নিউজ এডিটর
১৪ মে ২০২৫, ৬:১৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ঢাবিতে ছুরিকাঘাতে ছাত্রদল নেতা নিহত

নিজস্ব প্রতিনিধিঃঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছুরিকাঘাতে ছাত্রদল নেতা নিহত হয়েছেন। তার নাম শাহরিয়ার সাম্য (২৫)। তিনি শিক্ষা ও গবেষণা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। স্যার এ এফ রহমান হলের ২২২ নম্বর কক্ষের আবাসিক শিক্ষার্থী। তিনি ছাত্রদলের এ এফ রহমান হল শাখার সাহিত্য ও প্রকাশনা সম্পাদক।মঙ্গলবার (১৩ মে) রাত সাড়ে ১১ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ছাত্রদল নেতার বাড়ি সিরাজগঞ্জে প্রাথমিকভাবে শাহরিয়ার সাম্যের বিষয়ে শাহবাগ থানার ওসি খালিদ মনসুর বলেন, রাত ১১ টা থেকে সাড়ে ১১ টার মধ্যে রমনা কালীমন্দিরের প্রবেশ গেটের বাম পাশে রাস্তায় শাহরিয়ার গুরুতর আহত অবস্থায় পড়েছিলেন। পরে তার সহপাঠীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।এদিকে, শাহরিয়ারের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে ভিড় করেন।নিহতের সহপাঠীদের ভাষ্যমতে, টিএসসি সংলগ্ন রমনা কালী মন্দিরের গেটের সামনে বহিরাগতদের সাথে সংঘর্ষ বাঁধে। এসময় কেউ শাহরিয়ারকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তার ডান উরুতে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার পর পুলিশ একজনকে আটক করেছে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালীবাড়ি-পৈরতলা সড়কে দুই ফুট উধাও! ৩ কোটি টাকার কাজে অনিয়মের অভিযোগ স্থানীয়দের

১

চসিকের ভ্রাম্যমাণ আদালতের অভিযান

২

তিতাস নদীতে অভিযানে লাখ মিটার কারেন্ট জাল ও চায়না দুয়ারী ধ্বংস

৩

সিএমপি ব্যাডমিন্টন ২০২৬ এর শুভ উদ্বোধন করলেন সিএমপি কমিশনার

৪

ময়মনসিংহ মুক্ত দিবস, শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

৫

হরিরামপুরে ইউপি চেয়ারম্যান ও আ.লীগ নেতা কাজী আব্দুল মজিদ আটক

৬

চট্টগ্রাম নগরীর উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: চসিক প্রশাসক

৭

পাহাড়ি নদীতে প্রাচীন ঐতিহ্য মহাশোল: টিকে থাকার লড়াই ও সংরক্ষণের তাগিদ

৮

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে মেলান্দহে বিএনপির বিক্ষোভ মিছিল, গ্রেপ্তারের দাবি

৯

মানিকগঞ্জে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা,স্বামীর আত্মহত্যার চেষ্টার অভিযোগ

১০

নগরীর প্রধান সড়ক থেকে অলিগলি কোনো এলাকাই উন্নয়নের বাইরে থাকবে না: চসিক প্রশাসক

১১

ছাত্রীদের আন্দোলনের ফসল, অবশেষে উদ্বোধন হলো ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের নবনির্মিত প্রধান ফটক

১২

ঢাকাসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে নজরদারি

১৩

মানিকগঞ্জে নিখোজের পরদিন খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার

১৪

অভিযানের পরও থামছে না রাংপানি নদীর বালু-মাটি উত্তোলন, তদন্তের দাবি

১৫

চাড়োলের ৬ নম্বর ওয়ার্ডকে আদর্শ ওয়ার্ড গড়ার প্রত্যয় লুত্ফুর রহমানের

১৬

১কোটি ৬৯ লাখ টাকার ‘মুক্তিযোদ্ধা চত্বর’ অন্ধকারে, দেড় বছরেও হয়নি উদ্বোধন

১৭

আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৮

বারী সিদ্দিকী সম্মাননায় ভূষিত জামালপুরের কৃতি সন্তান রাজীব সিদ্দিকী

১৯

পুলিশের শীর্ষ ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি

২০

Design & Developed by BD IT HOST