প্রথম চালানে সিলেট থেকে স্পেন যাচ্ছে ৬০ টন তৈরি পোশাক - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২৭ এপ্রিল ২০২৫, ১২:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রথম চালানে সিলেট থেকে স্পেন যাচ্ছে ৬০ টন তৈরি পোশাক

অভিযোগ বার্তা ডেস্কঃ

ভারত বাংলাদেশের ট্রানজিট সুবিধা স্থগিত করে দেওয়ার পর প্রথমবারের মতো কাল রোববার সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কার্গো ফ্লাইট চালু করতে যাচ্ছে বাংলাদেশ। এতে আকাশ পথে সিলেট থেকে প্রথম ফ্রেইটার ফ্লাইটে রোববার ৬০ টন তৈরি পোশাক যাচ্ছে স্পেনে। বিমান বাংলাদেশ এয়ারলাইনস বলছে, কার্গো উড়োজাহাজ ভাড়া করে এ কার্যক্রম চালানো হবে।

এদিকে, চট্টগ্রাম বিমানবন্দরেও সচল হচ্ছে ২৭০ টনের কার্গো স্টেশন। ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরও বেশি ফ্রেইটার ফ্লাইট (মালবাহী উড়োজাহাজ) পরিচালনার অনুরোধ জানিয়েছেন ব্যবসায়ীরা।

ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের কারণে আকাশপথে আরও বেশি পণ্য পরিবহনের পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ। এরই ধারাবাহিকতায় সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো হ্যান্ডলিং সক্ষমতা বাড়িয়েছে বিমান। সংস্থাটি বলছে, প্রাথমিকভাবে উড়োজাহাজ ভাড়া করে পণ্য পরিবহন করা হবে। আপাতত প্রতি সপ্তাহে চারটি উড়োজাহাজে পণ্য যাবে।

বিমানের কার্গো বিভাগের পরিচালক শাকিল মেরাজ বলেন, এয়ারবাসের এ–৩৮০ উড়োজাহাজে ৬০ টন তৈরি পোশাক আমরা প্রথম চালানে পাঠাব। এর জন্য কর্মীদের প্রশিক্ষণ এবং ইউরোপীয় ইউনিয়নের সেফটি এবং সিকিউরিটির যে প্রটোকল আছে, ভ্যালিডিটেশন বা সার্টিফিকেশন, সে কাজগুলো আমাদের সম্পন্ন হয়েছে।

তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, যে কোনো বিমানবন্দর থেকে যখন আমরা পণ্য পাঠাই, দুই থেকে আড়াই ডলার পার কেজি পাঠাতে পারে। এখানে ৪ ডলার থেকে শুরু করে ৭ ডলার পর্যন্ত আমাদেরকে দিতে হয়। এই মনোপলি ব্যবসাটা বন্ধ করতে হবে। এরজন্য সরকারকেই উদ্যোগ নিতে হবে। প্রথমে বিদেশি এয়ারলাইনসগুলোকে ডেকে ওনাদের কথা বলতে হবে। পরবর্তীতে বিমান বাংলাদেশকে কার্গো হ্যান্ডলিং শুরু করতে হবে।

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরও ফ্রেইটার ফ্লাইট চালুর জন্য প্রস্তুত হচ্ছে। সচল হচ্ছে ২৭০ টনের কার্গো স্টেশন। চট্টগ্রাম থেকে চীনে ফ্লাইট চালুর বিষয়ে আলোচনা হচ্ছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) চেয়ারম্যান মো. মঞ্জুর কবীর ভূঁইয়া বলেন, ‘চট্টগ্রামেও আমরা খুব শিগগিরই শুরু করব। কার্গো যেটা ছিল সেটার মধ্যে কিছু ছোটখাট কাজ গত ১ সপ্তাহ ধরে চলছে। অন্যান্য সব প্রিপারেশনও আমরা নিচ্ছি। ওখানে কাস্টমস–ইমিগ্রেশনকে নিয়ে বৈঠকও হয়েছে।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরেও কার্গো চাপ বেড়েছে। এ পরিস্থিতিতে দ্রুত তৃতীয় টার্মিনাল চালুর দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অজ্ঞান করে হত্যা ও স্বর্ণালংকার লুট: ২২ দিন পর রহস্য উদঘাটন, দুইজন গ্রেপ্তার

ইতালি থেকে দেশে ফেরার পথে বিমানে প্রবাসী বাংলাদেশির মৃত্যু, বড়লেখায় শোকের ছায়া

মসিকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ফগিং ও সচেতনতামূলক লিফলেট বিতরণ

রাস্তার কাজে দুর্নীতির অভিযোগ গোয়াইনঘাটে, উপজেলা প্রকৌশলী হাসিবের প্রত্যাহারের দাবি

ভোক্তা অধিকারের অভিযানে রাজ হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা

ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার ,দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী

পত্নীতলায় মুক্তিপণ আদায়কারী চক্রের ৪ সদস্য গ্রেফতার

পুলিশের বিশেষ অভিযানে বিদেশি পিস্তলসহ দুই বন্ধু গ্রেপ্তার

সিলেটের কোম্পানীগঞ্জে লক্ষাধিক ঘনফুট অবৈধ পাথর জব্দ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালু হলে বদলে যাবে বিদ্যুতের চিত্র

১০

ধ্বংসের মুখে বিছনাকান্দি: ‘বোমা মেশিন’ দিয়ে চলছে পাথর চুরির তাণ্ডব

১১

প্রধানমন্ত্রী সঙ্গে শিক্ষামন্ত্রীর জরুরি বৈঠক

১২

জলাবদ্ধতার কারণ চিহ্নিত করে স্থায়ী সমাধানে কাজ করছে চসিক

১৩

ময়মনসিংহে জুলাই শহিদ দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১৪

চায়না জাল ও কারেন্ট জালের দৌরাত্ম্যে বিলুপ্তির পথে দেশি মাছ

১৫

সিলেটে গাড়ির ধাক্কায় প্রাণ হারাল চিতাবাঘ

১৬

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের বিশেষ অভিযান: ১২ জনের কারাদণ্ড, সরঞ্জাম ধ্বংস

১৭

পানি উন্নয়ন বোর্ডের করা স্লুইসগেটগুলো চসিককে হস্তান্তর করা হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১৮

সীমান্তে বিজিবির অভিযানে ৭৫ বোতল ভারতীয় নেশাজাতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার

১৯

জৈন্তাপুরের শ্রীপুর চা বাগানে বাঘের আতঙ্ক: চরম নিরাপত্তাহীনতায় শ্রমিক ও এলাকাবাসী

২০

Design & Developed by BD IT HOST