারা। এসময় তাদের উপস্থিতির কথা জানতে পেরে মেলান্দহ থানা পুলিশ উপজেলায় আসে। পরে মিটিং শেষে বের হওয়ার সময় উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে তাদের নাশকতা মামলায় আটক করা হয়।

পুলিশ জানায়, অপারেশন ডেভিল হান্টের অভিযানে গ্রেফতার হওয়া চার ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগের রাজনীতির সাথে সরাসরি জড়িত। এছাড়াও জুলাই-আগস্টে ছাত্রদের উপর হামলার ঘটনাতেও তারা জড়িত। তাদেরকে অতিদ্রুত সময়ের মধ্যে আদালতে প্রেরণ করা হবে।

এ বিষয়ে জামালপুরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেন, ‘অপারেশন ডেভিল হান্টের বিশেষ অভিযানে আমরা প্রতিদিনই যারা নাশকতাকারী, যারা ইতোপূর্বে বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে বিভিন্নভাবে অত্যাচার করেছে তাদের গ্রেফতার করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় আজ মেলান্দহের চার চেয়ারম্যানকে গ্রেফতার করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুনারুঘাটে তালাবদ্ধ কক্ষ থেকে মায়া হরিণ উদ্ধার

দেশে ১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের দাবী জানালেন -ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন

গাজীপুরে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, ব্যাহত শিল্প উৎপাদন

বেলফাষ্টে ভারতকে হারিয়ে আয়ারল্যান্ডের ঐতিহাসিক সিরিজ জয়

বিদ্যুৎতের চাহিদার অনুকলে উৎপাদন কমেছে ৩ হাজার মেগাওয়াট, সংকট থাকবে আরও দু’দিন: মন্ত্রী

সিলেটে সাবেক মন্ত্রী-এমপিসহ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক মামলা: গ্রেফতার এড়াতে অধিকাংশ আসামিই পলাতক!

র‍্যাবে – ১৪ এর অভিযানে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শাহজাদা আটক

সিলেটে কাষ্টঘর থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) রাজশাহী বিভাগীয় সম্মেলন ও মিলনমেলা অনুষ্ঠিত

রাজশাহীতে র‍্যাব -৫ এর অভিযানে ২০৩ বোতল অ্যালকোহলসহ যুবক আটক

১০

দলগত নৈপুণ্যে ভারতকে টি-২০ ক্রিকেটে হারিয়ে ঐতিহাসিক জয় আইরিশদের

১১

মামার সাথে ভাগ্নীর প্রেম- থানায় অভিযোগ স্ত্রীর

১২

হযরত শাহজালাল (রহ.)-এর মাজারশরীফের ব্যবস্থাপনা ও উন্নয়ন নিয়ে সিলেট সার্কিট হাউসে গুরুত্বপূর্ণ সভা

১৩

র‌্যাব-৯ এর অভিযানে সিলেটের শাহপরাণ থেকে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার

১৪

পার্বত্য মন্ত্রণালয়ে আদিবাসী পূর্ণ মন্ত্রী নিয়োগের দাবি ৩২ বিশিষ্ট নাগরিকের

১৫

আজ সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১৬

দুধকুমারের দুর্গম চরে আত্মগোপন, অবশেষে হত্যা মামলার প্রধান আসামি আনন্দ গ্রেপ্তার

১৭

যমজ কন্যাসন্তান প্রসব করায় স্ত্রীকে তালাক,থানায় অভিযোগে পুনরায় বিয়ে

১৮

২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক

১৯

অপর্ণাচরণ বালিকা উচ্চ বিদ্যালয়ের পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন 

২০

Design & Developed by BD IT HOST