
বিপ্লব বিশ্বাস,রাজবাড়ীগতকাল রাত ৪টার দিকে রাজবাড়ী সদর উপজেলার নয়নদিয়া গ্রামে সেনাবাহিনী ও রাজবাড়ী থানা পুলিশের যৌথ অভিযানে দুইজনকে গ্রেফতার করা হয়েছে।গ্রেফতারকৃতরা হলেন: মোঃ সাইদুর রহমান সাঈদ (৪৫),মোঃ সবুজ মন্ডল (৪০)দুজনেই নয়নদিয়া গ্রামের বাসিন্দা।তাদের দেয়া তথ্যে মাসুম মেম্বারের বাড়ির পেছনের একটি বাগান থেকে উদ্ধার করা হয়—একটি বিদেশি পিস্তল (Made in USA)একটি ম্যাগাজিন ২ রাউন্ড গুলি,একটি চাইনিজ কুড়ালঘটনার বিষয়ে রাজবাড়ী সদর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করে আসামিদের আদালতে পাঠানো হয়েছে।এসময় রাজবাড়ী জেলা পুলিশের পক্ষ থেকে বলা হয় সবসময়ই অপরাধ দমন ও নিরাপত্তা নিশ্চিত করতে সচেষ্ট রাজবাড়ী জেলা পুলিশ।মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST