নিউজ এডিটর
১৯ মার্চ ২০২৫, ৯:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জাতীয় পার্টির ইফতার অনুষ্ঠানে হামলার অভিযোগ

অভিযোগ বার্তা ডেস্কঃজাতীয় পার্টির ঢাকা মহানগর উত্তর শাখার ইফতার মাহফিলে আবারও হামলার অভিযোগ উঠেছে।রাজধানীর কচুক্ষেতের একটি রেস্তোরাঁয় বুধবার ইফতারের আগ দিয়ে একদল লোক হামলা চালায় বলে দলটির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু অভিযোগ করেছেন।এসময় তিনি সাংবাদিকদের বলেন, “বিকাল সোয়া ৫টার দিকে জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তরের ইফতার অনুষ্ঠানে কিছু লোকজন হামলা করে। খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা এসে হামলাকারীদের এলাকা ছাড়া করেন। পরে আমরা ইফতার করেছি।ইফতার অনুষ্ঠানে জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদেরও উপস্থিত ছিলেন। জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব ও চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালীর ফেইসবুকে পোস্ট করা কয়েকটি ভিডিওতে একদল যুবককে রাস্তায় মারধর করতে দেখা যায়। তাদের হাতে লাঠিও ছিল।এ বিষয়ে কাফরুল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন ও পুলিশের মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ মাকছুদের রহমানের মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তারা ধরেননি।ঘটনার পর জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের ফেইসবুকে একটি ভিডিওতে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির কথা তুলে ধরে প্রতিক্রিয়া জানান।এর আগে গত ৮ মার্চ পল্লবীতে জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তরের ইফতার মাহফিলেও হামলার অভিযোগ ওঠে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালীবাড়ি-পৈরতলা সড়কে দুই ফুট উধাও! ৩ কোটি টাকার কাজে অনিয়মের অভিযোগ স্থানীয়দের

১

চসিকের ভ্রাম্যমাণ আদালতের অভিযান

২

তিতাস নদীতে অভিযানে লাখ মিটার কারেন্ট জাল ও চায়না দুয়ারী ধ্বংস

৩

সিএমপি ব্যাডমিন্টন ২০২৬ এর শুভ উদ্বোধন করলেন সিএমপি কমিশনার

৪

ময়মনসিংহ মুক্ত দিবস, শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

৫

হরিরামপুরে ইউপি চেয়ারম্যান ও আ.লীগ নেতা কাজী আব্দুল মজিদ আটক

৬

চট্টগ্রাম নগরীর উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: চসিক প্রশাসক

৭

পাহাড়ি নদীতে প্রাচীন ঐতিহ্য মহাশোল: টিকে থাকার লড়াই ও সংরক্ষণের তাগিদ

৮

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে মেলান্দহে বিএনপির বিক্ষোভ মিছিল, গ্রেপ্তারের দাবি

৯

মানিকগঞ্জে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা,স্বামীর আত্মহত্যার চেষ্টার অভিযোগ

১০

নগরীর প্রধান সড়ক থেকে অলিগলি কোনো এলাকাই উন্নয়নের বাইরে থাকবে না: চসিক প্রশাসক

১১

ছাত্রীদের আন্দোলনের ফসল, অবশেষে উদ্বোধন হলো ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের নবনির্মিত প্রধান ফটক

১২

ঢাকাসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে নজরদারি

১৩

মানিকগঞ্জে নিখোজের পরদিন খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার

১৪

অভিযানের পরও থামছে না রাংপানি নদীর বালু-মাটি উত্তোলন, তদন্তের দাবি

১৫

চাড়োলের ৬ নম্বর ওয়ার্ডকে আদর্শ ওয়ার্ড গড়ার প্রত্যয় লুত্ফুর রহমানের

১৬

১কোটি ৬৯ লাখ টাকার ‘মুক্তিযোদ্ধা চত্বর’ অন্ধকারে, দেড় বছরেও হয়নি উদ্বোধন

১৭

আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৮

বারী সিদ্দিকী সম্মাননায় ভূষিত জামালপুরের কৃতি সন্তান রাজীব সিদ্দিকী

১৯

পুলিশের শীর্ষ ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি

২০

Design & Developed by BD IT HOST