
মোঃ আশরাফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধিঃটাঙ্গাইলের ঘাটাইল উপজেলার আনেহলা ইউনিয়নের মাকেশ্বর এলাকায় অবস্থিত চ্যাংটা খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।রোববার (১৩ মার্চ) সকালে খাল খনন কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবু সাঈদ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ এনামুল হক।স্থানীয়রা জানান,বচ্যাংটা খালটি দীর্ঘদিন ধরে বর্জ্য ও মাটির স্তুপে বন্ধ হয়ে পড়ে থাকায় খালটি পরিত্যক্ত অবস্থায় ছিলো ফলে স্বাভাবিক পানিপ্রবাহ ব্যাহত হচ্ছিল। পানি প্রবাহ বন্ধ হয়ে যাওয়ায় খালের আশেপাশে জমিগুলো চাষাবাদে চরম ভোগান্তিতে ছিলেন এলাকার কৃষকরা। এতে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা এবং শুষ্ক মৌসুমে চাষাবাদের জন্য পানি সংকট দেখা দিত। তারা খাল পুনঃখননের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।স্থানীয় কৃষকরা বলেন, চ্যাংটা খালটি সম্পূর্ণ খনন কাজ শেষ হলে এলাকায় পানি সঞ্চালনের সুযোগ সৃষ্টি হবে, কৃষি উৎপাদন বাড়বে এবং পানির জন্য ভোগান্তি কমবে।উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবু সাঈদ জানান, বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। সময়ের সঙ্গে অনেক খাল-নদী দখল ও ভরাট হয়ে গেছে। ঘাটাইল উপজেলায় আমরা ইতোমধ্যে ১০টি খাল পুনঃখননের পরিকল্পনা নিয়েছি। খালগুলো উদ্ধার ও খননের মাধ্যমে কৃষি, পরিবেশ এবং জীববৈচিত্র্য রক্ষা করা সম্ভব হবে।মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST