নিউজ এডিটর
২১ মে ২০২৫, ৩:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মানিকগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ২ নেতা আটক

মানিকগঞ্জ প্রতিনিধিঃমামলার নামে চাঁদাবাজি, পুলিশের সাথে অসাধাচরণ এবং অনৈতিক কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতা মেহেরাব খান ও আশরাফুল ইসলাম রাজুকে আটক করেছে মানিকগঞ্জ সদর থানা পুলিশ।বুধবার(২১ মে) সকালে নিজ বাসা থেকে তাদের আটক করা হয়।আটককৃত আশরাফুল ইসলাম রাজু শিবালয় উপজেলার নবগ্রাম এলাকার রজ্জব মোল্লার ছেলে এবং মেহেরাব খান পৌরসভার উত্তর সেওতা এলাকার মতিউর রহমানের ছেলে। তারা উভয়ই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, মানিকগঞ্জ জেলা শাখার যুগ্ম সদস্য সচিব পদে দায়িত্ব পালন করেন।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, মেহেরাব ও রাজুর বিরুদ্ধে পলাতক আওয়ামী লীগ সদস্যসহ অনেকের বিরুদ্ধে মামলা থেকে অব্যাহতি দেয়ার কথা বলে বড় অঙ্কের চাঁদাবাজির অভিযোগ উঠেছে। এছাড়া পুলিশের সাথে অসদাচরণ এবং ‘মানিকগঞ্জ নিউজ’ নামে একটি ফেক আইডির সাথে সংশ্লিষ্টতার অভিযোগও আছে। পরবর্তীতে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, মানিকগঞ্জ জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. রমজান মাহমুদ জানান, মেহেরাব খান ও আশরাফুল ইসলাম রাজু জুলাই-আগস্টের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। এ সময় কোনও কাজে তাদের ভুল থাকলে, তার জন্য দুঃখও প্রকাশ করেন তিনি। তবে আটককৃতদের মুক্তি না দিলে কর্মসূচির ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এ নেতা।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালীবাড়ি-পৈরতলা সড়কে দুই ফুট উধাও! ৩ কোটি টাকার কাজে অনিয়মের অভিযোগ স্থানীয়দের

১

চসিকের ভ্রাম্যমাণ আদালতের অভিযান

২

তিতাস নদীতে অভিযানে লাখ মিটার কারেন্ট জাল ও চায়না দুয়ারী ধ্বংস

৩

সিএমপি ব্যাডমিন্টন ২০২৬ এর শুভ উদ্বোধন করলেন সিএমপি কমিশনার

৪

ময়মনসিংহ মুক্ত দিবস, শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

৫

হরিরামপুরে ইউপি চেয়ারম্যান ও আ.লীগ নেতা কাজী আব্দুল মজিদ আটক

৬

চট্টগ্রাম নগরীর উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: চসিক প্রশাসক

৭

পাহাড়ি নদীতে প্রাচীন ঐতিহ্য মহাশোল: টিকে থাকার লড়াই ও সংরক্ষণের তাগিদ

৮

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে মেলান্দহে বিএনপির বিক্ষোভ মিছিল, গ্রেপ্তারের দাবি

৯

মানিকগঞ্জে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা,স্বামীর আত্মহত্যার চেষ্টার অভিযোগ

১০

নগরীর প্রধান সড়ক থেকে অলিগলি কোনো এলাকাই উন্নয়নের বাইরে থাকবে না: চসিক প্রশাসক

১১

ছাত্রীদের আন্দোলনের ফসল, অবশেষে উদ্বোধন হলো ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের নবনির্মিত প্রধান ফটক

১২

ঢাকাসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে নজরদারি

১৩

মানিকগঞ্জে নিখোজের পরদিন খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার

১৪

অভিযানের পরও থামছে না রাংপানি নদীর বালু-মাটি উত্তোলন, তদন্তের দাবি

১৫

চাড়োলের ৬ নম্বর ওয়ার্ডকে আদর্শ ওয়ার্ড গড়ার প্রত্যয় লুত্ফুর রহমানের

১৬

১কোটি ৬৯ লাখ টাকার ‘মুক্তিযোদ্ধা চত্বর’ অন্ধকারে, দেড় বছরেও হয়নি উদ্বোধন

১৭

আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৮

বারী সিদ্দিকী সম্মাননায় ভূষিত জামালপুরের কৃতি সন্তান রাজীব সিদ্দিকী

১৯

পুলিশের শীর্ষ ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি

২০

Design & Developed by BD IT HOST