নিউজ এডিটর
৪ মার্চ ২০২৫, ৯:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঘাটাইলে ইটভাটা মালিক-শ্রমিকের বিক্ষোভ সমাবেশ ও স্বারকলিপি প্রদান

 মোঃ আশরাফুল ইসলাম,টাঙ্গাইল প্রতিনিধিঃ সারাদেশের ন্যয় টাঙ্গাইলের ঘাটাইলে কেন্দ্রীয় ইটভাটা সমিতি ঘোষিত কর্মসূচি অনুযায়ী ইটভাটায় মোবাইল কোট, জরিমানা, ভাংচুর, বন্ধের প্রতিবাদে মাননীয় প্রধান উপদেষ্টা এবং মাননীয় উপদেষ্টা, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি প্রদান ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি, ঘাটাইল উপজেলা শাখা। মঙ্গলবার বেলা ১১টায় ঘাটাইল উপজেলা পরিষদের মুল ফটকের সামনে বিভিন্ন ইটভাটার মালিক ও শ্রমিক মিলে ঘন্টাব্যাপি বিক্ষোভ সমাবেশ করে পরবর্তীতে স্মারকলিপি প্রদান করেন।এতে বক্তব্য রাখেন, বাংলাদশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি ঘাটাইল উপজেলা শাখার সভাপতি মোঃ শাহজাহান সরকার, সাধারণ সম্পাদক ফারুক হোসেন ধলা, ভাটা মালিক সুলতান মাহমুদ প্রমুখ।এসময় বক্তারা বলেন, আমরা বিগত ৩৫ বছর যাবত ভাটা পরিচালান করে আসছি। উপজেলায় ৬৪টি ইটভাটায় প্রায় ২০ হাজার শ্রমিক কাজ করে জীবিকা নির্বাহ করে চলছে। এসব ইটভাটা প্রায় ৩৫ বছরের অধিক সময় ধরে চলমান রয়েছে। পরিবেশ অধিদপ্তর কর্তৃক ২০১৩ সালের পরিবেশ আইন অনুযায়ী অধিকাংশ ইটভাটাকে ছাড়পত্র প্রদান না করায় এবছর সবগুলো অবৈধ ভাটা হিসেবে আখ্যায়িত হয়, অথচ সেই ভাটাগুলোর কাস্টমস ভ্যাট, আয়কর, বাণিজ্যিক হারে জমির খাজনা, ফায়ার সার্ভিস লাইসন্স, শ্রম অধিদপ্তর লাইসন্স, ট্রেড লাইসেন্স বাবদ প্রতি বছর লাখ লাখ টাকা অগ্রিম রাজস্ব দিয়ে আসছে। এ ছাড়াও ইটভাটা পরিচালনা ও অন্যান্য খাতের জন্য ব্যাংক ঋণ বা দায়দেনা রয়েছে। শ্রমিকদের অগ্রিম হিসেবে বড় অংকর টাকা ৬ মাস পূর্বেই প্রদান করা হয়েছে। ইট ভাটাগুলো বন্ধ করলে তারা বড় ধরণের অর্থনতিক ঝুঁকিতে পড়বেন। তাদের জীবন জীবিকা ব্যাহত হয়ে পড়বে। মানবিক বিবেচনায় ইটভাটা গুলো পরিচালনা করার সুযোগ দেবার জন্য জেলা প্রশাসনের কাছে অনুরোধ জানান।বিক্ষোভ শেষে অংশগ্রহনকারী ইট প্রস্তুতকারী মালিক সমিতির নেতারা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা এবং মাননীয় উপদেষ্টা, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় বরাবর স্বারকলিপি প্রদান করেন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালীবাড়ি-পৈরতলা সড়কে দুই ফুট উধাও! ৩ কোটি টাকার কাজে অনিয়মের অভিযোগ স্থানীয়দের

১

চসিকের ভ্রাম্যমাণ আদালতের অভিযান

২

তিতাস নদীতে অভিযানে লাখ মিটার কারেন্ট জাল ও চায়না দুয়ারী ধ্বংস

৩

সিএমপি ব্যাডমিন্টন ২০২৬ এর শুভ উদ্বোধন করলেন সিএমপি কমিশনার

৪

ময়মনসিংহ মুক্ত দিবস, শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

৫

হরিরামপুরে ইউপি চেয়ারম্যান ও আ.লীগ নেতা কাজী আব্দুল মজিদ আটক

৬

চট্টগ্রাম নগরীর উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: চসিক প্রশাসক

৭

পাহাড়ি নদীতে প্রাচীন ঐতিহ্য মহাশোল: টিকে থাকার লড়াই ও সংরক্ষণের তাগিদ

৮

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে মেলান্দহে বিএনপির বিক্ষোভ মিছিল, গ্রেপ্তারের দাবি

৯

মানিকগঞ্জে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা,স্বামীর আত্মহত্যার চেষ্টার অভিযোগ

১০

নগরীর প্রধান সড়ক থেকে অলিগলি কোনো এলাকাই উন্নয়নের বাইরে থাকবে না: চসিক প্রশাসক

১১

ছাত্রীদের আন্দোলনের ফসল, অবশেষে উদ্বোধন হলো ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের নবনির্মিত প্রধান ফটক

১২

ঢাকাসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে নজরদারি

১৩

মানিকগঞ্জে নিখোজের পরদিন খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার

১৪

অভিযানের পরও থামছে না রাংপানি নদীর বালু-মাটি উত্তোলন, তদন্তের দাবি

১৫

চাড়োলের ৬ নম্বর ওয়ার্ডকে আদর্শ ওয়ার্ড গড়ার প্রত্যয় লুত্ফুর রহমানের

১৬

১কোটি ৬৯ লাখ টাকার ‘মুক্তিযোদ্ধা চত্বর’ অন্ধকারে, দেড় বছরেও হয়নি উদ্বোধন

১৭

আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৮

বারী সিদ্দিকী সম্মাননায় ভূষিত জামালপুরের কৃতি সন্তান রাজীব সিদ্দিকী

১৯

পুলিশের শীর্ষ ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি

২০

Design & Developed by BD IT HOST