নিউজ এডিটর
১৯ মার্চ ২০২৫, ২:৫৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সংঘবদ্ধ ধর্ষণের শিকার নারী সাংবাদিক!বিএমএসএস’র নিন্দা

অভিযোগ বার্তা ডেস্কঃরাজধানীর মিরপুরে এক নারী সাংবাদিক সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। সোমবার (১৮ মার্চ) রাত ১টার দিকে পল্লবী থানার বালুরঘাট এলাকার একটি নির্মাণাধীন ভবনে তাকে ধর্ষণ করা হয়। পুলিশ এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে।উক্ত ঘটনায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনার জন্য দাবি জানিয়েছেন।পল্লবী থানার ওসি মোহাম্মদ নজরুল ইসলাম জানান, ভুক্তভোগী নারী থানায় অভিযোগ করেছেন। অভিযোগ পাওয়ার পর অভিযুক্তদের মধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।ভুক্তভোগী এক মাস আগে জানতে পারেন, ক্যান্টনমেন্টের মাটিকাটা এলাকায় একটি চক্র নারী-পুরুষদের ব্ল্যাকমেইল করে টাকা আদায় করে। এটি তদন্ত করতে গিয়ে তিনি ফাঁদে পড়েন।সোমবার (১৮ মার্চ) রাত ১১টার দিকে তথ্য সংগ্রহের জন্য তিনি মাটিকাটা এলাকার সিঙ্গার শোরুমের গলিতে যান। সেখানে আসামিরা তাকে ঘিরে ধরে, মারধর করে এবং টেনে-হিঁচড়ে একটি নির্জন স্থানে নিয়ে যায়।রাত ১টার দিকে তাকে বালুরঘাট এলাকার একটি নির্মাণাধীন ভবনে নিয়ে যাওয়া হয়। সেখানে তিন তলার একটি ফাঁকা ঘরে তাকে রাতভর ধর্ষণ করা হয়।এ ঘটনায় এনামুল হক, হামিদুর রহমান, ছোট ইয়াছিন, বড় ইয়াছিন, শাহীন, রবি, হাসান, আনু ও আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত চলছে এবং বাকিদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে। ঘটনায় নিন্দার ঝড় উঠেছে। আইনশৃঙ্খলা বাহিনী অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির আশ্বাস দিয়েছে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালীবাড়ি-পৈরতলা সড়কে দুই ফুট উধাও! ৩ কোটি টাকার কাজে অনিয়মের অভিযোগ স্থানীয়দের

১

চসিকের ভ্রাম্যমাণ আদালতের অভিযান

২

তিতাস নদীতে অভিযানে লাখ মিটার কারেন্ট জাল ও চায়না দুয়ারী ধ্বংস

৩

সিএমপি ব্যাডমিন্টন ২০২৬ এর শুভ উদ্বোধন করলেন সিএমপি কমিশনার

৪

ময়মনসিংহ মুক্ত দিবস, শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

৫

হরিরামপুরে ইউপি চেয়ারম্যান ও আ.লীগ নেতা কাজী আব্দুল মজিদ আটক

৬

চট্টগ্রাম নগরীর উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: চসিক প্রশাসক

৭

পাহাড়ি নদীতে প্রাচীন ঐতিহ্য মহাশোল: টিকে থাকার লড়াই ও সংরক্ষণের তাগিদ

৮

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে মেলান্দহে বিএনপির বিক্ষোভ মিছিল, গ্রেপ্তারের দাবি

৯

মানিকগঞ্জে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা,স্বামীর আত্মহত্যার চেষ্টার অভিযোগ

১০

নগরীর প্রধান সড়ক থেকে অলিগলি কোনো এলাকাই উন্নয়নের বাইরে থাকবে না: চসিক প্রশাসক

১১

ছাত্রীদের আন্দোলনের ফসল, অবশেষে উদ্বোধন হলো ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের নবনির্মিত প্রধান ফটক

১২

ঢাকাসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে নজরদারি

১৩

মানিকগঞ্জে নিখোজের পরদিন খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার

১৪

অভিযানের পরও থামছে না রাংপানি নদীর বালু-মাটি উত্তোলন, তদন্তের দাবি

১৫

চাড়োলের ৬ নম্বর ওয়ার্ডকে আদর্শ ওয়ার্ড গড়ার প্রত্যয় লুত্ফুর রহমানের

১৬

১কোটি ৬৯ লাখ টাকার ‘মুক্তিযোদ্ধা চত্বর’ অন্ধকারে, দেড় বছরেও হয়নি উদ্বোধন

১৭

আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৮

বারী সিদ্দিকী সম্মাননায় ভূষিত জামালপুরের কৃতি সন্তান রাজীব সিদ্দিকী

১৯

পুলিশের শীর্ষ ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি

২০

Design & Developed by BD IT HOST