নিউজ এডিটর
২০ মে ২০২৫, ৩:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মানিকগঞ্জে ভগ্নিপতির কামড়ে কান হারালো শ্যালক

মানিকগঞ্জ প্রতিনিধিঃজমি সংক্রান্ত বিরোধ নিয়ে শালিসি বৈঠক চলছিলো।সেখানে তর্কবির্তকের এক পযায়ে বাঁধে সংর্ঘষ।চাচাতো বোন জামাইয়ের কামড়ে কান হারান শ্যালক নজরুল ইসলাম।স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও কানের বিচ্ছিন্ন অংশ পাওয়া যায়নি।সংর্ঘষে আহত হয়েছেন নারীসহ আরো অন্তত্ব ৫ জন।রোববার(১৮ মে) দুপুরে মানিকগঞ্জের শিবালয় উপজেলার ঝড়িরারবাগ গ্রামে এ ঘটনা ঘটে।এঘটনায় রাতে থানায় অভিযোগ হয়েছে।কান হারানো মোঃ নজরুল ইসলাম আইসিটি অধিদপ্তরের জেলা কাযালয়ের কম্পিউটার অপারেটর।বর্তমানে গুম কমিশনে কম্পিউটার অপারেটর হিসাবে সংযুক্তিতে আছেন।মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নজরুল ইসলাম জানান, পৈত্তিক সম্পত্তি নিয়ে তার চাচা আবুল হায়াতের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিলো। রোববার এ বিষয়ে বাড়িতে শালিসি বৈঠকের আয়োজন করা হয়।ওই শালিসে তিনজন ইউপি সদস্য ও গ্রামের মাতব্বরগণসহ প্রায় শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।শালিসি বৈঠকেই চাচার লোকজন তাদের ওপর হামলা চালায়।এসময় চাচাতো বোন জামাই মোঃ রাব্বি তার(নজরুলের)বাম কান কামড়ে ছিঁড়ে নিয়ে যায়।কুপিয়ে ও লাঠি দিয়ে পিটিয়ে আহত করা হয় নজরুলের ছোট ভাই সজিব, বোন জামাই দুর্জন আলী ও ছোট বোন হাজেরা বেগমকে।তাদেরকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে।এঘটনায় রোববার রাতে থানায় লিখিত অভিযোগ করেছেন নজরুল ইসলাম।শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)কামাল হোসেন জানান, শালিসি বৈঠকে কান ছিঁড়ে নেয়ার ঘটনা তিনি শুনেছেন।থানায় দুই পক্ষই লিখিত অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালীবাড়ি-পৈরতলা সড়কে দুই ফুট উধাও! ৩ কোটি টাকার কাজে অনিয়মের অভিযোগ স্থানীয়দের

১

চসিকের ভ্রাম্যমাণ আদালতের অভিযান

২

তিতাস নদীতে অভিযানে লাখ মিটার কারেন্ট জাল ও চায়না দুয়ারী ধ্বংস

৩

সিএমপি ব্যাডমিন্টন ২০২৬ এর শুভ উদ্বোধন করলেন সিএমপি কমিশনার

৪

ময়মনসিংহ মুক্ত দিবস, শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

৫

হরিরামপুরে ইউপি চেয়ারম্যান ও আ.লীগ নেতা কাজী আব্দুল মজিদ আটক

৬

চট্টগ্রাম নগরীর উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: চসিক প্রশাসক

৭

পাহাড়ি নদীতে প্রাচীন ঐতিহ্য মহাশোল: টিকে থাকার লড়াই ও সংরক্ষণের তাগিদ

৮

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে মেলান্দহে বিএনপির বিক্ষোভ মিছিল, গ্রেপ্তারের দাবি

৯

মানিকগঞ্জে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা,স্বামীর আত্মহত্যার চেষ্টার অভিযোগ

১০

নগরীর প্রধান সড়ক থেকে অলিগলি কোনো এলাকাই উন্নয়নের বাইরে থাকবে না: চসিক প্রশাসক

১১

ছাত্রীদের আন্দোলনের ফসল, অবশেষে উদ্বোধন হলো ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের নবনির্মিত প্রধান ফটক

১২

ঢাকাসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে নজরদারি

১৩

মানিকগঞ্জে নিখোজের পরদিন খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার

১৪

অভিযানের পরও থামছে না রাংপানি নদীর বালু-মাটি উত্তোলন, তদন্তের দাবি

১৫

চাড়োলের ৬ নম্বর ওয়ার্ডকে আদর্শ ওয়ার্ড গড়ার প্রত্যয় লুত্ফুর রহমানের

১৬

১কোটি ৬৯ লাখ টাকার ‘মুক্তিযোদ্ধা চত্বর’ অন্ধকারে, দেড় বছরেও হয়নি উদ্বোধন

১৭

আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৮

বারী সিদ্দিকী সম্মাননায় ভূষিত জামালপুরের কৃতি সন্তান রাজীব সিদ্দিকী

১৯

পুলিশের শীর্ষ ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি

২০

Design & Developed by BD IT HOST