ভিসা জটিলতা নিরসনে ইতালির প্রতি ঢাকার আহ্বান - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২০ মার্চ ২০২৫, ১২:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভিসা জটিলতা নিরসনে ইতালির প্রতি ঢাকার আহ্বান

অভিযোগ বার্তা ডেস্কঃ

উদ্বেগ পুনর্ব্যক্ত করে বাংলাদেশি কর্মীদের ভিসা আবেদন নিষ্পত্তির যথাযথ ব্যবস্থা নিতে এবং বিদ্যমান ভিসা জটিলতা দ্রুত সমাধানে ইতালির দূতাবাসকে অনুরোধ করেছে ঢাকা।

বুধবার (১৯ মার্চ) বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার সময় এই আহ্বান জানানো হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আলোচনাকালে পররাষ্ট্র সচিব ভিসা আবেদনের বিশেষ করে অভিবাসী কর্মীদের আটকে থাকা ভিসার বিষয়টি উত্থাপন করেন।পররাষ্ট্র সচিব বলেন, ভিসা প্রদানে এই ধরনের বিলম্বের ফলে ওয়ার্ক পারমিট (নুলা ওস্তাস) মেয়াদোত্তীর্ণ বা বাতিল হতে পারে। এতে ভিসা প্রার্থী ও তাদের পরিবারের ওপর বিশাল আর্থিক, সামাজিক ও মানসিক চাপ সৃষ্টি হতে পারে।রাষ্ট্রদূত আলেসান্দ্রো এই বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ্য করা হয়েছে।

পররাষ্ট্র সচিব আরও জানিয়েছেন, গত বছরের ২২ অক্টোবর পর্যন্ত বাংলাদেশি নাগরিকদের ও সব লুল্লা ওস্তাস (ওয়ার্ক পারমিট) বর্তমানে ইতালিয় সরকারের নতুন আইনের অধীনে স্থগিত রয়েছে।ইতালির রাষ্ট্রদূত বলেন, আইনটি গৃহীত হওয়ার আগে যারা ইতোমধ্যেই ভিসা আবেদন জমা দিয়েছেন তাদের ভ্রমণ নথি ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাষ্ট্রদূত আরও জানান যে, লুল্লা ওস্তাস (ওয়ার্ক পারমিট) পুনঃপরীক্ষা প্রক্রিয়া কেবল ইতালির প্রাদেশিক অভিবাসন কর্তৃপক্ষ দ্বারা পরিচালিত হয়, যারা লুল্লা ওস্তা নিশ্চিত বা বাতিল করতে পারে।

রাষ্ট্রদূত আরও বলেন, মুলতবি থাকা লুল্লা ওস্তাস যাচাই-বাছাইয়ে হস্তক্ষেপ করার কোনও ক্ষমতা দূতাবাসের নেই।প্রক্রিয়াকরণের সময় সম্পর্কে একটি প্রশ্নের বিষয়ে ইতালিয় রাষ্ট্রদূত ব্যাখ্যা দিয়েছেন যে, দূতাবাস ৯০ দিনের মধ্যে প্রতিটি ভিসা প্রক্রিয়া সম্পন্ন করার অবস্থানে নেই।

বাংলাদেশে গৃহীত কাজের ভিসা আবেদন এবং ইতালিতে ‘ফ্লো ডিক্রি’ বাস্তবায়নের বাধ্যতামূলক নিয়ন্ত্রণের জন্য কখনও কখনও ৯০ দিনেরও বেশি সময় লাগে।‘লুল্লা ওস্তা’-এর মেয়াদ সম্পর্কে রাষ্ট্রদূত আলেসান্দ্রো বলেছেন, আইনত স্থগিতাদেশের ফলে মেয়াদ শেষ হওয়ার তারিখ হিমায়িত অবস্থায় রয়েছে।

রাষ্ট্রদূত আলেসান্দ্রো পররাষ্ট্র সচিবকে আশ্বস্ত করেছেন, তিনি ইতালির উপযুক্ত কর্তৃপক্ষের কাছে মুলতবি থাকা লুল্লা ওস্তাসের পুনঃপরীক্ষা দ্রুত করার এবং যত তাড়াতাড়ি সম্ভব সমস্যাটির সমাধানের অনুরোধ পৌঁছে দেবেন।

সুএঃ বাসস

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিন স্ত্রী থাকা সত্ত্বেও প্রতি রাতে নাইট ক্লাবে নারী নিয়ে ফুর্তি, কাঠগড়ায় রাজউকের নগর পরিকল্পনাবিদ

নওগাঁ সীমান্তে বিজিবির অভিযানে ৩৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

অজ্ঞান করে হত্যা ও স্বর্ণালংকার লুট: ২২ দিন পর রহস্য উদঘাটন, দুইজন গ্রেপ্তার

ইতালি থেকে দেশে ফেরার পথে বিমানে প্রবাসী বাংলাদেশির মৃত্যু, বড়লেখায় শোকের ছায়া

মসিকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ফগিং ও সচেতনতামূলক লিফলেট বিতরণ

রাস্তার কাজে দুর্নীতির অভিযোগ গোয়াইনঘাটে, উপজেলা প্রকৌশলী হাসিবের প্রত্যাহারের দাবি

ভোক্তা অধিকারের অভিযানে রাজ হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা

ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার ,দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী

পত্নীতলায় মুক্তিপণ আদায়কারী চক্রের ৪ সদস্য গ্রেফতার

পুলিশের বিশেষ অভিযানে বিদেশি পিস্তলসহ দুই বন্ধু গ্রেপ্তার

১০

সিলেটের কোম্পানীগঞ্জে লক্ষাধিক ঘনফুট অবৈধ পাথর জব্দ

১১

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালু হলে বদলে যাবে বিদ্যুতের চিত্র

১২

ধ্বংসের মুখে বিছনাকান্দি: ‘বোমা মেশিন’ দিয়ে চলছে পাথর চুরির তাণ্ডব

১৩

প্রধানমন্ত্রী সঙ্গে শিক্ষামন্ত্রীর জরুরি বৈঠক

১৪

জলাবদ্ধতার কারণ চিহ্নিত করে স্থায়ী সমাধানে কাজ করছে চসিক

১৫

ময়মনসিংহে জুলাই শহিদ দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১৬

চায়না জাল ও কারেন্ট জালের দৌরাত্ম্যে বিলুপ্তির পথে দেশি মাছ

১৭

সিলেটে গাড়ির ধাক্কায় প্রাণ হারাল চিতাবাঘ

১৮

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের বিশেষ অভিযান: ১২ জনের কারাদণ্ড, সরঞ্জাম ধ্বংস

১৯

পানি উন্নয়ন বোর্ডের করা স্লুইসগেটগুলো চসিককে হস্তান্তর করা হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

২০

Design & Developed by BD IT HOST