নিউজ এডিটর
৯ এপ্রিল ২০২৫, ৪:৪৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কার্টুনবন্দি মরদেহের রহস্য চারদিনেই উন্মোচন পুলিশের

নিজস্ব প্রতিনিধিঃমানিকগঞ্জে গৃহবধূ বিউটি গোস্বামীর কার্টুনবন্দি মরদেহ উদ্ধারের চারদিন পর হত্যা রহস্য উদঘাটন করেছে মানিকগঞ্জ পুলিশ।শ্বাসরোধে হত্যার পর কার্টুনবন্দি করে তার মরদেহ ফেলে রেখে যায় ঘাতক স্বামী।অভিযুক্ত অলোক রঞ্জন গোস্বামীকে গ্রেফতার করেছে পুলিশ।মঙ্গলবার(৮ এপ্রিল) রাতে পুলিশের এক প্রেসবিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।পুলিশ জানায়,জিজ্ঞাসাবাদে স্বামী অলোক রঞ্জন জানান,তার স্ত্রী বিউটি গোস্বামী বেশির ভাগ সময় ফেসবুক,অনলাইনে বিজনেস ও লাইভ ভিডিও করে সময় কাটাতেন।এ কারনে দুই সন্তানকেও সময় দিতে পারতেন না।কিছু বললেই মা-বাবা তুলে গালাগালি করতেন। দাম্পত্য কলহের কারনে প্রায় তিন বছর ধরে তারা আলাদা ঘরে ঘুমাতেন ।ঘটনার দিন স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ হয়।এক পর্যায়ে বিউটি গোস্বামী রান্না করতে গেলে পেছন থেকে মুখ ও গলা চেপে ধরে অলোক।এরপর ছেড়ে দিলে ফ্লোরে পড়ে মাথায় প্রচুর রক্তক্ষরণ হয় তার।পরে এসির কার্টুনে ভরে রশি দিয়ে বাঁধা হয় তাকে।এরপর গ্রামের আত্মীয়-স্বজনদের ঈদ উপহার পৌছে দেয়ার কথা বলে একজনের সহায়তায় একটি প্রাইভেটকার ভাড়া করা হয়। পেছনের সিটে কার্টুনটি বসিয়ে রাজধানীর উত্তরা থেকে মানিকগঞ্জের মিতরা এলাকায় আসে তারা।এসময় সহযোগির মাধ্যমে কৌশলে চালককে সামনে ঢেকে নিয়ে মিতরা-বরুন্ডি সড়কের এগারোশ্রী এলাকায় কার্টুনবন্দি মরদেহটি ফেলে দিয়ে প্রাইভেটকারে করেই পালিয়ে যায় স্বামী ও তার সহযোগি।অলোক রঞ্জন গোস্বামীকে ফরিদপুর থেকে আটক করে আদালতে পাঠায় পুলিশ।পুলিশ জানায়,হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে স্বামী।গত ৪ এপ্রিল মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়নের মিতরা-বরুন্ডি আঞ্চলিক সড়কের এগারোশ্রী এলাকায় রাস্তার পাশ থেকে থেকে কার্টুনবন্দি বিউটি গোস্বামীর মরদেহ উদ্ধার করে পুলিশ।দুই সন্তানের জননী বিউটি গোস্বামী লালমনিরহাটের আদিতমারী উপজেলার নিহারঞ্জন গোস্বামীর মেয়ে তার।স্বামী অলোক রঞ্জনের সঙ্গে ঢাকার উত্তরায় বসবাস করতেন তিনি। অলোক রঞ্জন বায়িং হাইজে চাকুরি করতেন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালীবাড়ি-পৈরতলা সড়কে দুই ফুট উধাও! ৩ কোটি টাকার কাজে অনিয়মের অভিযোগ স্থানীয়দের

১

চসিকের ভ্রাম্যমাণ আদালতের অভিযান

২

তিতাস নদীতে অভিযানে লাখ মিটার কারেন্ট জাল ও চায়না দুয়ারী ধ্বংস

৩

সিএমপি ব্যাডমিন্টন ২০২৬ এর শুভ উদ্বোধন করলেন সিএমপি কমিশনার

৪

ময়মনসিংহ মুক্ত দিবস, শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

৫

হরিরামপুরে ইউপি চেয়ারম্যান ও আ.লীগ নেতা কাজী আব্দুল মজিদ আটক

৬

চট্টগ্রাম নগরীর উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: চসিক প্রশাসক

৭

পাহাড়ি নদীতে প্রাচীন ঐতিহ্য মহাশোল: টিকে থাকার লড়াই ও সংরক্ষণের তাগিদ

৮

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে মেলান্দহে বিএনপির বিক্ষোভ মিছিল, গ্রেপ্তারের দাবি

৯

মানিকগঞ্জে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা,স্বামীর আত্মহত্যার চেষ্টার অভিযোগ

১০

নগরীর প্রধান সড়ক থেকে অলিগলি কোনো এলাকাই উন্নয়নের বাইরে থাকবে না: চসিক প্রশাসক

১১

ছাত্রীদের আন্দোলনের ফসল, অবশেষে উদ্বোধন হলো ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের নবনির্মিত প্রধান ফটক

১২

ঢাকাসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে নজরদারি

১৩

মানিকগঞ্জে নিখোজের পরদিন খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার

১৪

অভিযানের পরও থামছে না রাংপানি নদীর বালু-মাটি উত্তোলন, তদন্তের দাবি

১৫

চাড়োলের ৬ নম্বর ওয়ার্ডকে আদর্শ ওয়ার্ড গড়ার প্রত্যয় লুত্ফুর রহমানের

১৬

১কোটি ৬৯ লাখ টাকার ‘মুক্তিযোদ্ধা চত্বর’ অন্ধকারে, দেড় বছরেও হয়নি উদ্বোধন

১৭

আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৮

বারী সিদ্দিকী সম্মাননায় ভূষিত জামালপুরের কৃতি সন্তান রাজীব সিদ্দিকী

১৯

পুলিশের শীর্ষ ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি

২০

Design & Developed by BD IT HOST