নিউজ এডিটর
২৯ মার্চ ২০২৫, ৭:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বেড়েছে গাড়ির চাপ,গাজীপুরের মহাসড়কে

গাজীপুর প্রতিনিধিঃস্বজনদের সঙ্গে ঈদের আনন্দ উপভোগ করতে বাড়ি ফিরছে মানুষ, ফলে গাজীপুরের ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে গাড়ির চাপ বেড়েছে। এর যানবাহন চলাচলে ধীরগতি হলেও নেই দীর্ঘ যানজট।পুলিশ বলছে, এবার ঈদে তুলনামূলক বেশি ছুটি থাকায় অধিকাংশ মানুষ বাড়ি যাচ্ছেন। তাই যানজট নিরসন ও ঘরমুখো যাত্রীদের নিরাপত্তায় নেওয়া হয়েছে বাড়তি উদ্যোগ।সড়কে অতিরিক্ত পুলিশের পাশাপাশি কমিউনিটি পুলিশ, সিটি করপোরেশনের স্বেচ্ছাসেবকসহ বিভিন্ন সংস্থা এক যোগে কাজ করছে।শুক্রবার বিকাল পর্যন্ত ৬৬ ভাগ কারখানায় ছুটি হয়েছে। তাই এসব কারখানার শ্রমিকরা বাড়ি ফিরতে শুরু করেছেন। ফলে শুক্রবার বিকাল থেকেই মহাসড়কে যাত্রীদের ব্যাপক ভিড় দেখা যায়।ফলে বিভিন্ন পয়েন্টে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়। তা চলে মধ্য রাত পর্যন্ত। পরে কিছুটা কমলেও শনিবার ভোর থেকেই আবার সড়কে ভিড় বাড়তে শুরু করে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।শনিবার সকাল ৭টা থেকে গাজীপুর মহানগরের টঙ্গীর স্টেশনরোড, গাজীপুরা, বড়বাড়ি, মালেকের বাড়ি, ভোগড়া বাইপাস মোড়, চান্দনা চৌরাস্তা মোড় ও এর আশপাশের অংশ, তেলিপাড়া এলাকায় সরেজমিনে দেখা গেছে, ঘরমুখো মানুষ ও গাড়ির সংখ্যা বেড়ে গেছে।এসব এলাকায় বাস না পেয়ে অনেক মানুষকে ঝুঁকি নিয়ে ট্রাক, পিকআপসহ মালবাহী পরিবহনেও চড়তে দেখা গেছে।মহাসড়কের বিভিন্ন পয়েন্টে যত্রতত্র পার্কিং, ইউটার্ন নেওয়া, গাড়ি থামিয়ে লোকজন উঠানোর কারণে মাঝেমধ্যেই জটলা তৈরি হচ্ছে,যানবাহন ধীরে গতিতে চলছে।ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাড়ির সংখ্যা বেড়ে কয়েকগুণ বেড়ে যাওয়ায় চান্দনা চৌরাস্তা এলাকায় যান চলাচল করছে ধীরগতিতে। একই চিত্র দেখা গেছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় এলাকায়।গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী উপ কমিশনার আশোক কুমার পাল বলেন, শুক্রবার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সারাদিন কোথাও কোনো যানজট ছিল না। কারখানা ছুটি হওয়ার পর বিকাল থেকেই ঢাকা ময়মনসিংহ মহাসড়কে মানুষের ভিড় বাড়তে থাকে। যা মধ্যরাতের পর কিছুটা বিরতি দিয়ে এখনো অব্যহত আছে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালীবাড়ি-পৈরতলা সড়কে দুই ফুট উধাও! ৩ কোটি টাকার কাজে অনিয়মের অভিযোগ স্থানীয়দের

১

চসিকের ভ্রাম্যমাণ আদালতের অভিযান

২

তিতাস নদীতে অভিযানে লাখ মিটার কারেন্ট জাল ও চায়না দুয়ারী ধ্বংস

৩

সিএমপি ব্যাডমিন্টন ২০২৬ এর শুভ উদ্বোধন করলেন সিএমপি কমিশনার

৪

ময়মনসিংহ মুক্ত দিবস, শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

৫

হরিরামপুরে ইউপি চেয়ারম্যান ও আ.লীগ নেতা কাজী আব্দুল মজিদ আটক

৬

চট্টগ্রাম নগরীর উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: চসিক প্রশাসক

৭

পাহাড়ি নদীতে প্রাচীন ঐতিহ্য মহাশোল: টিকে থাকার লড়াই ও সংরক্ষণের তাগিদ

৮

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে মেলান্দহে বিএনপির বিক্ষোভ মিছিল, গ্রেপ্তারের দাবি

৯

মানিকগঞ্জে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা,স্বামীর আত্মহত্যার চেষ্টার অভিযোগ

১০

নগরীর প্রধান সড়ক থেকে অলিগলি কোনো এলাকাই উন্নয়নের বাইরে থাকবে না: চসিক প্রশাসক

১১

ছাত্রীদের আন্দোলনের ফসল, অবশেষে উদ্বোধন হলো ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের নবনির্মিত প্রধান ফটক

১২

ঢাকাসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে নজরদারি

১৩

মানিকগঞ্জে নিখোজের পরদিন খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার

১৪

অভিযানের পরও থামছে না রাংপানি নদীর বালু-মাটি উত্তোলন, তদন্তের দাবি

১৫

চাড়োলের ৬ নম্বর ওয়ার্ডকে আদর্শ ওয়ার্ড গড়ার প্রত্যয় লুত্ফুর রহমানের

১৬

১কোটি ৬৯ লাখ টাকার ‘মুক্তিযোদ্ধা চত্বর’ অন্ধকারে, দেড় বছরেও হয়নি উদ্বোধন

১৭

আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৮

বারী সিদ্দিকী সম্মাননায় ভূষিত জামালপুরের কৃতি সন্তান রাজীব সিদ্দিকী

১৯

পুলিশের শীর্ষ ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি

২০

Design & Developed by BD IT HOST