নিউজ এডিটর
৩০ এপ্রিল ২০২৫, ৬:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শরীয়তপুরের পালং মডেল থানার পরিদর্শক ‘আত্মগোপনে’

নিজস্ব প্রতিনিধিঃশরীয়তপুর সদরের পালং মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মাসুদুর রহমান ছুটি না নিয়ে ছয় দিন ধরে কর্মস্থলে অনুপস্থিত আছেন। তিনি জুলাই গণ-অভ্যুত্থানের সময় ঢাকার আশুলিয়ায় ছয়জনের লাশ পোড়ানোর ঘটনায় হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি। গ্রেপ্তার এড়াতে তিনি ২৪ এপ্রিল থেকে থানায় অনুপস্থিত আছেন বলে ধারণা সহকর্মীদের।গত সোমবার মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যতালিকার ২ নম্বরে ছিল। ওই দিন মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের ধার্য দিন ছিল। তবে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পেছানো হয়েছে।জানতে চাইলে শরীয়তপুরের পুলিশ সুপারের দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) তানভির হোসেন সাংবাদিকদের বলেন,মাসুদুর রহমান কোথায় আছেন, তা আমরা জানি না। তিনি জেলা পুলিশের তথ্য অনুযায়ী কর্মস্থলে অনুপস্থিত আছেন। তিনি কোনো মামলার আসামি কি না, তা-ও বলতে পারছি না। পুলিশ হেডকোয়ার্টার হতে বা কোনো আদালত হতে এ-সংক্রান্ত কোনো নথিপত্র আমাদের কাছে আসেনি।’মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বছরের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের সময় আশুলিয়ায় গুলিবিদ্ধ হয়ে ছয়জন নিহত হন। আশুলিয়া থানার সামনেই পুলিশ ভ্যানে নিহত ব্যক্তিদের লাশ পুড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে। ওই ঘটনায় শহীদ সাজ্জাদ হোসেন সজলের মা শাহীনা বেগম বাদী হয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪০ জনকে আসামি করা হয়। মামলার ২৭ নম্বর আসামি মাসুদুর রহমান।তিনি তখন সাভারের আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে কর্মরত ছিলেন। এরপর মাসুদুর রহমানকে শরীয়তপুর জেলা পুলিশে বদলি করা হয়। তিনি গত বছর ১৫ সেপ্টেম্বর জেলা পুলিশে যোগদান করেন। তারপর শরীয়তপুরের পুলিশ সুপার তাঁকে ১২ ডিসেম্বর সদরের পালং মডেল থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে পদায়ন করেন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালীবাড়ি-পৈরতলা সড়কে দুই ফুট উধাও! ৩ কোটি টাকার কাজে অনিয়মের অভিযোগ স্থানীয়দের

১

চসিকের ভ্রাম্যমাণ আদালতের অভিযান

২

তিতাস নদীতে অভিযানে লাখ মিটার কারেন্ট জাল ও চায়না দুয়ারী ধ্বংস

৩

সিএমপি ব্যাডমিন্টন ২০২৬ এর শুভ উদ্বোধন করলেন সিএমপি কমিশনার

৪

ময়মনসিংহ মুক্ত দিবস, শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

৫

হরিরামপুরে ইউপি চেয়ারম্যান ও আ.লীগ নেতা কাজী আব্দুল মজিদ আটক

৬

চট্টগ্রাম নগরীর উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: চসিক প্রশাসক

৭

পাহাড়ি নদীতে প্রাচীন ঐতিহ্য মহাশোল: টিকে থাকার লড়াই ও সংরক্ষণের তাগিদ

৮

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে মেলান্দহে বিএনপির বিক্ষোভ মিছিল, গ্রেপ্তারের দাবি

৯

মানিকগঞ্জে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা,স্বামীর আত্মহত্যার চেষ্টার অভিযোগ

১০

নগরীর প্রধান সড়ক থেকে অলিগলি কোনো এলাকাই উন্নয়নের বাইরে থাকবে না: চসিক প্রশাসক

১১

ছাত্রীদের আন্দোলনের ফসল, অবশেষে উদ্বোধন হলো ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের নবনির্মিত প্রধান ফটক

১২

ঢাকাসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে নজরদারি

১৩

মানিকগঞ্জে নিখোজের পরদিন খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার

১৪

অভিযানের পরও থামছে না রাংপানি নদীর বালু-মাটি উত্তোলন, তদন্তের দাবি

১৫

চাড়োলের ৬ নম্বর ওয়ার্ডকে আদর্শ ওয়ার্ড গড়ার প্রত্যয় লুত্ফুর রহমানের

১৬

১কোটি ৬৯ লাখ টাকার ‘মুক্তিযোদ্ধা চত্বর’ অন্ধকারে, দেড় বছরেও হয়নি উদ্বোধন

১৭

আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৮

বারী সিদ্দিকী সম্মাননায় ভূষিত জামালপুরের কৃতি সন্তান রাজীব সিদ্দিকী

১৯

পুলিশের শীর্ষ ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি

২০

Design & Developed by BD IT HOST